admin

প্রকাশিত: ৫:৩৯ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২৬

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে অবমূল্যায়িত সিলেটের ‘জুলাই যোদ্ধা’ টিপু : তৃণমূলে ক্ষোভ ও হতাশা

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে অবমূল্যায়িত সিলেটের ‘জুলাই যোদ্ধা’ টিপু : তৃণমূলে ক্ষোভ ও হতাশা

স্টাফ রিপোর্টার:
জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে স্থান পাননি গত ১৭ বছর ধরে সিলেটের রাজপথ কাঁপানো ত্যাগী ছাত্রনেতা ও ‘জুলাই আন্দোলনের যোদ্ধা’ আব্দুস সালাম টিপু। বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে দলের প্রতিটি সংকটকালীন মুহূর্তে অবদানের পরও বারবার তাকে মূল্যায়ন না করায় তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে সিলেটের তৃণমূল নেতাকর্মীদের মাঝে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে বইছে সমালোচনার ঝড়।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সালেহ মোহাম্মদ তাহের নিজের ফেসবুক আইডিতে এক আবেগঘন পোস্টে টিপুর বঞ্চনার চিত্র তুলে ধরে লিখেছেন, “যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে এমন অনেকেই গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন যাদের গত ১৭ বছরের অবদান একত্র করলেও আমাদের আব্দুস সালাম টিপু’র অবদানের শতভাগের ১০% ও হবে কী না তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে, কিন্তু টিপুরা পদ পায় না!”
তিনি বিগত ১৭ বছরের রাজপথের আন্দোলনের ইতিহাস টেনে বলেন, এম ইলিয়াস আলী গুম-পরবর্তী আন্দোলন, ২০১৪ সালের একতরফা নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন, ২০১৮ সালে বেগম খালেদা জিয়ার সাজার প্রতিবাদে মিছিল করতে গিয়ে পুলিশ-লীগের যৌথ হামলা প্রতিরোধ, ২০১৮ সালের নৈশভোট ডাকাতি প্রতিরোধ থেকে শুরু করে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান—সবখানেই সম্মুখভাগে ছিলেন টিপু। আন্দোলনে পুলিশের গুলিতে এক চোখ চিরদিনের জন্য হারাতে বসেছিলেন এই নেতা। জেলা ও মহানগর বিএনপির যেকোনো কর্মসূচিতেও তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন।
ফেসবুক পোস্টে আবু সালেহ আরও উল্লেখ করেন, ইতিপূর্বে জেলা ও মহানগর ছাত্রদল ও কেন্দ্রীয় যুবদলের সিলেট বিভাগীয় পদ থেকেও বঞ্চিত হয়েছেন টিপু। এরপর সবাই নিশ্চিত ছিল জেলা কিংবা মহানগর যুবদল বা কেন্দ্রীয় কমিটিতে তাকে মূল্যায়ন করা হবে। কিন্তু প্রতিবারের মতো এবারও তিনি বঞ্চিত হয়েছেন। এত বঞ্চনার পরেও টিপুকে কখনো দল বা শীর্ষ নেতৃত্ব নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য করতে দেখা যায়নি। ত্যাগী ও যোগ্যদের এমন অবমূল্যায়ন তৃণমূলের জন্য অত্যন্ত পীড়াদায়ক বলে তিনি মন্তব্য করেন।
এদিকে আরেক ফেসবুক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “কমিটির কাগজগুলো ডাউনলোড করে একটি একটি করে আব্দুল সালাম টিপুর মতো জুলাই যোদ্ধার নাম খুঁজছিলাম, কিন্তু না পেয়ে হতাশগ্রস্ত হয়েছি।” তিনি অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর যারা দলকে ব্যবহার করে লাভবান হয়েছেন, তাদেরই কমিটিতে মূল্যায়ন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক এবং তৃণমূলের জন্য চরম হতাশার।
তৃণমূল নেতাকর্মীদের দাবি, মাঠের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের এভাবে বারবার পেছনে ফেলে রাখলে রাজপথের আন্দোলন-সংগ্রামে নিবেদিতপ্রাণ কর্মীরা উৎসাহ হারাবেন। দলের শীর্ষ নেতৃত্ব বিষয়টি খতিয়ে দেখে আব্দুস সালাম টিপুর মতো অবমূল্যায়িত নেতাদের দ্রুত যথাযথ মূল্যায়ন করবেন এমনটাই প্রত্যাশা সিলেটের সাধারণ নেতাকর্মীদের।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা। আইনজীবীদের

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর শেষে

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে

মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন করলেন

মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন করলেন

প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও