admin

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬

৫৩ কোটি টাকার প্রকল্পে সংস্কার হচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

৫৩ কোটি টাকার প্রকল্পে সংস্কার হচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

জকিগঞ্জ প্রতিনিধি:

দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক শেওলা-জকিগঞ্জ সড়কে। প্রায় ৫৩ কোটি টাকা ব্যয়ে সড়কটির পুনর্র্নিমাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রকল্পের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, জকিগঞ্জ থেকে সিলেট শহরে যাতায়াতের প্রধান ও সরাসরি পথ হলো শেওলা-জকিগঞ্জ সড়ক। তবে এক দশকের বেশি সময় ধরে বড় ধরনের সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দ তৈরি হয়। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো যাত্রী ও পরিবহনচালকদের। বর্ষাকালে গর্তে পানি জমে যান চলাচল ব্যাহত হতো, আর শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে ভোগান্তি বাড়ত।
সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সড়কটির উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। নিরাপদ ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোট সড়কের মধ্যে সম্প্রতি সংস্কার করা চার কিলোমিটার অংশ বাদ দিয়ে বাকি প্রায় ১৪ কিলোমিটার সড়ক নতুন করে নির্মাণ করা হবে। একই সঙ্গে পানি নিষ্কাশন ও সড়কের স্থায়িত্ব নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৭টি নতুন কালভার্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শেওলা-জকিগঞ্জ সড়কটি শুধু জকিগঞ্জ নয়, কানাইঘাট, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার মানুষেরও গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম। সড়কের বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হয়েছে।
এলাকাবাসীর আশা, প্রকল্প বাস্তবায়নের সময় গুণগত মান নিশ্চিত করা হবে এবং কোনো ধরনের অনিয়মের সুযোগ রাখা হবে না। তারা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কাছে স্বচ্ছতা ও মানসম্মত কাজের দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষি, সীমান্তভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম এবং জরুরি সেবার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। এতে জকিগঞ্জসহ পূর্ব সিলেট অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হোন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট

দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হোন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল করার দাবিতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সিলেট জেলা শাখার

আনজুমানে তালামীযে ইসলামিয়ার সম্মেলনে হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

আনজুমানে তালামীযে ইসলামিয়ার সম্মেলনে হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

‘দেশের সব জায়গায় সহযোগিতা, জকিগঞ্জে কেন বাধা?’ জকিগঞ্জ প্রতিনিধি: নিজ জন্মভূমি জকিগঞ্জের মাটিতে প্রশাসনের বাধার মুখে পড়ার অভিযোগ তুলে ক্ষোভ

ফ্রান্সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

ফ্রান্সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মো: জুনেদ আহমদ, ফ্রান্স: বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম

রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

সিলেটের সংবাদ ডেস্ক: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর

মৃত্যুর মুখ থেকে ফিরলেন মা: ফ্রিডম জেনারেল হাসপাতালে প্রসূতি সেবায় অবহেলার অভিযোগ

মৃত্যুর মুখ থেকে ফিরলেন মা: ফ্রিডম জেনারেল হাসপাতালে প্রসূতি সেবায় অবহেলার অভিযোগ

সিলেটের আম্বরখানাস্থ বেসরকারি চিকিৎসাকেন্দ্র ‘ফ্রিডম জেনারেল হাসপাতাল’-এর বিরুদ্ধে প্রসূতি সেবায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। নরমাল ডেলিভারির মাত্র কয়েকদিন পর

জামিনে বের হয়ে আরও বেপরোয়া, রাত-দিন চলছে ইয়াবা ও ফেনসিডিল বিক্রি: পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

জামিনে বের হয়ে আরও বেপরোয়া, রাত-দিন চলছে ইয়াবা ও ফেনসিডিল বিক্রি: পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

নগরীর পাঠানটুলাস্থ দর্জিপাড়া এলাকায় সাহেদ আলী ওরফে ‘ইয়াবা সাহেদ’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রমরমা মাদক বাণিজ্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের শুরু

সিসিক প্রশাসকের সঙ্গে এমসি কলেজ অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ

সিসিক প্রশাসকের সঙ্গে এমসি কলেজ অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ

ঐতিহ্যবাহী এমসি কলেজের উন্নয়নে সিসিকের সহযোগিতা অব্যাহত থাকবে: কাইয়ুম চৌধুরী সিলেট সরকারি মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. তোফায়েল আহমদ