admin

প্রকাশিত: 9:54 AM, August 3, 2026

স্কলার্সহোম মেজরটিলা কলেজে জুনিয়র স্কলারশিপের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

স্কলার্সহোম মেজরটিলা কলেজে জুনিয়র স্কলারশিপের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

স্কলার্সহোম মেজরটিলা কলেজে জুনিয়র স্কলারশিপ পরীক্ষা–২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত ১৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের ইংরেজি ভার্সনের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। স্বাগত বক্তব্য দেন কলেজ শাখার একাডেমিক ইনচার্জ সিনিয়র প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন বিরাজ দেবনাথ ভুবন ও তামান্না আক্তার মাহা। অভিভাবকদের পক্ষ থেকেও দুজন প্রতিনিধি তাঁদের অনুভূতি তুলে ধরেন। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন প্রভাষক মোনাব্বির জোহান এবং উপাধ্যক্ষ (প্রাথমিক শাখা) নাহিদা খান। অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল হক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, এই বৃত্তি শেষ নয়, আরও বড় স্বপ্ন ও সাফল্যের সূচনা। তিনি শিক্ষার্থীদের এ অর্জনকে ভবিষ্যতের পথচলার অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।

অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে রয়েছে তাঁদের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও দৃঢ় সংকল্প। একই সঙ্গে তিনি অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, অধ্যবসায়, আত্মশৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।

তিনি আরও বলেন, শুধু ভালো ফলাফল অর্জনই শিক্ষার চূড়ান্ত লক্ষ্য নয়; একজন আদর্শ, নৈতিক ও মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই শিক্ষার প্রকৃত সার্থকতা। আজকের এই অর্জন শিক্ষার্থীদের আগামী দিনের আরও বড় স্বপ্ন দেখতে এবং তা বাস্তবায়নে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরে অধ্যক্ষ বৃত্তিপ্রাপ্ত ১৪ জন শিক্ষার্থীর হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়। উপস্থিত শিক্ষকবৃন্দও কৃতী শিক্ষার্থীদের সাফল্যে তাঁদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে জুনিয়র ও প্রাথমিক স্কলারশিপ পরীক্ষা–২০২৬-এ অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থী, অষ্টম ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং তাঁদের শ্রেণিশিক্ষকরা উপস্থিত ছিলেন। বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যকে অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যৎ সাফল্যের জন্য নিয়মিত অধ্যয়ন ও কঠোর পরিশ্রমের ওপর গুরুত্বারোপ করেন।

প্রাণবন্ত এ আয়োজন শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের অংশগ্রহণে ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।

চুনারুঘাটে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

চুনারুঘাটে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে