admin
প্রকাশিত: 8:30 AM, May 25, 2026
স্টাফ রিপোর্টার:
ঢাকায় নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গতকাল রবিবার দুপুরে নগর ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সিলেট নগরীর সঙ্গে কসোভোর বিভিন্ন শহরের দ্বিপাক্ষিক সম্পর্ক, শিক্ষা, বাণিজ্য ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানাবিধ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে কসোভো ও সিলেটের মধ্যে শিক্ষা সহযোগিতা জোরদার এবং শিক্ষা-সংস্কৃতি বিনিময় কর্মসূচি চালুর বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।
কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা সিলেটের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ সংস্কৃতির ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তিনি সিলেটের আধুনিকায়নে এবং সামগ্রিক উন্নয়নে কসোভো সরকারের পক্ষ থেকে পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এর আগে, রাষ্ট্রদূতকে নগর ভবনে উষ্ণ অভ্যর্থনা জানান সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। স্বাগত বক্তব্যে তিনি বলেন, “সিলেট তার সমৃদ্ধ সংস্কৃতি, অপার প্রাকৃতিক সৌন্দর্য এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী কমিউনিটির জন্য সমাদৃত। বর্তমানে আমরা সিলেটকে একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব, স্মার্ট এবং টেকসই নগরী হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছি।” এই রূপান্তরের যাত্রায় তিনি রাষ্ট্রদূতের মাধ্যমে কসোভো সরকারের প্রযুক্তিগত ও উন্নয়ন সহযোগিতা কামনা করেন।
উক্ত সৌজন্য সাক্ষাতে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিসিক সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস এবং জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থসহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
চা-শ্রমিকদের উন্নয়ন ও বাজার নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার ২-৩টি বাগান মিলে জরুরি অ্যাম্বুলেন্স সেবা, স্কুল-ক্লিনিক স্থাপন ও সৌর বিদ্যুতের
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার মুক্তাদির বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী
সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,
স্টাফ রিপোর্টার: সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ ও বিদেশে রপ্তানির সুযোগ সম্প্রসারণে ‘প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ’ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা
শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ঘোষণা শাবিপ্রবি প্রতিনিধি: দেশের
জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বার্তা পৌঁছানোর আহ্বান বিয়ানীবাজার প্রতিনিধি: সরকারের অগ্রাধিকার কর্মসূচিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে নারী
স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধূপাগোল এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়
ওসি ওমর ফারুকের নেতৃত্বে ২৫৩ জন গ্রেফতার রুবেল আহমদ: সিলেটের সীমান্তঘেঁষা উপজেলা গোয়াইনঘাটে সীমান্ত অপরাধ, চোরাচালান, মাদক দমন ও আইনশৃঙ্খলা