admin

প্রকাশিত: ৭:৪১ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২৬

‘সৃজনের আলোয় লাভলী চৌধুরী’ গ্রন্থের পাঠ আলোচনা ও সুহৃদ আড্ডা অনুষ্ঠিত

লাভলী চৌধুরী তাঁর সাহিত্যে একটি নতুন আত্মিক ভাষা তৈরি করেছেন

লাভলী চৌধুরী ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী একজন মহিয়সী নারী। তাঁর ব্যক্তিত্বের প্রধান বৈশিষ্ট্য ছিল মার্জিত রুচিবোধ, অটল সততা, গভীর মানবিকতা এবং ধর্মীয় মূল্যবোধের সঙ্গে আধুনিক প্রগতিশীল চিন্তার চমৎকার এক মেলবন্ধন। তিনি আভিজাত্য বা বৈষয়িক মোহের পেছনে ছোটেননি; বরং তাঁর সমস্ত শক্তি নিয়োগ করেছিলেন জ্ঞানচর্চার প্রসারে এবং অবহেলিত মানুষের কল্যাণে। বায়েজীদ মাহমুদ ফয়সল ‘সৃজনের আলোয় লাভলী চৌধুরী’ গ্রন্থে লাভলী চৌধুরীর একটি নতুন আত্মিক ভাষার সুবাসকে উন্মোচন করেছেন।

সিলেটের সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘পা-ুলিপি প্রকাশন’-এর উদ্যোগে সিলেটের মননশীল ও বুদ্ধিবৃত্তিক সাহিত্য আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব কবি, গবেষক ও বহুমাত্রিক প্রতিভার অধিকারী লাভলী চৌধুরী’র গৌরবময় জীবন ও সৃষ্টিসম্ভার নিয়ে লেখক, প্রকাশক ও সংগঠক বায়েজীদ মাহমুদ ফয়সল রচিত ‘সৃজনের আলোয় লাভলী চৌধুরী’ গ্রন্থের পাঠ আলোচনা ও সুহৃদ আড্ডায় বক্তারা এসব কথা বলেন। গতকাল শনিবার (১৩ জুন) সন্ধ্যায় নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি হোটেলের কনফারেন্স হলে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

‘সৃজনের আলোয় লাভলী চৌধুরী’ গ্রন্থ পাঠ আলোচনা পর্ষদ-এর আহ্বায়ক বেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন প্রিন্সিপাল কবি কালাম আজাদ, লেখক, গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর নন্দলাল শর্মা, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও সংগঠক লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর, শিক্ষাবিদ, লেখক ও গবেষক মিহির কান্তি চৌধুরী, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট-এর সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কবি, গল্পকার ও সমাজচিন্তক সালেহ আহমদ, সিলেট লেখিকা সংঘ-এর সভানেত্রী রওশন আরা চৌধুরী, কবি, নাট্যকার ও সংগঠক ফাতির আহমদ, সংগঠক সালেহ আহমদ খসরু, অনুভূতি ব্যক্ত করেন গ্রন্থের লেখক বায়েজীদ মাহমুদ ফয়সল এবং মূল প্রবন্ধ পাঠ করেন প্রাবন্ধিক, লেখক ও গবেষক সৈয়দ কামাল আহমদ বাবু।

তরুণ সমাজচিন্তক ও আবৃত্তি শিল্পী আবু জাফর মোহাম্মদ সালেহ ও সাংবাদিক জালাল জয়-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি ও শিক্ষাবিদ বাছিত ইবনে হাবীব, কবি শামীমা আক্তার ঝিনু, অধ্যক্ষ মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, কবি সেনুয়ারা আক্তার চিনু, কবি ধ্রুব গৌতম, কবি ও ঔপন্যাসিক মোঃ আব্দুল হক, কবি মাসুদা সিদ্দিকা রুহী, কবি ইশরাক জাহান জেলী প্রমুখ।

অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন কবি লাভলী চৌধুরীর সন্তান জাফর সাদেক শাকিল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি, প্রাবন্ধিক আব্দুল বাছিত। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ছামিউল ওয়াজেদ চৌধুরী (জিলান)। অনুষ্ঠানের গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

সম্মানিত অতিথির বক্তব্যে প্রিন্সিপাল কবি কালাম আজাদ বলেন, লাভলী চৌধুরীর কবিতা মূলত আত্মানুসন্ধান, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং পরম করুণাময়ের প্রতি গভীর সমর্পণের বাণী বহন করে। তাঁর কাব্যচেতনায় একদিকে যেমন রয়েছে সিলেটের নদী-পাহাড়-চা বাগানের নৈসর্গিক সৌন্দর্য, অন্যদিকে তেমনি রয়েছে মানুষের প্রতি অপার ভালোবাসা। লাভলী চৌধুরীকে নিয়ে গ্রন্থ লিখে বায়েজীদ মাহমুদ ফয়সল চমৎকার কাজ করেছেন।

গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর নন্দলাল শর্মা বলেন, লাভলী চৌধুরী ছিলেন স্বভাব লেখক। তাঁর রক্তে সৃজনশীলতা প্রবহমান ছিল। তাঁর নানা ছিলেন বিশিষ্ট গবেষক আশরাফ হোসেন সাহিত্যরতœ। লাভলী চৌধুরীও নানার মতো সাহিত্যে নিজের উল্লেখযোগ্য অবস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। ‘সৃজনের আলোয় লাভলী চৌধুরী’ গ্রন্থ তার সার্থক উদাহরণ।

বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও সংগঠক লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর বলেন, ‘সৃজনের আলোয় লাভলী চৌধুরী’ কেবল একটি গ্রন্থ পর্যালোচনা বা জীবনী গ্রন্থ নয়, এটি মূলত একটি চেতনার নাম। বায়েজীদ মাহমুদ ফয়সল অত্যন্ত সফলভাবে লাভলী চৌধুরীর জীবনের ‘সৃজন’ এবং ‘আলো’Ñএই দুই ধারাকে একবিন্দুতে মেলাতে পেরেছেন। লাভলী চৌধুরী তাঁর সাহিত্য, কর্ম ও সমাজসেবার মাধ্যমে যে আলো ছড়িয়েছেন, সেই আলো কখনোই নিভে যাওয়ার নয়। বায়েজীদ মাহমুদ ফয়সল সত্যিই প্রশংসার যোগ্য।

শিক্ষাবিদ, লেখক ও গবেষক মিহির কান্তি চৌধুরী বলেন, লাভলী চৌধুরীর সৃজনশীলতা ছিল তাঁর বুদ্ধিবৃত্তিক গভীরতার পরিচায়ক। লাভলী চৌধুরীর গবেষণার প্রধান ক্ষেত্র ছিল লোকসাহিত্য, আঞ্চলিক ইতিহাস এবং ইসলামের ইতিহাস ও ঐতিহ্য। তাঁর গবেষণা কোনো শুষ্ক তাত্ত্বিক কচকচানি নয়, বরং তা হৃদয়গ্রাহী এবং তথ্যসমৃদ্ধ। তিনি অত্যন্ত ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে তথ্য সংগ্রহ করতেন এবং তা সহজ গদ্যে উপস্থাপন করতেন। এ বিষয়ে চমৎকার আলোকপাত করেছেন বায়েজীদ মাহমুদ ফয়সল।
কবি, গল্পকার ও সমাজচিন্তক সালেহ আহমদ বলেন, লাভলী চৌধুরী ধর্মকে কোনো সংকীর্ণ আচার-সর্বস্বতার মধ্যে দেখেননি, বরং একে দেখেছেন মানবিকতার সর্বোচ্চ রূপ হিসেবে। তাঁর ধর্মীয় চেতনা উদার, মানবিক এবং আধ্যাত্মিক সৌন্দর্যে ম-িত। তিনি তাঁর লেখায় ও জীবনে এই মূল্যবোধের প্রতিফলন ঘটিয়েছেন। বায়েজীদ মাহমুদ ফয়সল তাঁর কবিতার পঙ্ক্তিমালা বিশ্লেষণ করে দেখিয়েছেন কীভাবে তাঁর কাব্যিক রূপক ও প্রতীকগুলো তাঁর আধ্যাত্মিক ও নৈতিক বিশ্বাসের সঙ্গে একাত্ম হয়ে গেছে। বায়েজীদ মাহমুদ ফয়সল কবি লাভলী চৌধুরীর রচিত কাব্যগ্রন্থগুলোর সারনির্যাস নিয়ে এসেছেন অত্যন্ত চমৎকারভাবে।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট-এর সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী বলেন, লাভলী চৌধুরী ছিলেন খুবই ধর্মপরায়ণ এক নারী। তিনি অত্যন্ত ভক্তি, নিষ্ঠা এবং ঐতিহাসিক সত্যতার ওপর ভিত্তি করে উম্মাহাতুল মুমিনীন তথা নবী করীম (সা.)-এর পবিত্র স্ত্রীদের জীবন ও চরিত্র তুলে ধরেছেন। এটি কেবল একটি জীবনী গ্রন্থ নয়, বরং আধুনিক মুসলিম নারীদের জন্য একটি আদর্শ আচরণবিধি ও গাইডলাইন। শাহজালাল (রহ.)-কে লিখিত গ্রন্থটিও এর একটি প্রকৃষ্ট উদাহরণ। বায়েজীদ মাহমুদ ফয়সল সত্যিই তাঁকে মূল্যায়ন করেছেন।

অনুভূতি ব্যক্ত করে গ্রন্থের লেখক বায়েজীদ মাহমুদ ফয়সল বলেন, লাভলী চৌধুরীর জীবনকর্ম নিয়ে আলোচনার মূল উদ্দেশ্য হলো সিলেটের নারীসমাজকে সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করা। আমার এই গ্রন্থটি পড়ে সিলেটের নারী সাহিত্যিকরা যদি এগিয়ে আসেন এবং লাভলী চৌধুরীর মতো বুদ্ধিবৃত্তিক চর্চায় ব্রতী হন, তাহলে এটাই আমার সার্থকতা। আপনারা যেভাবে ভালোবাসাপাশে আবদ্ধ করেছেন, তাতে আমি সত্যিই কৃতজ্ঞ।

সভাপতির বক্তব্যে বেলাল আহমদ চৌধুরী বলেন, লাভলী চৌধুরী ছিলেন এক মহিয়সী নারীÑযার জীবন আমাদের দেখায় যে, সাহস, শিক্ষার প্রতি আগ্রহ, সামাজিক দায়বদ্ধতা এবং সৃজনশীলতা একত্রিত হলে সমাজ ও মানুষের জীবনে কতোটা প্রভাব বিস্তার করা সম্ভব। তার জীবনকাহিনী শুধুমাত্র স্মরণীয় নয়, বরং তা একটি শক্তিশালী প্রেরণা, যা বহু মানুষকে নিজের লক্ষ্য অর্জনের পথে অনুপ্রাণিত করে। আপনারা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করায় সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বিজ্ঞপ্তি

আরো সংবাদ

রিপাবলিকে বর্ণাঢ্য বৈশাখী মেলা স্বরলিপি সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী  প্যারিসের আয়োজনে বাংলা  সংস্কৃতির প্রাণবন্ত উৎসব মো.জুনেদ আহমদ, ফ্রান্স: ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী প্যারিসের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য বৈশাখী মেলা। প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে আয়োজিত এই মেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নিচ্ছেন বাংলাদেশি কমিউনিটির সদস্যসহ বিভিন্ন দেশের দর্শনার্থীরা। দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে পুরো রিপাবলিক এলাকায়। মেলার প্রবেশমুখ থেকেই চোখে পড়ে বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী সাজসজ্জা, রঙিন ব্যানার, আলপনা ও বাঙালি সংস্কৃতির নানা অনুষঙ্গ। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে উৎসব প্রাঙ্গণ। মেলায় রয়েছে দেশীয় খাবারের বাহারি স্টল, হস্তশিল্প, পোশাক, অলংকার ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন প্রদর্শনী। দর্শনার্থীরা উপভোগ করছেন পান্তা-ইলিশ, ভর্তা, পিঠাপুলি এবং বাংলাদেশের জনপ্রিয় নানা মুখরোচক খাবার। আয়োজনের অন্যতম আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় অংশ নিচ্ছেন প্রবাসী শিল্পীরা। বাংলা গান, নৃত্য, আবৃত্তি ও লোকসংগীত পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হচ্ছে বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য। অনুষ্ঠানজুড়ে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে দিয়েছে নতুন মাত্রা। আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে পরিচিত করে তোলার পাশাপাশি ভিন্ন সংস্কৃতির মানুষের কাছে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয় তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। তারা বলেন, বৈশাখী মেলা শুধু একটি উৎসব নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা এবং শিকড়ের সঙ্গে আত্মিক বন্ধনকে আরও দৃঢ় করার একটি অনন্য আয়োজন। স্বরলিপি সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী প্যারিসের এ উদ্যোগে স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নিয়েছেন। উৎসবমুখর পরিবেশ, বাঙালিয়ানা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সমন্বয়ে রিপাবলিকের বৈশাখী মেলা পরিণত হয়েছে প্রবাসে এক টুকরো বাংলাদেশের প্রাণের উৎসবে। নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতির চর্চা ও সম্প্রসারণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)

সিলেটে পয়ঃবর্জ্য কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ

পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর

ট্রাফিক সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক

সিলেটের আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার প্রত্যাশা সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে

সড়ক সম্প্রসারণ ও ড্রেন নির্মাণ কাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক

নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিত

অবহেলার অন্ধকারে চারিকাটা যেখানে এখনো বেঁচে আছে প্রাচীন বাংলার ছাপ

শুয়াইবুর রহমান: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদাড়া, কুমারপাড়া, নয়াখেল ও ভিতরিখেল গ্রামের চিত্র যেন এখনো কয়েক দশক আগের গ্রাম

বিশ্বনাথের আলোচিত মোশাহিদ ডাকাত আটক

বিশ্বনাথের আলোচিত মোশাহিদ ডাকাত আটক

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে মোশাহিদ ওরফে রাজু (৩৬)নামে ডাকাতি ও হত্যাসহ মোট ১৩ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোশাহিদ

রিপাবলিকে বর্ণাঢ্য বৈশাখী মেলা স্বরলিপি সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী  প্যারিসের আয়োজনে বাংলা  সংস্কৃতির প্রাণবন্ত উৎসব মো.জুনেদ আহমদ, ফ্রান্স: ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী প্যারিসের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য বৈশাখী মেলা। প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে আয়োজিত এই মেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নিচ্ছেন বাংলাদেশি কমিউনিটির সদস্যসহ বিভিন্ন দেশের দর্শনার্থীরা। দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে পুরো রিপাবলিক এলাকায়। মেলার প্রবেশমুখ থেকেই চোখে পড়ে বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী সাজসজ্জা, রঙিন ব্যানার, আলপনা ও বাঙালি সংস্কৃতির নানা অনুষঙ্গ। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে উৎসব প্রাঙ্গণ। মেলায় রয়েছে দেশীয় খাবারের বাহারি স্টল, হস্তশিল্প, পোশাক, অলংকার ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন প্রদর্শনী। দর্শনার্থীরা উপভোগ করছেন পান্তা-ইলিশ, ভর্তা, পিঠাপুলি এবং বাংলাদেশের জনপ্রিয় নানা মুখরোচক খাবার। আয়োজনের অন্যতম আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় অংশ নিচ্ছেন প্রবাসী শিল্পীরা। বাংলা গান, নৃত্য, আবৃত্তি ও লোকসংগীত পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হচ্ছে বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য। অনুষ্ঠানজুড়ে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে দিয়েছে নতুন মাত্রা। আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে পরিচিত করে তোলার পাশাপাশি ভিন্ন সংস্কৃতির মানুষের কাছে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয় তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। তারা বলেন, বৈশাখী মেলা শুধু একটি উৎসব নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা এবং শিকড়ের সঙ্গে আত্মিক বন্ধনকে আরও দৃঢ় করার একটি অনন্য আয়োজন। স্বরলিপি সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী প্যারিসের এ উদ্যোগে স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নিয়েছেন। উৎসবমুখর পরিবেশ, বাঙালিয়ানা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সমন্বয়ে রিপাবলিকের বৈশাখী মেলা পরিণত হয়েছে প্রবাসে এক টুকরো বাংলাদেশের প্রাণের উৎসবে। নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতির চর্চা ও সম্প্রসারণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রিপাবলিকে বর্ণাঢ্য বৈশাখী মেলা স্বরলিপি সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী প্যারিসের আয়োজনে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত উৎসব মো.জুনেদ আহমদ, ফ্রান্স: ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী প্যারিসের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য বৈশাখী মেলা। প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে আয়োজিত এই মেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নিচ্ছেন বাংলাদেশি কমিউনিটির সদস্যসহ বিভিন্ন দেশের দর্শনার্থীরা। দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে পুরো রিপাবলিক এলাকায়। মেলার প্রবেশমুখ থেকেই চোখে পড়ে বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী সাজসজ্জা, রঙিন ব্যানার, আলপনা ও বাঙালি সংস্কৃতির নানা অনুষঙ্গ। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে উৎসব প্রাঙ্গণ। মেলায় রয়েছে দেশীয় খাবারের বাহারি স্টল, হস্তশিল্প, পোশাক, অলংকার ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন প্রদর্শনী। দর্শনার্থীরা উপভোগ করছেন পান্তা-ইলিশ, ভর্তা, পিঠাপুলি এবং বাংলাদেশের জনপ্রিয় নানা মুখরোচক খাবার। আয়োজনের অন্যতম আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় অংশ নিচ্ছেন প্রবাসী শিল্পীরা। বাংলা গান, নৃত্য, আবৃত্তি ও লোকসংগীত পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হচ্ছে বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য। অনুষ্ঠানজুড়ে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে দিয়েছে নতুন মাত্রা। আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে পরিচিত করে তোলার পাশাপাশি ভিন্ন সংস্কৃতির মানুষের কাছে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয় তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। তারা বলেন, বৈশাখী মেলা শুধু একটি উৎসব নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা এবং শিকড়ের সঙ্গে আত্মিক বন্ধনকে আরও দৃঢ় করার একটি অনন্য আয়োজন। স্বরলিপি সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী প্যারিসের এ উদ্যোগে স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নিয়েছেন। উৎসবমুখর পরিবেশ, বাঙালিয়ানা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সমন্বয়ে রিপাবলিকের বৈশাখী মেলা পরিণত হয়েছে প্রবাসে এক টুকরো বাংলাদেশের প্রাণের উৎসবে। নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতির চর্চা ও সম্প্রসারণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মো.জুনেদ আহমদ, ফ্রান্স: ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী প্যারিসের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য বৈশাখী মেলা। প্রবাসে

শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে সম্মাননা পেলেন বিয়ানীবাজার থানার এসআই হোসাইন আহমদ

শহিদুর রহমান, বিয়ানীবাজার: বাংলাদেশ পুলিশ, সিলেট রেঞ্জের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভা (ক্রাইম কনফারেন্স) ও কল্যাণ সভায় পেশাগত