admin

প্রকাশিত: 5:06 AM, April 23, 2026

২০ গাড়ির বদলে এক বাস মিতব্যয়িতার অনন্য দৃষ্টান্ত গড়লেন শ্রমমন্ত্রী

২০ গাড়ির বদলে এক বাস মিতব্যয়িতার অনন্য দৃষ্টান্ত গড়লেন শ্রমমন্ত্রী

স্টাফ রিপোর্টার:

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শিল্পাঞ্চলের স্থিতিশীলতা রক্ষা এবং শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করতে গাজীপুরে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তবে আলোচনার বিষয়বস্তুর পাশাপাশি সবার নজর কেড়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর এক অভিনব ও মিতব্যয়ী উদ্যোগ। পৃথক ২০টি গাড়ির বিশাল বহর পরিহার করে মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা মাত্র একটি বাসে চড়ে ঢাকা থেকে গাজীপুরে যাতায়াত করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের অফিসকক্ষেই মন্ত্রী এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন। রাষ্ট্রীয় ব্যয় সংকোচন ও জ্বালানি সাশ্রয়ে তিনি নিজের ও সফরসঙ্গী কর্মকর্তাদের জন্য আলাদা গাড়ির পরিবর্তে বাসের ব্যবস্থা করার নির্দেশ দেন। এমনকি নিজেই ফোন করে বাসের বন্দোবস্ত নিশ্চিত করেন তিনি।

বুধবার সকালে রাজধানীর ইস্কাটন থেকে ছেড়ে আসা সেই বাসে মন্ত্রীর সহযাত্রী হিসেবে ছিলেন, এ কে এম ফজলুল হক মিলন, সংসদ সদস্য (গাজীপুর-৫), মোঃ আব্দুর রহমান তরফদার, সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা বিভাগীয় কমিশনার, ওমর মোঃ ইমরুল মহসিন, মহাপরিচালক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর
মন্ত্রীর এই উদ্বোধনী উদ্যোগের ফলে অন্তত ২০টি ব্যক্তিগত ও দাপ্তরিক গাড়ির ব্যবহার সাশ্রয় হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এতে যেমন জ্বালানি খরচ কমেছে, তেমনি রাস্তার যানজট নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব পড়েছে। দীর্ঘ যাত্রাপথে বাসের ভেতরেই কর্মকর্তারা গুরুত্বপূর্ণ দাপ্তরিক আলোচনা সম্পন্ন করেন। কর্মকর্তাদের মতে, এই যাত্রা পারস্পরিক সৌহার্দ্য ও কাজের সমন্বয় বৃদ্ধিতে সহায়ক ভ‚মিকা পালন করেছে।

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে সরকারি ব্যয় কমাতে শ্রমমন্ত্রীর এই ‘বাসযাত্রা’ একটি সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ। সচিবালয় ও রাজনৈতিক অঙ্গনে এটি একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে আলোচিত হচ্ছে, যা অন্যান্য মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের জন্য একটি শক্তিশালী বার্তা হিসেবে গণ্য হতে পারে।

গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় শিল্পাঞ্চলের শান্তিশৃঙ্খলা রক্ষা এবং ঈদের আগেই শ্রমিকদের পাওনা পরিশোধে মালিক ও শ্রমিক নেতাদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করা হয়।


সর্বশেষ সংবাদ

রাতের আঁধারে রুট বদল, তবু থামছে না পুলিশের অভিযান-চাপে জৈন্তাপুর সীমান্তচক্র

রাতের আঁধারে রুট বদল, তবু থামছে না পুলিশের অভিযান-চাপে জৈন্তাপুর সীমান্তচক্র

ওসি মাহবুবের ধারাবাহিক অভিযানে বিপাকে মাদক-চোরাচালান চক্র স্টাফ রিপোর্টার: সীমান্তঘেঁষা জৈন্তাপুরে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের তৎপরতায় নতুন মাত্রা পেয়েছে।

তরঙ্গের জাদুতে ২৯ বছর বেতার সংস্কৃতির অতন্দ্র প্রহরী ‘সার্ক বাংলাদেশ’ সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

তরঙ্গের জাদুতে ২৯ বছর বেতার সংস্কৃতির অতন্দ্র প্রহরী ‘সার্ক বাংলাদেশ’ সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিজিটাল স্ক্রিনের তীব্র আলো, সামাজিক যোগাযোগের কৃত্রিম ব্যস্ততা আর কৃত্রিম বুদ্ধিমত্তার (অও) এই অতি-আধুনিক যুগে যোগাযোগের মাধ্যমগুলো প্রতি মুহূর্তে বদলাচ্ছে।

তরুণ উদ্যোক্তারা সফল হলে সিলেটের অর্থনীতি ও পর্যটন সমৃদ্ধ হবে: নাসিম হোসাইন

তরুণ উদ্যোক্তারা সফল হলে সিলেটের অর্থনীতি ও পর্যটন সমৃদ্ধ হবে: নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির নাসিম হোসাইন বলেছেন, “সিলেট একটি ঐতিহ্যবাহী প্রাকৃতির সৌন্দর্যমণ্ডিত পর্যটন নগরী। প্রতিদিন দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটক এই পুণ্যভূমিতে আগমন

সিলেটে প্রবাসমুখী তরুণদের নতুন পছন্দ ‘বারিস্তা কোর্স’

সিলেটে প্রবাসমুখী তরুণদের নতুন পছন্দ ‘বারিস্তা কোর্স’

আব্দুর রহমান: দীর্ঘদিন ধরে প্রবাসমুখী সিলেটে ক্যারিয়ার ভাবনায় যুক্ত হয়েছে নতুন মাত্রা। প্রচলিত ড্রাইভিং, নির্মাণ বা সেবামূলক পেশার পাশাপাশি আন্তর্জাতিক

জার্সি উন্মোচন অনুষ্ঠানে সিসিক প্রশাসক এনসিএলে সিলেটের সাফল্যের ধারাবাহিকতা থাকবে

জার্সি উন্মোচন অনুষ্ঠানে সিসিক প্রশাসক এনসিএলে সিলেটের সাফল্যের ধারাবাহিকতা থাকবে

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) সিলেট অতীতেও

সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

স্টাফ রিপোর্টার: ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

হিফজুর’র মৃত্যুবার্ষিকীতে জাতীয়তাবাদী পরিবারের দোয়া মাহফিল

হিফজুর’র মৃত্যুবার্ষিকীতে জাতীয়তাবাদী পরিবারের দোয়া মাহফিল

কোম্পানিগন্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক এম হিফজুর রহমান এর ১ম মৃত্যুবার্ষিকীতে জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে গতকাল শুক্রবার বাদ মাগরিব দনগাহ হযরত শাহজালাল

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে ‘ভুয়া’ অভিযোগের ঝড়, প্রমাণ ছাড়াই কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে ‘ভুয়া’ অভিযোগের ঝড়, প্রমাণ ছাড়াই কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার

স্টাফ রিপোর্টার: সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ বাণিজ্য, নির্যাতন ও অনিয়মের একাধিক গুরুতর