admin

প্রকাশিত: ৭:৫২ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২৬

সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ মাস বয়সী এ শিশুর মৃত্যু হয়। এুনিয়ে সিলেট বিভাগে হামে ও হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে। গতকাল রবিবার এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাঃ মো. মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় একজন রোগী ল্যাব টেস্টে শনাক্ত হবার পাশাপাশি একই সময়ে উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ জন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন প্রায় ২৯৯ জন শিশু।

এরমধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন ৮৯ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮০ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ মে পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় ১৫৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে মারা যাওয়া শিশুদের মধ্যে চার জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। বাকি ৪৮ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। তাদের অধিকাংশই হৃদরোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জন্ডিসসহ নানা জটিল রোগে ভুগছিল। যার কারণ হিসেবে শিশুদের পুষ্টিহীনতার অভাবকে দায়ী করছেন চিকিৎসকরা।


সর্বশেষ সংবাদ

সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দ্বিপাক্ষিক সহযোগিতা ও উন্নয়ন অংশীদারিত্বের প্রতিশ্রুতি

সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দ্বিপাক্ষিক সহযোগিতা ও উন্নয়ন অংশীদারিত্বের প্রতিশ্রুতি

স্টাফ রিপোর্টার: ঢাকায় নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে

দক্ষিণ সুরমায় বিসমিল্লাহ্ কম্পিউটার কেন্দ্রের ক্যারিয়ার গাইডলাইন ও পুরস্কার বিতরণ

দক্ষিণ সুরমায় বিসমিল্লাহ্ কম্পিউটার কেন্দ্রের ক্যারিয়ার গাইডলাইন ও পুরস্কার বিতরণ

সিলেটের প্রবেশদ্বার দক্ষিণ সুরমায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রত্যয়দীপ্ত প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ্ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’-এর উদ্যোগে এসএসসি ও দাখিল

সিলেটের ২৪৫ পশুর হাটের নিরাপত্তা দেবে র‌্যাব

সিলেটের ২৪৫ পশুর হাটের নিরাপত্তা দেবে র‌্যাব

স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেট বিভাগের চার জেলা এবং ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ নিরাপত্তা দেবে র‌্যাব-৯। নির্ধারিত এলাকায়

বন্দরবাজারে আধুনিক ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করলেন এসএমপি কমিশনার

বন্দরবাজারে আধুনিক ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করলেন এসএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের কাজের পরিবেশ উন্নত করার লক্ষ্যে বন্দরবাজারে নবনির্মিত আধুনিক ট্রাফিক

ঈদের দিন সিসিকের যাদের সঙ্গে যোগাযোগ করবেন

ঈদের দিন সিসিকের যাদের সঙ্গে যোগাযোগ করবেন

স্টাফ রিপোর্টার: আগামী বৃহস্পতিবার কুরবানির ঈদ অর্থাৎ- পবিত্র ঈদ উল আজহা। এদিন কুরবানির পশুর বর্জ্য পরিস্কার করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে

খন্দকার মুক্তাদিরের প্রচেষ্টায় সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চালু হচ্ছে ফ্লাইট

খন্দকার মুক্তাদিরের প্রচেষ্টায় সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চালু হচ্ছে ফ্লাইট

স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী এবং সিলেট-১ আসনের এমপি খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রচেষ্টায় সিলেট-চট্টগ্রাম ও সিলেট-কক্সবাজার রুটে চালু

এক সপ্তাহের দায়িত্ব” দাবি নিয়ে নতুন প্রশ্ন টাকা আদায়ের অভিযোগে সামছুজ্জামান সামছুকে ঘিরে ক্ষোভ আরও তীব্র

এক সপ্তাহের দায়িত্ব” দাবি নিয়ে নতুন প্রশ্ন টাকা আদায়ের অভিযোগে সামছুজ্জামান সামছুকে ঘিরে ক্ষোভ আরও তীব্র

আহমেদ শাকিল : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের আউটসোর্সিং কর্মী নিয়োগকে কেন্দ্র করে অর্থ বাণিজ্য, ভয়ভীতি প্রদর্শন ও চাকরি টিকিয়ে

সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার: সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়