admin

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, জুন ৩, ২০২৬

গোয়াইনঘাটে সড়কের সংস্কার কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং

গোয়াইনঘাটে সড়কের সংস্কার কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং

রুবেল আহমদ:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বঙ্গবীর-হাদারপার সড়কের ৬ কিলোমিটার সংস্কার কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে গর্ত ও কার্পেটিং উঠে যাচ্ছে । নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কাজে অনিয়মের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে অভিযোগ উঠেছে।এলাকাবাসীর অভিযোগ সড়কটিতে কার্পেটিং কাজের শুরুতেই নিম্নমানের বিটুমিনসহ অন্যান্য উপকরণ ব্যবহার করায় দ্রুত কার্পেটিং উঠে যাচ্ছে ও ভেঙে গিয়ে গর্ত হচ্ছে।

জানা যায় ২০২৪ – ২৫ অর্থ বছরে গ্রামীণ সড়ক,সেতু ও কালভার্ট রক্ষনাবেক্ষন কার্যক্রম প্রকল্পের আওতায় গোয়াইনঘাট উপজেলার বঙ্গবীর হাদারপার জিসি সড়কে বঙ্গবীর হতে হাদারপার বাজার পর্যন্ত ৬ কিলোমিটার সড়ক কার্পেটং সংস্কারের জন্য ২ কোটি ৮৭ লাখ টাকা বরাদ্দ ধরে দরপত্র আহবান করা হয়।দরপত্রের মাধ্যমে কাজটি পায় মেসার্স হাবিব এন্ড সন্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে মূল্য ধরে কাজটি বাস্তবায়ন করছে রুস্তুমপুর ইউপি সাবেক চেয়ারম্যান ও সাব ঠিকাদার আবুল কালাম আজাদ।এ পর্যন্ত সড়কের কাজ প্রায় ৯৫ শতাংশ শেষ হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে,গোয়াইনঘাট উপজেলার বঙ্গবীর পয়েন্ট থেকে হাদারপার বাজারের প্রেট্রোল পাম্প পর্যন্ত জনগুরুত্বপূর্ণ এ সড়কে মেরামত ও কার্পেটং কাজ শেষ পর্যায়ে।সড়কের বিভিন্ন স্থানে সম্পন্ন হওয়া কাজে ইটের সুরকি দিয়ে কার্পেটিং উঠে যাচ্ছে এবং গর্ত হয়ে গেছে। সদ্য কাজ হওয়া রুস্তুমপুর কলেজের হতে পাতনী প্রাইমারি স্কুল পর্যন্ত এবং হাদারপার ডোমবাড়ী মোরা হতে পেট্রোল পাম্প পর্যন্ত সড়কটির বিভিন্ন স্থানের কার্পেটিং উঠে যাচ্ছে এবং গর্ত হয়ে গেছে ।

স্থানীয় অটোরিকশা চালক কয়েছ উদ্দিন সহ বেশ কয়েকজন অভিযোগ করে বলেন, সড়ক নির্মাণে প্রয়োজনীয় মান বজায় রাখা হয়নি। বিটুমিন,খোয়া ও অন্যান্য উপকরণ নিম্নমানের হওয়ায় ঢালাইয়ের কিছুদিনের মধ্যেই কার্পেটিং উঠে যাচ্ছে এবং সড়কের বিভিন্ন স্থানে গর্তে পরিনত হয়ে গেছে।যে কাজ হয়েছে এতে বর্যা মৌসুমে সড়কটি ভেঙে আরও গর্ত হয়ে ঝুকিপূর্ণ হয়ে উঠবে।

সড়কের কাজের অনিয়মের কথা অস্বীকার করে ঠিকাদার আবুল কালাম আজাদ বলেন,মেজারমেন্ট অনুযায়ী ১৫ মিলিমিটার কার্পেটিং ধরা থাকলেও ১৭ মিলিমিটার ধরে দিয়ে সড়কের কাজ করা হয়েছে ।


সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার এর কাবিদ রহমান বৃটেনের পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত

মৌলভীবাজার এর কাবিদ রহমান বৃটেনের পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত

গনতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত মাল্টি কালচার ও মাল্টিমিডিয়া এবং মাল্টি ন্যাশনালের বৃটেনের সাউথ ওয়েলসের অন্তর্গত পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত হয়েছেন

কানাইঘাটের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সিলেট-৫ আসনের এমপির সাথে কাপের মতবিনিময়

কানাইঘাটের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সিলেট-৫ আসনের এমপির সাথে কাপের মতবিনিময়

ইকবাল বাহার, কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলার সামগ্রিক উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সিলেট-৫ আসনের এমপি মুফতি মোহাম্মদ আবুল

আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তা প্রফেসর মুহাম্মদ ইউনূস

আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তা প্রফেসর মুহাম্মদ ইউনূস

মো.জুনেদ আহমদ ফ্রান্স: ডাচ পোস্টকোড লটারির আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস।

জৈন্তাপুরের তিন সাংবাদিক পেলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ

জৈন্তাপুরের তিন সাংবাদিক পেলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন সদস্যপদ পেয়েছেন জৈন্তাপুর উপজেলার তিন তরুণ সাংবাদিক। তারা হলেন— আলোর দিগন্তের সিলেট প্রতিনিধি ইসমাইল

বিয়ানীবাজারে ১০ বছরের মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, বৃদ্ধা গ্রেফতার

বিয়ানীবাজারে ১০ বছরের মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, বৃদ্ধা গ্রেফতার

সহিদুর রহমান বিয়ানীবাজার : বিয়ানীবাজারে ১০ বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে

গোয়াইনঘাটে সড়কের সংস্কার কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং

গোয়াইনঘাটে সড়কের সংস্কার কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং

রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বঙ্গবীর-হাদারপার সড়কের ৬ কিলোমিটার সংস্কার কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে গর্ত ও কার্পেটিং উঠে

সিলেটের শ্রেষ্ঠ ইউএনও গোয়াইনঘাটের রতন

সিলেটের শ্রেষ্ঠ ইউএনও গোয়াইনঘাটের রতন

এ কে আজাদ গোয়াইনঘাট: প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রতিযোগিতায় সিলেট জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট উপজেলা

জগন্নাথপুর প্রতিনিধি আমিনুল হক জিলু গ্রেপ্তার জগন্নাথপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি

জগন্নাথপুর প্রতিনিধি আমিনুল হক জিলু গ্রেপ্তার জগন্নাথপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক সকালের সময়