admin

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৬

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটির আত্মপ্রকাশ

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটির আত্মপ্রকাশ

দীর্ঘ ৭ দশকের সুদীর্ঘ ইতিহাস-ঐতিহ্যের ধারক এবং সিলেট বিভাগের অন্যতম প্রধান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিদ্যাপীঠ সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল এবং ২০২৬ -২৭ অর্থবছরের নতুন কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে ৮ম পুণর্মিলনী ও ইফতার মাহফিল এবং নতুন কমিটি ঘোষণা করা হয়।

সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউট এর ১৯৭৬ ব্যাচের শিক্ষার্থী ও ইনষ্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সিলেট শাখার সাবেক সভাপতি মাহমুদুর রশীদ মশরুর’র সভাপতিত্বে ও পলিটেকনিক এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হৃদয় এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পলিটেকনিক ইনষ্টিটিউট এর ইলেকট্রনিকস বিভাগের বিভাগীয় প্রধান ফখরুল ইসলাম চৌধুরী।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউটের সাবেক শিক্ষার্থী ও ইনষ্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি নজরুল হোসেন, আইডিইবি সিলেট জেলা কমিটির সভাপতি রফিক উদ্দিন আহমেদ, আইডিইবি সিলেট জেলা সাবেক সভাপতি মো. জালালউদ্দিন, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চীফ ইনষ্ট্রাক্টর মমতাজ উদ্দিন চৌধুরী, এ.ই.এ.সি.এফ সিলেটের সভাপতি মো. শাহাব উদ্দিন শামীম, সাবেক শিক্ষার্থী এটিএম মাহমুদুর চৌধুরী ওয়েস। সভায় বক্তারা বলেন, আজ ১৯৬৯ ব্যাচ থেকে শুরু ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মিলনমেলায় এ যেন এক অন্যরকম ইতিহাস সৃষ্টি করেছে সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউট এর সাবেক শিক্ষার্থীরা ।

বক্তারা আরো বলেন দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও ভালো ভালো অবস্থানে রয়েছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা । যারা সকল জায়গায় ইঞ্জিনিয়ারিং সেক্টরের সাফল্য পাচ্ছে কিন্তু এই সকল প্রাক্তন শিক্ষার্থীদের একই ছায়াতলে আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে । অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন এলামনাই এসোসিয়েশনের সহ – সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন। সভায় আরো বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থী ও এলামনাই এসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন, সাবেক শিক্ষার্থী সাংগঠনিক সম্পাদক মো. শাহরিয়ার, কোষাধ্যক্ষ মাহদী হাসান মাহী, ছাত্রী বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার সোহানা সহ আরো অনেকে।

ইফতার পর্ব শেষে মো. আনোয়ার হোসেনকে সভাপতি ও জাহাঙ্গীর আলম হৃদয়কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি ও আইডিইবি সিলেটের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মাহমুদুর রশীদ মশরুর। কমিটির সহ সভাপতি -১ পদে ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন, সহ সভাপতি – ২ পদে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আকাইদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শাহরিয়ার, প্রবাসী বিষয়ক সম্পাদক নাসির আহমেদ নাঈম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সন্দীপন শুভ, চাকুরি বিষয়ক সম্পাদক পদে অনুরুপ দেব, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক কাউসার আহমেদ তুষার, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ইসতিয়াক আল রিগান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে সৈয়দ রাজন আহমেদ, সহ তথ্য ও গবেষণা সম্পাদক পদে তোফাজ্জল হোসেন, মহিলা ও পরিবার কল্যান বিষয়ক সম্পাদক পদে হালিমা বেগম, ছাত্র বিষয়ক সম্পাদক পদে মো. মোজাম্মেল হক, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক পদে সান্তনু রায়, ক্রীড়া সম্পাদক পদে সালেহিন ইসলাম, সহ ক্রীড়া সম্পাদক পদে সৈয়দ জুবায়েদ হাসান, ছাত্রী বিষয়ক সম্পাদক পদে ফারজানা আক্তার সোহানা, ধর্ম বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, জন সংযোগ ও বিতরণ বিষয়ক সম্পাদক জুনেদ আহমদ ও সহ জন সংযোগ ও বিতরণবিষয়ক সম্পাদক পদে জাবেদ আলম কে নির্বাচিত করা হয়। এছাড়াও ৮ জন সদস্যকে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

এদিকে, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন কে প্রধান উপদেষ্টা ও মাহমুদুর রশীদ মশরুর কে সিনিয়র উপদেষ্টা করে ১৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। বিজ্ঞপ্তি


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হবিগঞ্জ এক্সপ্রেস বাস শ্রীমঙ্গল থেকে যাত্রী উঠানামা করতে পারবে না

হবিগঞ্জ এক্সপ্রেস বাস শ্রীমঙ্গল থেকে যাত্রী উঠানামা করতে পারবে না

সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস ও মিনিবাস মালিক গ্রুপের বিশেষ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ এক্সপ্রেস বাস মৌলভীবাজার সড়ক দিয়ে চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছিল

বরইকান্দি ছাত্রাবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি হাঃ জাকির, সম্পাদক রেজোয়ান

বরইকান্দি ছাত্রাবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি হাঃ জাকির, সম্পাদক রেজোয়ান

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি এলাকায় ‘ছাত্রাবাস মালিক সমিতি, এর এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আগামী

২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার, র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে!

২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার, র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে!

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক নারী হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি রাশেদ আহমদ সাদ্দামের

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি রাশেদ আহমদ সাদ্দামের

গত ১৪ ও ১৬ মে দুই পর্বে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রাশেদ

গোয়াইনঘাটে মন্ত্রী আরিফ নদী ভাঙন রোধ ও মানুষের জীবনমালের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করছে সরকার

গোয়াইনঘাটে মন্ত্রী আরিফ নদী ভাঙন রোধ ও মানুষের জীবনমালের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করছে সরকার

রুবেল আহমদ: শ্রমও ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নদী ভাঙন রোধ

গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের হামলা: ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, আশঙ্কাজনক কিশোরীসহ আহত ২

গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের হামলা: ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, আশঙ্কাজনক কিশোরীসহ আহত ২

এ কে আজাদ, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের হামলায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। এ

বিশ্বনাথে কমিউনিটি ক্লিনিকে ডাক্তার মেলেনা, সেবা বঞ্চিত এলাকাবাসী

বিশ্বনাথে কমিউনিটি ক্লিনিকে ডাক্তার মেলেনা, সেবা বঞ্চিত এলাকাবাসী

বিশ্বনাথ প্রতিনিধি: গ্রামীণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ হলো কমিউনিটি ক্লিনিক। প্রতিটি কমিউনিটি

জগন্নাথপুরের রৌয়াইল গ্রামের সড়কের বেহাল দশা, চরম ভোগান্তি

জগন্নাথপুরের রৌয়াইল গ্রামের সড়কের বেহাল দশা, চরম ভোগান্তি

মোঃ আল আমীন, জগন্নাথপুর: রিয়াজ রহমান, জগন্নাথপু থেকে: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের সুইচ গেইট এলাকার পূর্ব