admin
প্রকাশিত: 4:34 PM, May 7, 2026
আহমেদ শাকিল :
আসন্ন ৭ মে সিলেট দক্ষিণ সুরমা প্রেসক্লাবের গৌরবময় ২০ বছর পূর্তি উপলক্ষে ক্লাবের সকল সদস্য, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে দক্ষিণ সুরমা প্রেসক্লাব সাংবাদিকতার নীতি-নৈতিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে আপসহীন থেকে কাজ করে যাচ্ছে। দীর্ঘ দুই দশকের পথচলায় এই প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়, বরং দক্ষিণ সুরমার সাংবাদিক সমাজের একটি শক্তিশালী ভিত্তি ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি উল্লেখ করেন, এই ২০ বছরের অর্জন এসেছে সম্মিলিত প্রচেষ্টা, ত্যাগ ও নিষ্ঠার মাধ্যমে।
“সাংবাদিকদের ঐক্য, পেশার প্রতি দায়বদ্ধতা এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মনোভাবই আমাদের এগিয়ে যাওয়ার প্রধান শক্তি, বলেন তিনি। নুরুল ইসলাম আরও বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও সচেতন ভ‚মিকা পালন করতে হবে।
প্রেসক্লাবকে কেন্দ্র করে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং সুস্থ ধারার সাংবাদিকতা চর্চা আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে, তিনি দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং সকল সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে ২০ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও
গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।
ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের
সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন
জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার