admin

প্রকাশিত: 4:06 PM, April 6, 2026

১৭৬ দেশে দেড় কোটি প্রবাসী কর্মরত : প্রবাসী কল্যাণ মন্ত্রী

১৭৬ দেশে দেড় কোটি প্রবাসী কর্মরত : প্রবাসী কল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোটার:

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে ১ কোটি ৫০ লক্ষাধিক বাংলাদেশি কর্মরত রয়েছে। এ সকল বাংলাদেশির মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। গতকাল রবিবার সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. আমির হামজার (কুষ্টিয়া-৩) টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে প্রবাসীদের কল্যাণমূলক বিষয়টি চরমভাবে অবহেলিত ছিল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর তাদের কল্যাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন করা হয়েছে।

গৃহীত পদক্ষেপসমূহ নিম্নরূপ : সংসদে মন্ত্রী জানান, প্রবাসী কর্মীদের প্রশাসনিক, আইনগত এবং কল্যাণমূলক সেবা প্রদানের লক্ষ্যে ২৭টি দেশে বাংলাদেশ মিশনসমূহের বিদ্যমান ৩০টি শ্রম কল্যাণ উইংয়ের বিভিন্ন খাতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হতে প্রতি অর্থ-বছরে অর্থ বরাদ্দসহ সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনায় স্থানীয় ভিত্তিতে জনবল নিয়োগ ও লজিস্টিক সাপোর্ট প্রদান করা হয়।

তিনি জানান, প্রবাসে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায় এবং প্রবাসী কর্মীদের আইনগত সহায়তা প্রদানের আইন সহকারীর মাধ্যমে আইনি সেবা প্রদান করা হচ্ছে। এ সেবা নিশ্চিতকরণে ইতোমধ্যে প্রাথমিকভাবে ১১ মিশনের শ্রম কল্যাণ ল’ ফার্ম/প্যানেল আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া পাসপোর্ট সংক্রান্ত জটিলতায় কর্মীর দেশে আসতে সমস্যা হলে দূতাবাস/হাইকমিশন হতে ট্রাভেল পাশের ব্যবস্থা গ্রহণ; শ্রম কল্যাণ উইং কর্তৃক সংশ্লিষ্ট দেশের বিভিন্ন জেলখানা, ডিটেনশন সেন্টার/ক্যাম্প পরিদর্শন করে আটক কর্মীদের সাথে সরাসরি সাক্ষাৎপূর্বক প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান এবং কারামুক্তির ব্যবস্থা গ্রহণ করা হয়।

মন্ত্রী জানান, দেশের তিনটি প্রধান বিমানবন্দরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের স্থাপিত প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে প্রবাস থেকে আগত কর্মীদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর এবং দাফন ও পরিবহন খরচ বাবদ তাৎক্ষণিকভাবে ৩৫ হাজার টাকা প্রদান করা হচ্ছে।

এছাড়া আহত, অসুস্থ বা মৃত প্রবাসী কর্মী পরিবহনের জন্য পাঁচটি অ্যাম্বুলেন্স (এর মধ্যে বর্তমান সরকারের আমলে দু’টি ফ্রিজিং) বিনামূল্যে সেবা প্রদান করছে। বিদেশ থেকে গুরুতর আহত বা অসুস্থ হয়ে ফেরত আসা কর্মীদের নিকটস্থ হাসপাতালে ভর্তি এবং চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। প্রবাস ফেরত আহত ও অসুস্থ কর্মীদের চিকিৎসা সহায়তার সর্বোচ্চ পরিমাণ বর্তমান সরকারের সময়ে ২ লাখ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, যা পূর্ববর্তী সময়ে ১ লাখ টাকা ছিল।

তিনি জানান, প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের জন্য এইচএসসি/সমমান এবং গ্রাজুয়েশন পর্যায়ে শিক্ষা বৃত্তি প্রদান করা হচ্ছে। প্রতিবন্ধী সন্তানদের মাসিক ভাতা বর্তমান সরকারের সময়ে ১০০০ টাকা থেকে ২০০০ টাকা করা হয়েছে। প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর পরিবারকে ৩ লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে।

রেইস প্রকল্পের মাধ্যমে ২ লাখ ৫৩ হাজার বিদেশ ফেরত কর্মীকে পুনঃএকত্রীকরণ ও পুনর্বাসনের পাশাপাশি আয়বর্ধক বিশেষ প্রশিক্ষণ, রেফারেল এবং আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি। এই উদ্যোগগুলোর মাধ্যমে প্রবাসী কর্মীদের সুরক্ষা, পুনর্বাসন এবং পরিবারের আর্থিক সহায়তায় সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে।


সর্বশেষ সংবাদ

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর দাবি গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর দাবি গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আশ্বাসের বাস্তবায়ন ‎ ‎‎​সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম, সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বিমানবন্দর থানা কমিটি গঠন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বিমানবন্দর থানা কমিটি গঠন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের আওতাধীন বিমানবন্দর থানা কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রানু দত্তকে

জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ

জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ

জাহিদুল ইসলাম : সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী-২ নদীতে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বোমা মেশিন জব্দ

বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন

বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন

সিলেটে বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রবিবার বিকেলে সিলেট নগরীর বন্দরবাজার এলাকার শারদা হল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের

ককটেল ও চোরাগুপ্তা হামলা করে আপাকে দেশে আনা যাবে না : এমপি এমরান চৌধুরী

ককটেল ও চোরাগুপ্তা হামলা করে আপাকে দেশে আনা যাবে না : এমপি এমরান চৌধুরী

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট ৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ প্রতিটি মানুষই শ্রমিক,

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক : আগামীকাল সিলেট ও হবিগঞ্জের দুই স্পটে কার্যক্রম পরিদর্শন করবেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক : আগামীকাল সিলেট ও হবিগঞ্জের দুই স্পটে কার্যক্রম পরিদর্শন করবেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে সিলেট ও হবিগঞ্জ সফরে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং

বাণিজ্য-শিক্ষা-স্বাস্থ্যে সহযোগিতা বাড়াতে ঢাকা-ইসলামাবাদ আলোচনা

বাণিজ্য-শিক্ষা-স্বাস্থ্যে সহযোগিতা বাড়াতে ঢাকা-ইসলামাবাদ আলোচনা

মো.জুনেদ আহমদ,ফ্রান্স বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর

সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক আমরা প্লাস্টিক দূষণমুক্ত আধুনিক নগর গড়তে চাই

সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক আমরা প্লাস্টিক দূষণমুক্ত আধুনিক নগর গড়তে চাই

সিলেটকে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহরে পরিণত করার লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ