admin

প্রকাশিত: 4:37 PM, June 7, 2026

বালাগঞ্জে ৪০ বছরের পত্রিকা এজেন্সি উচ্ছেদের শঙ্কা, জীবিকা হারানোর আশঙ্কায় মালিক

বালাগঞ্জে ৪০ বছরের পত্রিকা এজেন্সি উচ্ছেদের শঙ্কা, জীবিকা হারানোর আশঙ্কায় মালিক

ওসমানীনগর প্রতিনিধি:

সিলেটের বালাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকার এজেন্সি পরিচালনা করে আসছেন আব্দুস সালাম। সরকারি ভূমিতে বাঁশ ও টিন দিয়ে নির্মিত একটি ছোট ঘরে তিনি পত্রিকা বিক্রির ব্যবসা পরিচালনা করে পরিবারের জীবিকা নির্বাহ করে আসছেন। সম্প্রতি ওই স্থানে ড্রেন নির্মাণের কথা বলে তার ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।

পত্রিকা এজেন্সির মালিক আব্দুস সালাম জানান, দীর্ঘ চার দশক ধরে তিনি এ স্থানে ব্যবসা করে আসছেন। নিজের সঞ্চয় ও ঋণের টাকায় ঘরটি নির্মাণ করেছেন। বর্তমানে তথ্যপ্রযুক্তির প্রসারের কারণে পত্রিকার বিক্রি আগের তুলনায় অনেক কমে গেলেও এই ব্যবসাই তার একমাত্র আয়ের উৎস।

তিনি বলেন, আমি একজন অসহায় ও নিম্ন আয়ের মানুষ। এই ব্যবসা ছাড়া অন্য কোনো কাজ আমার জানা নেই। যদি ঘরটি উচ্ছেদ করা হয়, তাহলে পরিবার নিয়ে চরম বিপাকে পড়তে হবে।

এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগ করলে ইউএনও তাকে বাজার কমিটির সভাপতি মকবুল মিয়ার সঙ্গে কথা বলার পরামর্শ দেন বলে জানান।

বাজার কমিটির সভাপতি মকবুল মিয়া বলেন, ড্রেন নির্মাণ একটি সরকারি উন্নয়ন প্রকল্প। তবে দীর্ঘদিনের ব্যবসায়ী আব্দুস সালামের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হবে। প্রশাসনের সঙ্গে আলোচনা করে এমন একটি সমাধানের চেষ্টা করা হবে যাতে উন্নয়ন কাজও হয় এবং তার ব্যবসাও ক্ষতিগ্রস্ত না হয়।

এ বিষয়ে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, “সরকারি উন্নয়ন কাজের স্বার্থে ড্রেন নির্মাণ করা হচ্ছে। তবে কোনো ব্যক্তি যাতে অযথা ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আইনসম্মত ও গ্রহণযোগ্য সমাধানের চেষ্টা করা হবে।

এদিকে দীর্ঘদিনের একটি পত্রিকা বিক্রয় কেন্দ্র উচ্ছেদের আশঙ্কার খবরে স্থানীয় সাংবাদিক, পাঠক ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি আব্দুস সালামের জীবিকা রক্ষায় মানবিক ও বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক কমিটি।

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন