admin
প্রকাশিত: 2:09 PM, October 27, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও লালাবাজার আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও পুত্রের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
অভিযুক্তরা হলেনÑ সৈয়দ আমজাদ হোসেন পলাশ (৪৫) ও তাঁর ছেলে সৈয়দ ফুয়াদ আদিল (১৯)। তাদের স্থায়ী ও বর্তমান ঠিকানাÑ বাসা নং-৪৫/৩, মোহাম্মদ নগর, জালালাবাদ আবাসিক এলাকা (তাজুল ভিলা), থানা- এয়ারপোর্ট, সিলেট।
প্রথম জিডি সূত্রে জানা যায়, অভিযোগকারী মো. শফিউল বিন আলম (১৫)-এর পিতা মো. শাহ আলম অভিযোগ করেন যে, অভিযুক্ত বাবা-ছেলে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী ও দাঙ্গাবাজ প্রকৃতির আচরণ করে আসছিলেন এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন। অভিযুক্তরা অভিযোগকারীর নাবালক ছেলেকে বিভিন্ন কুসঙ্গে মিশে আড্ডা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করত। এতে বাধা দেওয়ায় গত ২৫/০৫/২০২৫ তারিখে অভিযুক্তরা মোবাইল ফোনে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে সুযোগ পেলে খুন করা হবে বলেও তারা ভয়ভীতি দেখায়।
অপর জিডির বাদী মুকুল হক রাজু (৩১) অভিযোগ করেন যে, অভিযুক্ত সৈয়দ আমজাদ হোসেন পলাশ ও তাঁর ছেলে সৈয়দ ফুয়াদ আদিল এলাকার বিভিন্ন অলিগলিতে দলবদ্ধ হয়ে আড্ডা দেয় এবং নারীদের উত্ত্যক্ত করে। এলাকার সচেতন ব্যক্তিরা এর প্রতিবাদ করলে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ২৭/০৫/২০২৫ তারিখে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানোর উদ্দেশ্যে লালাবাজার আবাসিক এলাকায় প্রবেশ করে। পরে স্থানীয় মুসল্লিদের হস্তক্ষেপে এবং জীবন বাঁচাতে মসজিদের ভেতর আশ্রয় নেওয়ায় বাদী সে যাত্রায় রক্ষা পান। পরবর্তীতে মসজিদ থেকে বের হওয়ার সময় অভিযুক্তরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয় এবং এলাকায় যেকোনো সময় বড় ধরনের নাশকতার ঘোষণা দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তদের বিরুদ্ধে পারিবারিক সম্পত্তি দখল, বাসা ভাড়া সংক্রান্ত বিরোধ এবং আদালতে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনা রয়েছে। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ এবং বিভিন্ন বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাবেক কাউন্সিলর ও সংশ্লিষ্টদের সাথেও নানা বিরোধের তথ্য উঠে এসেছে। এ ছাড়া এই ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যান্যদের নামও আলোচনায় রয়েছে।
এহেন পরিস্থিতিতে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এয়ারপোর্ট থানার পুলিশ জানিয়েছে, বিষয়গুলো গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
স্টাফ রিপোর্টার: সিলেট-৬ আসনের সাংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- কেবল পাশের হার বৃদ্ধি
শান্তিগঞ্জ উপজেলার বসিয়া খাউরী গ্রামের কৃতী সন্তান, জেবিবি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক বিদ্যুৎসাহী সদস্য ও সমাজসেবক শেখ সাজল আহমদের
মুসলিম বিশ্বের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব, বিশ্ববরেণ্য আলেম, জগদ্বিখ্যাত ফকিহ ও শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামী মনীষী শায়খুল ইসলাম হযরত মাওলানা মুফতি মুহাম্মদ
বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগকে এগিয়ে নিতে এসবিসি ব্যাংক পিএলসি-এর সিলেট অঞ্চলের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে বাংলা কিউআরের ব্যবহার ও
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জামালগঞ্জ সদর
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হালিমা বেগম (৩০) নামে এক
ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং ক্যাশলেস সমাজ গড়ার প্রত্যয়ে সিলেটে পৌর বিপণী কেন্দ্রকে ক্যাশলেস ঘোষণা করার উদ্যোগ নিয়েছে পূবালী ব্যাংক
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দিনেদুপুরে এক ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বোনের বাড়িতে যাওয়ার পথে জবেদা