admin

প্রকাশিত: 4:12 PM, August 11, 2026

১৮ বছরে সর্বনিম্ন পাসের হার সিলেট বোর্ডে মানবিকে চরম বিপর্যয়, ইংরেজিতে খরা

১৮ বছরে সর্বনিম্ন পাসের হার সিলেট বোর্ডে মানবিকে চরম বিপর্যয়, ইংরেজিতে খরা

মো. বেলায়েত হোসেন:

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হারে বড় ধরনের ধস নেমেছে। এবার বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৩৩ শতাংশ, যা গত ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন। সর্বশেষ ২০০৮ সালে এই বোর্ডে সর্বনিম্ন ৫৩ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ১০ দশমিক ২৪ শতাংশ। মূল ফলাফলে এমন বিপর্যয়ের নেপথ্যে মানবিক বিভাগের চরম অকৃতকার্য হওয়া এবং ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষার্থীদের দুর্বলতাকে দায়ী করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গতকাল সোমবার সকালে বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করেন।

শিক্ষা বোর্ডের প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবার মোট ৮৯ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৮৯ হাজার ৭৯ জন। এর মধ্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী। শতকরা হিসাবে ফেলের হার দাঁড়িয়েছে ৪১ দশমিক ৬৭ শতাংশ।

ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হার ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রেই এগিয়ে রয়েছে ছেলে পরীক্ষার্থী ৩৫ হাজার ৪৩৮ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৯ হাজার ৮৮৯ জন। ছেলেদের পাসের হার ৫৬ দশমিক ১২ শতাংশ এবং ফেলের হার ৪৩ দশমিক ৮৮ শতাংশ। মেয়ে পরীক্ষার্থীরা ৫৩ হাজার ৬৪১ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩২ হাজার ৬৮ জন। মেয়েদের পাসের হার ৫৯ দশমিক ৭৮ শতাংশ এবং ফেলের হার ৪০ দশমিক ২২ শতাংশ।

সিলেট বোর্ডের সামগ্রিক পাসের হার নেমে যাওয়ার মূল কারণ মানবিক বিভাগের অস্বাভাবিক খারাপ ফল। এই বিভাগে পাসের চেয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা বেশি। মানবিকে গড় পাসের হার যেখানে মাত্র ৪৮ দশমিক ১৮ শতাংশ, সেখানে ফেলের হার ৫১ দশমিক ৮৪ শতাংশ। গত বছরের তুলনায় এই বিভাগে পাসের হার কমেছে ১৬ দশমিক ৫৩ শতাংশ।

মানবিক বিভাগে মোট ৫৭ হাজার ৭৬০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হতে পেরেছে মাত্র ২৭ দশমিক ৮১৫ জন, আর অকৃতকার্য হয়েছে সর্বোচ্চ ২৯ হাজার ৯৪৫ জন। মানবিক বিভাগে ছেলেদের পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ (ফেল ৫৫.৮%) এবং মেয়েদের পাসের হার ৫০ দশমিক ২৯ শতাংশ (ফেল ৪৯.৭১%)।

মানবিকে বিপর্যয় ঘটলেও বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে শিক্ষার্থীরা তুলনামূলক ভালো ফল করেছে। বিজ্ঞান বিভাগে ২৫ হাজার ৯৮ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২০ হাজার ১৫৯ জন। পাসের হার ৮০ দশমিক ৩২ শতাংশ (ছেলেদের পাসের হার ৮১.৩১% এবং মেয়েদের ৭৯.৭২%)। ব্যবসায় শিক্ষা বিভাগে ৬ হাজার ২২১ জন অংশ নিয়ে পাস করেছে ৩ হাজার ৯৮৩ জন। পাসের হার ৬৪ দশমিক ০৩ শতাংশ (ছেলেদের পাসের হার ৬২.১৮% এবং মেয়েদের ৬৫.৭৯%)। মোট পাসের হার কমলেও এবার জিপিএ-৫ পাওয়ার সংখ্যা ও শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠানের সংখ্যা কিছুটা বেড়েছে।

জিপিএ-৫ এবার মোট ৩ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা গত বছরের (৩,৬১৪ জন) তুলনায় ২২২টি বেশি। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে বিজ্ঞানের ৩ হাজার ৬০৮ জন (ছেলে ১,৬৮৪, মেয়ে ১,৯২৪), মানবিকের ১২০ জন (ছেলে ২৪, মেয়ে ৯৬) এবং ব্যবসায় শিক্ষার ১০৮ জন (ছেলে ৩৭, মেয়ে ৭১)।

বোর্ডে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৭টি থেকে বেড়ে ৯টি হয়েছে। তবে আশার কথা হলো, শতভাগ ফেল করেছে এমন কোনো প্রতিষ্ঠান বোর্ডে নেই। সিলেট বিভাগের চার জেলার মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে সিলেট জেলা এবং সবচেয়ে পিছিয়ে হবিগঞ্জ। সিলেটে পাসের হার ৬৩ দশমিক ৭৯ শতাংশ (উত্তীর্ণ ২২,১৬০ জন, জিপিএ-৫ পেয়েছে ২,০২৩ জন)। মৌলভীবাজারে পাসের হার ৫৭ দশমিক ৭১ শতাংশ (উত্তীর্ণ ১১,১০৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৭২৫ জন)। সুনামগঞ্জে পাসের হার ৫৬ দশমিক ৯৩ শতাংশ (উত্তীর্ণ ৯,৯৯৯ জন)। হবিগঞ্জে পাসের হার ৫৬ দশমিক ৯২ শতাংশ (উত্তীর্ণ ৮,৬৯৫ জন, জিপিএ-৫ পেয়েছে ৬৭৫ জন)। সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারের দিক থেকে সিলেট শিক্ষা বোর্ডের অবস্থান তলানির দিক থেকে দ্বিতীয়।

ফলাফল পর্যালোচনায় বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন জানান, ইংরেজি ও গণিত বিষয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী ফেল করায় সার্বিক ফলাফলে এই প্রভাব পড়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলোতে এসব বিষয়ের দক্ষ ও পর্যাপ্ত শিক্ষকের মারাত্মক অভাব রয়েছে। বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষক সংকট কাটিয়ে উঠতে পারলে ভবিষ্যতে আবারও ফলাফলে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।