admin

প্রকাশিত: 1:00 PM, May 8, 2026

স্কলার্সহোম শিবগঞ্জ ক্যাম্পাসে ‘ইংরেজি মুভি ডে-২০২৬’ উদযাপন

স্কলার্সহোম শিবগঞ্জ ক্যাম্পাসে ‘ইংরেজি মুভি ডে-২০২৬’ উদযাপন

ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি এবং উচ্চারণ-বাচনভঙ্গির উন্নয়নকে কেন্দ্র করে আজ স্কলার্সহোম শিবগঞ্জ ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ”স্পেশাল মুভি ডে”। অত্যন্ত সুশৃঙ্খল, প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে শিক্ষণীয়, সময়োপযোগী, জ্ঞান, বিনোদন ও নৈতিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে আয়োজিত এ ব্যতিক্রমধর্মী কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি করে এক আনন্দঘন পরিবেশ।

পরিলক্ষিত হয় নতুন কিছু শেখার অদম্য উৎসাহ ও অনুপ্রেরণা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন (আরণ্যক শামছ) এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক জয়নুল আবেদিন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ শানিজ ফাতেমা ইব্রাহিমসহ শিক্ষকবৃন্দ। তাঁদের আন্তরিক উপস্থিতি, মূল্যবান দিকনির্দেশনা ও উৎসাহ অনুষ্ঠানের মর্যাদা ও সৌন্দর্যক আরও সমৃদ্ধ করে তোলে।

অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের উষ্ণ ও প্রাণবন্ত অভ্যর্থনার মাধ্যমে অতিথিদের স্বাগত জানানো হয়। পরবর্তীতে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি শিশুদের সৃজনশীলতা, কল্পনাশক্তি, নৈতিক মূল্যবোধ ও ইতিবাচক চিন্তাধারা বিকাশের একটি কার্যকর শিক্ষামাধ্যম।
অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, শিক্ষামূলক চলচ্চিত্র দেখার মাধ্যমে শিক্ষার্থীদের শোনা, বলা, পড়া ও লেখার দক্ষতা বৃদ্ধি পায় এবং ইংরেজি উচ্চারণ ও কথোপকথনের দক্ষতাও সমৃদ্ধ হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বয়স, শ্রেণিভিত্তিক একটি শিক্ষণীয়, অনুপ্রেরণামূলক ও নৈতিকতাভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। পুরো প্রদর্শনীজুড়ে শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহ, আনন্দ ও উচ্ছ¡াসের সঙ্গে অংশগ্রহণ করে। চলচ্চিত্রটির মাধ্যমে তারা সাহসী হওয়া, স্বপ্ন দেখতে শেখা, নতুন কিছু জানার আগ্রহ সৃষ্টি করা, শৃঙ্খলাবোধ, সুন্দর আচরণ এবং ইতিবাচক মানসিকতার মতো গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করে।

অনুষ্ঠানের একপর্যায়ে শিক্ষার্থীদের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও মনোযোগ সহকারে অনুষ্ঠান উপভোগ করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। পুরো আয়োজনটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল, আনন্দময় ও শিক্ষাবান্ধব। বৃহস্পতিবারে আয়োজিত অনুষ্ঠানটি, আন্তরিকতা, উচ্ছ¡াস ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষিকা মিথিলা তালুকদার ও সার্বিক তত্ত¡াবধানে ছিলেন প্লে গ্রæপ, কেজি-ওয়ান ও কেজি-টু এর শিক্ষকমÐলী।

উপস্থিত অতিথিবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের সৃজনশীল ও শিক্ষামূলক উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক বিকাশ, ভাষাগত দক্ষতা, নৈতিক শিক্ষা ও আত্মবিশ্বাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনকে আরও সমৃদ্ধ ও আলোকিত করবে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র‌্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার