admin
প্রকাশিত: 11:33 AM, February 3, 2026
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে নির্ধারিত হবে দেশ কোন পথে পরিচালিত হবে। একদিকে ইনসাফ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার হাতছানি এবং অপরদিকে লুটপাট-চাঁদাবাজী ও সন্ত্রাসের রাজত্ব সৃষ্টির শঙ্কা। ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে আগামী নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে নির্বাচিত করুন। আগামী ৭ ফেব্রুয়ারী সকাল ১০টায় কুলাউড়া এনসি স্কুল মাঠে নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান। কুলাউড়াবাসীর ভালোবাসায় উক্ত নির্বাচনী জনসভা জনসমূদ্রে পরিনত হবে। ইনশাআল্লাহ।
তিনি গতকাল সোমবার দুপুরে আগামী ৭ ফেব্রুয়ারী আমীরে জামায়াতের কুলাউড়া আগমন উপলক্ষে অনুষ্ঠিত প্রচার মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে কুলাউড়া ডাক বাংলা মাঠে গিয়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। প্রচার মিছিলে জামায়াত ছাড়াও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রচার মিছিল পরবর্তী পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার-২ আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।
প্রধান বক্তার বক্তব্যে ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী দেশে গণজাগরণের সুচনা হবে। জামায়াত ও ১১ দলীয় জোট বিপুল ভোটে নির্বাচিত হবে। ইনশাআল্লাহ। আগামী ৭ ফেব্রুয়ারী নিজ উপজেলা কুলাউড়ায় বিশ্ব ইসলামী আন্দোলনের সিপাহশালার আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের আগমণ উপলক্ষে পুরো উপজেলা জুড়ে উচ্ছাস বিরাজ করছে। আমীরে জামায়াতের জনসভাকে সফল করতে কুলাউড়াবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
কুলাউড়া উপজেলা আমীর আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারী ইয়ামীর আলী ও সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জামায়াত নেতা জাকির হোসেন, খন্দকার আব্দুস সোবহান ও আব্দুল হামিদ খান প্রমূখ।
(সিউক)-এর চেয়ারম্যান কয়েস লোদীর অভিনন্দন দীর্ঘ দেড়যুগ পর অবশেষে গঠিত হলো ‘সিলেট নজরুল একাডেমী’র নতুন কার্যকরী কমিটি। বুধবার রাতে সরকারি
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে স্থানীয় বিতর্কিত
* অপরাধের স্বর্গরাজ্য ও ভুক্তভোগীদের ওপর নির্যাতন * আওয়ামী লীগ থেকে এনসিপি: রাতারাতি রূপবদল * আফজালের উসকানিমূলক বক্তব্য ও রাজনৈতিক
সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা ছয়টি
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন,
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য
স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার
ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি