admin

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, জুন ৩, ২০২৬

জগন্নাথপুর প্রতিনিধি আমিনুল হক জিলু গ্রেপ্তার জগন্নাথপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি

জগন্নাথপুর প্রতিনিধি আমিনুল হক জিলু গ্রেপ্তার জগন্নাথপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি আমিনুর রহমান জিলুকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ পরিদর্শক আব্দুল বাতেনের নেতৃত্বে তাকে থানারোডস্হ তাঁর নিজস্ব পেশাগত কার্যালয় থেকে তুলে নেয়া হয়। সাংবাদিক জিলুর পরিবারের অভিযোগ কোন ধরনের তদন্ত ছাড়াই ফিল্মিস্টাইলে নিজ অফিস থেকে তাকে তুলে নেয়ার ঘটনায় তাঁরা উদ্বিগ্ন।

জগন্নাথপুর থানা পুলিশ স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানায়, সাইবার ট্রাইব্যুনালে জগন্নাথপুর গ্রামের মৃত ইসকন্দর আলীর ছেলে জহিরুল ইসলাম লাল মিয়ার দায়েরকৃত একটি মামলার প্রেক্ষিতে ডিবি পুলিশ এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

সাংবাদিক আমিনুল হক জিলুর মামা আবদুল হেকিম এই গ্রেপ্তারকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক দাবি করে বলেন,
আমার ভাগনা দীর্ঘদিন ধরে এলাকায় অত্যন্ত সততা ও বস্তুনিষ্ঠতার সাথে সাংবাদিকতা করে আসছে। সম্প্রতি জহিরুল ইসলাম লাল মিয়ার বিরুদ্ধে এক ধর্ষিতা নারীর আপোষের টাকা আত্মসাতের অভিযোগে একটি সংবাদ করেন। এ ঘটনায় কোনো ধরনের সঠিক তদন্ত ছাড়াই সম্পূর্ণ পরিকল্পিতভাবে তাকে একটি মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হয়েছে। তারা এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করছেন।

এদিকে সাংবাদিক আমিনুল হক জিলুকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। এক বিবৃতিতে জগন্নাথপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কণ্ঠরোধ করতেই অত্যন্ত পরিকল্পিতভাবে এই হয়রানিমূলক মামলার আশ্রয় নেওয়া হয়েছে। একজন কর্মরত সাংবাদিককে কোনো রকম সুষ্ঠু তদন্ত ছাড়া এভাবে কার্যালয় থেকে তুলে নিয়ে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং স্বাধীন গণমাধ্যমের ওপর বড় আঘাত। অবিলম্বে আমিনুল হক জিলুর বিরুদ্ধে দায়েরকৃত সাজানো মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি না দিলে স্থানীয় সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

বিবৃতিদাতারা হলেন- জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, সহ-সভাপতি আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল,দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, কার্যনির্বাহী সদস্য আলী আহমদ, জুয়েল আহমদ, গোবিন্দ দে, হিফজুর রহমান তালুকদার জিয়া, সদস্য অরুপ সরকার, শাহ এস এম ফরিদ, হুমায়ুন কবির ফরিদী, মুকিম উদ্দিন,মো. আল আমীন, বিপ্লব দেব নাথ, সুমিত রায়, এবং দুলন মিয়া।


সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার এর কাবিদ রহমান বৃটেনের পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত

মৌলভীবাজার এর কাবিদ রহমান বৃটেনের পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত

গনতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত মাল্টি কালচার ও মাল্টিমিডিয়া এবং মাল্টি ন্যাশনালের বৃটেনের সাউথ ওয়েলসের অন্তর্গত পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত হয়েছেন

কানাইঘাটের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সিলেট-৫ আসনের এমপির সাথে কাপের মতবিনিময়

কানাইঘাটের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সিলেট-৫ আসনের এমপির সাথে কাপের মতবিনিময়

ইকবাল বাহার, কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলার সামগ্রিক উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সিলেট-৫ আসনের এমপি মুফতি মোহাম্মদ আবুল

আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তা প্রফেসর মুহাম্মদ ইউনূস

আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তা প্রফেসর মুহাম্মদ ইউনূস

মো.জুনেদ আহমদ ফ্রান্স: ডাচ পোস্টকোড লটারির আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস।

জৈন্তাপুরের তিন সাংবাদিক পেলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ

জৈন্তাপুরের তিন সাংবাদিক পেলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন সদস্যপদ পেয়েছেন জৈন্তাপুর উপজেলার তিন তরুণ সাংবাদিক। তারা হলেন— আলোর দিগন্তের সিলেট প্রতিনিধি ইসমাইল

বিয়ানীবাজারে ১০ বছরের মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, বৃদ্ধা গ্রেফতার

বিয়ানীবাজারে ১০ বছরের মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, বৃদ্ধা গ্রেফতার

সহিদুর রহমান বিয়ানীবাজার : বিয়ানীবাজারে ১০ বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে

গোয়াইনঘাটে সড়কের সংস্কার কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং

গোয়াইনঘাটে সড়কের সংস্কার কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং

রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বঙ্গবীর-হাদারপার সড়কের ৬ কিলোমিটার সংস্কার কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে গর্ত ও কার্পেটিং উঠে

সিলেটের শ্রেষ্ঠ ইউএনও গোয়াইনঘাটের রতন

সিলেটের শ্রেষ্ঠ ইউএনও গোয়াইনঘাটের রতন

এ কে আজাদ গোয়াইনঘাট: প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রতিযোগিতায় সিলেট জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট উপজেলা

জগন্নাথপুর প্রতিনিধি আমিনুল হক জিলু গ্রেপ্তার জগন্নাথপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি

জগন্নাথপুর প্রতিনিধি আমিনুল হক জিলু গ্রেপ্তার জগন্নাথপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক সকালের সময়