admin
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানীগঞ্জের পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ঐতিহ্যের স্মারক ‘শারফিন (শাহ আরেফিন) টিলা’ এখন কেবলই এক ধ্বংসস্তূপ। এক সময়ের সুউচ্চ টিলা, ঘন বন আর আঁকাবাঁকা রাস্তার চিহ্ন মুছে গিয়ে সেখানে এখন তৈরি হয়েছে বিশাল সব মরণকূপ। গত দেড় বছরে অন্তত ৩০০ কোটি টাকার পাথর লুটের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। পাথর উত্তোলনের এই মরণনেশায় প্রাণ হারাচ্ছেন শ্রমিকরা, আর অভিযান চালাতে গিয়ে বারবার হামলার শিকার হচ্ছে প্রশাসন।
চিকাডহর মৌজায় ১৩৭ একর ভূমির এই টিলাটির বুক চিরে পাথর উত্তোলন চলছে কয়েক দশক ধরে। ২০০৯ সালেই পরিবেশ অধিদপ্তর একে ‘মরা কঙ্কাল’ হিসেবে অভিহিত করেছিল। মাঝখানে কিছুটা নিয়ন্ত্রণ থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে আবারও শুরু হয়েছে ‘শাবলের তাণ্ডব’। যে টিলায় এক সময় গাড়ি নিয়ে ভক্তরা মাজারে যেতেন, সেখানে এখন পুকুর সমান গর্ত। কবরস্থান ও মসজিদটুকু ছাড়া অবশিষ্ট নেই কিছুই। এতে চরম হুমকির মুখে পড়েছে স্থানীয় জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসন ও রাজনৈতিক দলের কতিপয় নেতার ছত্রছায়ায় পাথর লুটপাটের এই উৎসব চলছে। পাথর উত্তোলন ও পরিবহনকারী ট্রাক-ট্রাক্টর থেকে নিয়মিত চাঁদা তোলারও অভিযোগ রয়েছে। এই চক্রে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর নাম উঠে এসেছে। যাদের মধ্যে অন্যতম উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিন (যিনি এই অভিযোগে পদ হারিয়েছেন), জালিয়ারপাড়ের মনির মিয়া, ইসমাইল মিয়া, সাবেক যুবলীগ নেতা ফয়জুর রহমান ও তার ভাই হুশিয়ার আলী, বিএনপি কর্মী সাবুল আহমেদ, ইব্রাহিম, কালা মিয়া ও তার সহযোগীরা।
পাথর খেকোদের দৌরাত্ম্য এতটাই যে, গত দেড় বছরে আভিযানিক দলের ওপর অন্তত ৯ বার হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ২০ মার্চ পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার আসামি কালা মিয়াকে ছিনিয়ে নেয় তার সহযোগীরা। এ নিয়ে থানায় একাধিক ‘পুলিশ অ্যাসাল্ট’ মামলা হলেও থামানো যাচ্ছে না লুটপাট।
অভিযোগ রয়েছে, পাথর সম্পদ রক্ষায় সক্রিয় হওয়ার বদলে পুলিশের একাংশ চাঁদাবাজিতে লিপ্ত। গত ১১ ফেব্রুয়ারি শারফিন টিলা থেকে পাথরবাহী ট্রাক্টর আটকে চাঁদা আদায়ের অভিযোগে কোম্পানীগঞ্জ থানার ১৩ জন পুলিশ সদস্যকে একযোগে প্রত্যাহার করা হয়। অন্যদিকে, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) এই বিশাল লুণ্ঠন নিয়ে রহস্যজনকভাবে নীরব। গত ৩০ বছরেও সংস্থাটি নিজ থেকে কোনো কার্যকর মামলা করেনি।
উদ্ভূত পরিস্থিতিতে শারফিন টিলা রক্ষায় সেখানে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক এমপি এ বিষয়ে একটি আধাসরকারি পত্র (ডিও) দিয়েছেন। তিনি জানান, আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে দ্রুতই সেখানে ক্যাম্প বসানো হবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক কাসমির রেজা বলেন, “শুধু অভিযান দিয়ে পরিবেশ রক্ষা সম্ভব নয়। এর জন্য স্থায়ী কার্যকর উদ্যোগ এবং ব্যাপক গণসচেতনতা প্রয়োজন।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান উভয়েই স্বীকার করেছেন যে, মানুষের মানসিকতা ও স্বভাবের পরিবর্তন ছাড়া কেবল অভিযান চালিয়ে এই প্রাকৃতিক ধ্বংসযজ্ঞ পুরোপুরি বন্ধ করা কঠিন হয়ে পড়ছে।
ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ মে থেকে ৪ জুন ২০২৬ পর্যন্ত ‘দৈনিক সিলেটের সংবাদ’-এর প্রিন্ট সংস্করণ প্রকাশনা বন্ধ থাকবে। তবে
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৈনিক সিলেটের সংবাদ-এর পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ‘ঈদ মোবারক’। -সম্পাদক
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প,
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি যুগ্ম মহাসচিব
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর
ছাতক-দোয়ারাবাজার ও সুনামগঞ্জ জেলাসহ সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি জাতীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট-১ আসন ( মহানগর ও সদর) এর বাসিন্দা ও সর্বস্তরের সিলেটবাসীকে শুভেচ্ছা ঈদ মুবারক জানিয়েছেন জামায়াতের
মো. জুনেদ আহমদ, ফ্রান্স: গত রবিবার ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন Solidaries আজি France (SFA)-এর উদ্যোগে অষ্টম