admin

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, জুন ৫, ২০২৬

সিলেট প্রেসক্লাবে প্রাক-বাজেট সংবাদ সম্মেলন

সিলেট প্রেসক্লাবে প্রাক-বাজেট সংবাদ সম্মেলন

নবায়নযোগ্য জ্বালানিতে বরাদ্দ বৃদ্ধির আহ্বান

সিলেটের সংবাদ ডেস্ক:

বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি এবং দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ উৎপাদন ব্যয়ের প্রেক্ষাপটে জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ, পরিবেশকর্মী ও নবায়নযোগ্য জ্বালানি খাতের সংগঠকরা।

গতকাল বৃহস্পতিবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত বৈশ্বিক জ্বালানি সংকট ও নবায়নযোগ্য জ্বালানি: প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে বক্তারা এ দাবি জানান। অনুষ্ঠানের আয়োজন করে ক্লিন, আইডিয়া এবং বিডিইডি।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আন্তর্জাতিক বাজারে তেল, এলএনজি ও কয়লার মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ব্যয় আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎব্যবস্থার কারণে বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়ছে এবং বিপুল পরিমাণ ভর্তুকি ও ক্যাপাসিটি পেমেন্ট রাষ্ট্রীয় অর্থনীতির ওপর অতিরিক্ত বোঝা সৃষ্টি করছে।

তারা বলেন, দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার তুলনায় নবায়নযোগ্য জ্বালানির অবদান এখনও অত্যন্ত সীমিত। অথচ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ, সৌর সেচ ব্যবস্থা , কৃষিভিত্তিক সৌরবিদ্যু , জলাশয়ভিত্তিক ভাসমান সৌরবিদ্যুৎ এবং কমিউনিটি-নিয়ন্ত্রিত নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার মতো উদ্যোগগুলো দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বক্তারা জাতীয় বাজেট ২০২৬-২৭-এ নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ বৃদ্ধি, সোলার প্যানেল ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের ওপর কর ও শুল্ক প্রত্যাহার, সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান এবং কার্যকর নীতিগত সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।

তারা আরও বলেন, নতুন কয়লা, তেল ও এলএনজিনির্ভর বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ সীমিত করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে হবে। একই সঙ্গে জাতীয় বিদ্যুৎ গ্রিড আধুনিকায়ন, নেট মিটারিং সম্প্রসারণ এবং শিল্পখাতে সবুজ জ্বালানির ব্যবহার নিশ্চিত করাও সময়ের দাবি।

বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন, দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা এবং জলবায়ু সহনশীল ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে এখনই নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় অগ্রাধিকারে পরিণত করতে হবে। অন্যথায় জীবাশ্ম জ্বালানিনির্ভরতা দেশের অর্থনীতি ও পরিবেশ উভয়ের জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

সংবাদ সম্মেলনে পরিবেশকর্মী, জ্বালানি বিশেষজ্ঞ, শিক্ষার্থী, নবায়নযোগ্য জ্বালানি উদ্যোক্তা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন ফেড কমিটির সভাপতি অধ্যাপক তাহমিনা ইসলাম, আইডিয়ার পরিচালক নাজিম আহমদ, ফেড কমিটির সদস্য ও সোলার প্যানেল ইস্টলার মোহাম্মদ ফুরুক, আইডিয়ার কর্মকর্তা তামান্না আহমদ, ক্যাম্পেইন এসোসিয়েট নোমান খান।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা। আইনজীবীদের

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর শেষে

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে

মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন করলেন

মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন করলেন

প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও