admin
প্রকাশিত: 7:15 AM, July 19, 2026
সমাজে মধ্যপন্থা, পরমতসহনশীলতা ও আলোকিত চিন্তার প্রসারে কাজ করার আহ্বান ড. চৌধুরীর
স্টাফ রিপোর্টার:
রাজধানীতে জমকালো ও আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সৌদি বিশ্ববিদ্যালয়গুলোর বাংলাদেশী প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘সৌদি ইউনিভার্সিটিস অ্যালমনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর মহাসমাবেশ। গতকাল শনিবার রাজধানীর “এসএসকে” (ঝঝক) মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। বিশিষ্ট কূটনীতিবিদ ও শিক্ষাবিদদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আব্দুল্লাহ বিন জাফের বিন আবিয়াহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি দূতাবাসের উপ-রাষ্ট্রদূত আবদুল্লাহ হাদ্দাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী বৈজ্ঞানিক ও সামাজিক অগ্রগতির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার যেকোনো দূরদর্শী ও অগ্রগামী চিন্তাভাবনাকে গ্রহণ করতে অত্যন্ত আন্তরিক। সেই দৃষ্টিকোণ থেকে সৌদি বিশ্ববিদ্যালয়গুলোর প্রাক্তন শিক্ষার্থীদের উচিত উদ্ভাবন ও বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে যার যার নিজস্ব অঙ্গনে নেতৃত্ব দেওয়া।” তিনি প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, সমাজে মধ্যপন্থা, পরমতসহনশীলতা ও আলোকিত চিন্তাধারার প্রসারে সবাইকে নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে সৌদি রাষ্ট্রদূত ডক্টর আব্দুল্লাহ বিন জাফের বিন আবিয়াহ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বের প্রশংসা করেন। তিনি দুই দেশের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় আরও বৃদ্ধির ওপর জোর দেন এবং উচ্চশিক্ষিত প্রাক্তন শিক্ষার্থীদের এই নেটওয়ার্ককে দুই দেশের সম্পর্ক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে আখ্যায়িত করেন।
অনুষ্ঠানে আগত অতিথিরা আশা প্রকাশ করেন যে, সৌদি আরবের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা ও গবেষণা সম্পন্ন করা এই শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞান দিয়ে বাংলাদেশের সার্বিক উন্নয়নে এবং একটি প্রগতিশীল সমাজ গঠনে অনন্য ভূমিকা রাখবেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য
স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার
ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি
স্টাফ রিপোর্টার: সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন,
নবীগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিন ধরে নবীগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার কারণে যানজট,
কানাডা প্রতিনিধি: কানাডায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির অন্যতম সামাজিক সংগঠন ‘বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র উদ্যোগে বাংলাদেশ ও লন্ডন থেকে