admin

প্রকাশিত: ৫:৫৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৬

২ মে সিলেট আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৪৬০০ কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধনের প্রস্তুতি তুঙ্গে

২ মে সিলেট আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৪৬০০ কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধনের প্রস্তুতি তুঙ্গে
  • দলীয় সভা ঘিরে বিএনপির ব্যাপক তোড়জোড়

মো. নুরুল ইসলাম:

আগামী ২রা মে শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার প্রথম সিলেট সফর। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে পূণ্যভ‚মি সিলেটে উৎসবের আমেজ বিরাজ করছে। সফরকালে তিনি সিলেট নগর রক্ষা ও সৌন্দর্যবর্ধনের ৪,৬০০ কোটি টাকার মেগা প্রকল্পসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন। একই দিনে তিনি জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক বিশাল দলীয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

সিলেট নগর রক্ষা ও সৌন্দর্যবর্ধনের জন্য নেওয়া ৪,৬০০ কোটি টাকার প্রকল্পটি বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি সিলেটের ইতিহাসের অন্যতম বড় বাজেটের প্রকল্প। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো সিলেট নগরীকে ‘ফ্ল্যাশফ্লাড’ বা আকস্মিক বন্যা থেকে রক্ষা করা। প্রকল্পের অধীনে সুরমা নদীর তলদেশ খনন, নদীর দুই তীরে ১৫ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ, বন্যা প্রতিরোধ দেয়াল এবং অত্যাধুনিক ¯øুইস গেট স্থাপন করা হবে।

গত রবিবার বিকেলে নগরীর চাঁদনীঘাট এলাকায় প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। পরিদর্শনকালে প্রশাসক জানান, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি সুরমার তীর হবে নান্দনিক ও পরিবেশবান্ধব।

প্রধানমন্ত্রীর সফর ও দলীয় সভা সফল করতে সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। গতকাল সোমবার বিকেলে নগরীর মেন্দিভাগস্থ একটি মিলনায়তনে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর সফরকে স্মরণীয় করে রাখতে সিলেট বিএনপি ঐক্যবদ্ধ। সভায় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “সিলেটকে উন্নয়নের মূলধারায় আনতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর এই সফর সিলেটের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে।” প্রস্তুতি সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি এবং মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক পিপি, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর, মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদির শাহি, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলুসহ শীর্ষ নেতৃবৃন্দ।

সিলেট সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ জানিয়েছে, ২০২২ সালের ভয়াবহ বন্যার পর বিশেষজ্ঞদের পরামর্শে এই মেগা প্রকল্প তৈরি করা হয়েছিল। বর্তমানে এটি আরডি তালিকায় রয়েছে এবং খুব দ্রæতই চূড়ান্ত অনুমোদন পেতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক এবং রেলপথে ডাবল লাইন স্থাপনের মতো মেগা প্রকল্পগুলোও নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে।

আগামী ২রা মে প্রধানমন্ত্রীর ব্যস্ততম দিনটি শুরু হবে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে। সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ, সকাল ১০:৩০মিনিটে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত, সকাল ১১টায় চাঁদনীঘাটে জলাবদ্ধতা নিরসন ও সুরমা তীরবর্তী মেগা প্রকল্পের উদ্বোধন, বেলা ১২টায় সদর উপজেলার কান্দিগাওয়ে ‘বাসিয়া নদী’ খনন কাজের উদ্বোধন, বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জমকালো উদ্বোধন, বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলীয় সভায় যোগদান, সন্ধ্যায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ।


সর্বশেষ সংবাদ

কানাইঘাটে বিয়ের প্রলোভনে ধ র্ষ ণে র অভিযোগে যুবক গ্রে ফ তা র

কানাইঘাটে বিয়ের প্রলোভনে ধ র্ষ ণে র অভিযোগে যুবক গ্রে ফ তা র

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগে রাজু আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার

সীমান্ত পেরিয়ে ফেরার পথে গুলি, জকিগঞ্জের ডিপজলকে ঘিরে অনিশ্চয়তা

সীমান্ত পেরিয়ে ফেরার পথে গুলি, জকিগঞ্জের ডিপজলকে ঘিরে অনিশ্চয়তা

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জঃ সিলেটের জকিগঞ্জ সীমান্তে আবারও গুলির ঘটনা। এবার ভারতের সীমান্তবর্তী তিন্নখাল এলাকায় মহিষ আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)

সিলেটে পয়ঃবর্জ্য কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ

সিলেটে পয়ঃবর্জ্য কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ

পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর

ট্রাফিক সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক

ট্রাফিক সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক

সিলেটের আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার প্রত্যাশা সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে

সড়ক সম্প্রসারণ ও ড্রেন নির্মাণ কাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক

সড়ক সম্প্রসারণ ও ড্রেন নির্মাণ কাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক

নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিত

অবহেলার অন্ধকারে চারিকাটা যেখানে এখনো বেঁচে আছে প্রাচীন বাংলার ছাপ

অবহেলার অন্ধকারে চারিকাটা যেখানে এখনো বেঁচে আছে প্রাচীন বাংলার ছাপ

শুয়াইবুর রহমান: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদাড়া, কুমারপাড়া, নয়াখেল ও ভিতরিখেল গ্রামের চিত্র যেন এখনো কয়েক দশক আগের গ্রাম

বিশ্বনাথের আলোচিত মোশাহিদ ডাকাত আটক

বিশ্বনাথের আলোচিত মোশাহিদ ডাকাত আটক

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে মোশাহিদ ওরফে রাজু (৩৬)নামে ডাকাতি ও হত্যাসহ মোট ১৩ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোশাহিদ