admin

প্রকাশিত: ৫:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২৬

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘চেয়ারম্যান এওয়ার্ড’ পেলেন আদিবা ওয়াহিদ খান

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘চেয়ারম্যান এওয়ার্ড’ পেলেন আদিবা ওয়াহিদ খান

স্কলার্সহোম মেজরটিলা কলেজের নিয়মিত অ্যাসেম্বলিতে এক গর্বময় পরিবেশে শিক্ষার্থীদের মাঝে ‘চেয়ারম্যান এওয়ার্ড’ প্রদান করা হয়। গতকাল রবিবার এই সম্মাননা অধ্যক্ষ মো. ফয়জুল হকের হাত থেকে গ্রহণ করে ইংরেজি ভার্সনের দশম শ্রেণির কৃতি ছাত্রী আদিবা ওয়াহিদ খান।

এ সময় কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক তাঁর বক্তব্যে বলেন, একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য কেবল পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়; বরং তার শৃঙ্খলা, মানবিকতা ও বহুমুখী প্রতিভার সমন্বয়েই একজন পরিপূর্ণ মানুষ গড়ে ওঠে। আদিবা সেই আদর্শেরই উজ্জ্বল উদাহরণ। আমি আশা করি, তার এই অর্জন অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। উল্লেখ্য প্রতিবছর নির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে সর্বোচ্চ পারফরম্যান্স প্রদর্শনকারী মাত্র একজন শিক্ষার্থী এই সম্মাননায় ভূষিত হয়।

শিক্ষাজীবনে ধারাবাহিকভাবে সেরা ফলাফল অর্জন, নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলাবোধ ও মার্জিত আচরণ, সহপাঠ্যক্রমিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ—যেমন বিতর্ক, কবিতা আবৃত্তি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য—এবং সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে স্বেচ্ছাসেবী কর্মকাÐে উল্লেখযোগ্য অবদান রাখার ভিত্তিতেই এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে।

এ বছর এসব গুণাবলির স্বীকৃতিস্বরূপ ‘চেয়ারম্যান এওয়ার্ড’ অর্জন করে আদিবা ওয়াহিদ খান। আদিবার গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার কালাইউরা জলডুপ। তিনি ডা: ওয়াহিদুল ইসলাম খান ও জাসমিন আক্তার এর গর্বিত সন্তান।

অ্যাসেম্বলিতে উপস্থিত সকল শিক্ষার্থীর সঙ্গে তার গর্বিত পিতা-মাতাও উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে এবং তার বাবা আদিবার এই সম্মাননা অর্জনে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হাসান শাহরিয়ার মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন একাডেমিক ইনচার্জ কাজী শাখাওয়াতসহ কলেজের সকল সম্মানিত শিক্ষক-শিক্ষিকা। বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে মহানগর ছাত্রদলের নারীকর্মীরা

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে মহানগর ছাত্রদলের নারীকর্মীরা

সারাদেশে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের সাথে আসা অভিভাবকদের সহায়তায় এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ

ষড়যন্ত্রমূলক সংবাদের প্রতিবাদে সিলেট পলিটেকনিকের অধ্যক্ষের বক্তব্য

ষড়যন্ত্রমূলক সংবাদের প্রতিবাদে সিলেট পলিটেকনিকের অধ্যক্ষের বক্তব্য

গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের

শিগগিরই ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

শিগগিরই ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

স্টাফ রিপোর্টার: বাণিজ্য সংলাপ জোরদারে যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজিন্টিভ (ইউএসটিআর)-এর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী

সিলেট প্রেসক্লাবে করবী বারা কাউন্সিলের সাবেক মেয়র প্রবাসী নতুন প্রজন্মকে দেশমুখী করতে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে

সিলেট প্রেসক্লাবে করবী বারা কাউন্সিলের সাবেক মেয়র প্রবাসী নতুন প্রজন্মকে দেশমুখী করতে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে

সিলেটের সংবাদ ডেস্ক: বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশমুখী করতে সকলকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। তাদের নিরাপত্তাসহ আনুষাঙ্গিক সুবিধা প্রদান

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘চেয়ারম্যান এওয়ার্ড’ পেলেন আদিবা ওয়াহিদ খান

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘চেয়ারম্যান এওয়ার্ড’ পেলেন আদিবা ওয়াহিদ খান

স্কলার্সহোম মেজরটিলা কলেজের নিয়মিত অ্যাসেম্বলিতে এক গর্বময় পরিবেশে শিক্ষার্থীদের মাঝে ‘চেয়ারম্যান এওয়ার্ড’ প্রদান করা হয়। গতকাল রবিবার এই সম্মাননা অধ্যক্ষ

৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক অনিয়মের অভিযোগ

৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর দি খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে প্রশাসনিক স্বেচ্ছাচারিতা, গঠনতন্ত্র লঙ্ঘন, শিক্ষক সংকট ও শিক্ষা কার্যক্রম

সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না : বাণিজ্যমন্ত্রী

সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না : বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না। মন্ত্রী গতকাল

জগন্নাথপুরে প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা: মালামাল লুট ও প্রাণনাশের হুমকি

জগন্নাথপুরে প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা: মালামাল লুট ও প্রাণনাশের হুমকি

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সৈয়দ রায়হান মিয়া (৫৫)