admin
প্রকাশিত: 12:53 PM, December 16, 2025
সিলেট প্রতিনিধি:
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ময়নামতি রেজিমেন্ট ৭ বিএনসিসি ব্যাটালিয়ন সিলেটের উদ্যোগে কুচকাওয়াজ, বিজয় র্যালি ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
বিজয় র্যালি উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম।
১৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর সিলেট অঞ্চলের ৭ বিএনসিসি ব্যাটালিয়নের কমান্ডার ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষক মেজর প্রফেসর ড. তোফায়েল আহমদের নেতৃত্বে এক বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়। র্যালিটি রিকাবিবাজারস্থ জেলা স্টেডিয়ামের সামন থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
র্যালি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন ৭ বিএনসিসি ব্যাটালিয়ন কম্পানি কমান্ডার লেঃ মোঃ মনিরুল ইসলাম, লেঃ জেবা আমাতুল হান্না, পিইউও চম্পক কুমার বর্মন, পিইউও মোঃ আলী আকবর টিইউও মোঃ মজির উদ্দীন, বিভিন্ন সামরিক প্রশিক্ষক ও বিভিন্ন বিএনসিসি কর্মকর্তাবৃন্দ।
র্যালিতে অংশগ্রহণ করেন সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের বিএনসিসি প্লাটুনের শতাধিক ক্যাডেটবৃন্দ।
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে প্রথমে কুচকাওয়াজ, বিজয় র্যালি সহ বিএনসিসি ক্যাডেটদের বিভিন্ন কার্যক্রমে অংশ গ্রহন করে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন
মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে
সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট