admin

প্রকাশিত: 9:10 AM, January 30, 2026

১২ ফেব্রুয়ারি প্রমাণ হবে সিলেট-৬ আসন বিএনপির দুর্বার ঘাঁটি : এমরান চৌধুরী

১২ ফেব্রুয়ারি প্রমাণ হবে সিলেট-৬ আসন বিএনপির দুর্বার ঘাঁটি : এমরান চৌধুরী
  • এমরান চৌধুরীর প্রচারণায় জমিয়তের কেন্দ্রীয় নেতা

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষ আবারও প্রমাণ করবেন, এই দুই উপজেলা বিএনপির দুর্বার ঘাঁটি। বর্তমানে ঘরে ঘরে সোনালী ধানের ঢেউ বইছে। মানুষ তারেক রহমানকে সমর্থন করে ধানের শীষে ভোট দিতে ব্যাকুল হয়ে আছেন।

গতকাল বৃহস্পতিবার দিন ও বুধবার রাতে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বিভিন্ন স্থানে গণসংযোগ, প্রচারপত্র বিতরণ, পথসভা ও উঠানবৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান চৌধুরী আরও বলেন- গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে রাস্তাঘাটের সংস্কার ও অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পিতভাবে করা হবে। যাতে আগামী কয়েক প্রজন্ম এর সুফল ভোগ করতে পারে। এই দুই উপজেলা ঘিরে দুইটি নদী রয়েছে, সুরমা ও কুশিয়ারা। নদীভাঙন রোধ প্রকল্পের মাধ্যমে পারগুলোকে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা হবে। শিক্ষার মানোনয়ন্ননে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। মনে রাখবেন- আগামীর বাংলাদেশ তারেক রহমানের হাতে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ প্রকৃত অর্থে উন্নয়নের মহাসড়কে উঠবে। অভূতপূর্ব উন্নয়ন হবে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে। আমরা এই মাটিতে তারেক রহমানকে নিয়ে এসে উন্নয়নের বিপ্লব ঘটাবো ইনশা আল্লাহ।

এমরান চৌধুরীর সমর্থনে অনুষ্ঠিত কর্মসূচিগুলোর মধ্যে ছিলো- গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়নে গণসংযোগ ও পথসভা, বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী সাকিল আহমদের বাড়িতে উঠানবৈঠক, ওই ইউনিয়নের রামদা বাজারে গণসংযোগ ও পথসভা এবং ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের সঙ্গে মতবিনিময়।

এসব কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মকবুল হোসেন কাশেমী, সিলেট-৬ আসনের বিএনপির নির্বাচনী সমন্বয়ক যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্টাতা সভাপতি ও ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু, নিউজার্সি ইস্টেট বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর অ্যাড. এম মুজিবুর রহমান মুজিব, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান হেলাল, সহসভাপতি রুহেল আহমদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম মুন্না, সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল হক লুলু, সাধারণ সম্পাদক আব্দুল গফার কুটি, যুগ্ম-সম্পাদক মনসুর শিপন, সাংগঠনিক সম্পাদক আল-নবী চৌধুরী শিপন, সিলেট মহানগর ২২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক এনামুল আজিজ মুন্না, আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মোয়াজ্জিম হোসেন, সহ-সভাপতি সুহেল আহমদ, সাধারণ সম্পাদক মামুন আহমদ মেম্বার, ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ নিজাম আহমদ, সাধারণ সম্পাদক আজাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মিছন আহমদ, আলীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম উদ্দিন, গোলাপগঞ্জ পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক বাদল আহমদ, উপজেলা যুবদল নেতা কামাল আহমদ, আমুড়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল ওয়াহিদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল আলম লাকেস ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহিন আহমদ, সিলেট জেলা ছাত্রলদের সাবেক সভাপতি অ্যাড. আবু সাঈদ, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদল সাবেক যুগ্ম-আহবায়ক বিলাল আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক কবির আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শরিফুজ্জামান নাঈম, সাধারণ সম্পাদক সাহেল আহমদ চৌধুরী, আলীনগর ইউনিয়নের বিশিষ্ট মুরুব্বি আক্তার হোসেন রেজু, শাহজাহান হোসেন চৌধুরী, আজাদ আহমদ, ছানা মিয়া, জুবের আহমদ, নইব আলী, আসাদ মাস্টার, নানু মিয়া, ফয়জুল হক, হাুন মিয়া, ঢাকাদক্ষিণ সরকারি কলেজে ছাত্রদলের সহ-সভাপতি ও ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানভির আহমদ, সদস্য ইমরান হোসেন, ইমতিয়াজ মাহিন, নয়ন আর রহমান, মাহিন আহমদ প্রমুখ।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সিলেটে কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন। গতকাল শনিবার দুপুরে তিনি প্রথমে পুরোনো কারাগার এবং

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ

সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির প্রাঙ্গণে আসন্ন শারদীয় দুর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত

সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে মতবিনিময় সিএনজি খাতের প্রতিটি যৌক্তিক দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে: বদরুজ্জামান সেলিম

সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে মতবিনিময় সিএনজি খাতের প্রতিটি যৌক্তিক দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে: বদরুজ্জামান সেলিম

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন দিনারকে

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম টিপুকে

ছাত্রলীগের সক্রিয় কর্মী গ্রেপ্তার কোতোয়ালী মডেল থানা পুলিশের সফল অভিযান

ছাত্রলীগের সক্রিয় কর্মী গ্রেপ্তার কোতোয়ালী মডেল থানা পুলিশের সফল অভিযান

স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গতকাল রাতে ঘটিকায় থানা

৩৪ দিনে সিলেটের মাজারের দানবাক্সে মিললো ৮৮ লাখ টাকা

৩৪ দিনে সিলেটের মাজারের দানবাক্সে মিললো ৮৮ লাখ টাকা

স্টাফ রিপোর্টার: ৩৪ দিনে সিলেটের হযরত সাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে পাওয়া গেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া

সুনামগঞ্জে তিন সন্তানকে হত্যা করে পিতার আত্মহত্যার চেষ্টা

সুনামগঞ্জে তিন সন্তানকে হত্যা করে পিতার আত্মহত্যার চেষ্টা

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে পারিবারিক কলহের জের ধরে তিন শিশুসন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেছেন এক পিতা। এতে তিন