admin

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, জুন ৩, ২০২৬

সিলেটের শ্রেষ্ঠ ইউএনও গোয়াইনঘাটের রতন

সিলেটের শ্রেষ্ঠ ইউএনও গোয়াইনঘাটের রতন

এ কে আজাদ গোয়াইনঘাট:

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রতিযোগিতায় সিলেট জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সংশ্লিষ্ট কমিটির মূল্যায়নের ভিত্তিতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষা প্রশাসন পরিচালনা, বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন তদারকি এবং শিক্ষা সংশ্লিষ্ট কার্যক্রমে অবদানের জন্য তাকে এ স্বীকৃতি প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, ২০২৫ সালের ১৯ জানুয়ারি তিনি গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমের পাশাপাশি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নিয়মিত তদারকি ও সমন্বয়মূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

এর মধ্যে বিদ্যালয় পরিদর্শন কার্যক্রম জোরদার করা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণে স্থানীয় প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় বৃদ্ধি, এবং শিক্ষা পরিবেশ উন্নয়নে বিভিন্ন প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভায় মূল্যায়নের পর তাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেলা পর্যায়ে এই স্বীকৃতির মাধ্যমে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের শিক্ষা সংশ্লিষ্ট কার্যক্রম আরও গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


সর্বশেষ সংবাদ

“কোন অপরাধী বা অপরাধের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই”: নজরুল ইসলাম মুনিম

“কোন অপরাধী বা অপরাধের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই”: নজরুল ইসলাম মুনিম

দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত একটি প্রতিবেদনে নিজের নাম জড়ানোয় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের

পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ৬ উপজেলায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ৬ উপজেলায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

জনগণ আর নতজানু পররাষ্ট্রনীতি দেখতে চায় না বাংলাদেশ সীমান্তে ভারত সরকার কর্তৃক অবৈধ পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসুচীর

বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল

কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশেষ সেমিনার

কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশেষ সেমিনার

রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধেই আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে: ডা. জিয়াউর রহমান চৌধুরী সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.

বাজেটে সাধারণ মানুষের উপর পরোক্ষ কর চাপিয়ে দেয়া হয়েছে: বাসদ

বাজেটে সাধারণ মানুষের উপর পরোক্ষ কর চাপিয়ে দেয়া হয়েছে: বাসদ

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট কে প্রত্যাখ্যান করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃষ্টিতেও স্থিতিশীল সিলেটের সবজি বাজার, স্বস্তিতে ক্রেতারা

বৃষ্টিতেও স্থিতিশীল সিলেটের সবজি বাজার, স্বস্তিতে ক্রেতারা

শামছুল আলম সাওন: সিলেট জেলার বিভিন্ন এলাকায় গত সপ্তাহজুড়ে মাঝারি ধরনের বৃষ্টিপাত হলেও এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি স্থানীয় শাকসবজির

মাহদির মৃত্যুতে প্রশ্নের পর প্রশ্ন, উত্তর খুঁজছে পুলিশ

মাহদির মৃত্যুতে প্রশ্নের পর প্রশ্ন, উত্তর খুঁজছে পুলিশ

স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আনজুম আহমদ মাহদির (১৫) মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন ও

ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই সভায় এমপি এমরান

ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই সভায় এমপি এমরান

পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের রাজনীতি করা উচিত নয় পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের রাজনীতি করা উচিত নয় বলে মন্তব্য করেছেন সিলেট-৬ আসনের সংসদ