admin
প্রকাশিত: ৬:৪০ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২৬
স্টাফ রিপোর্টার:
মাইলফলক যেন লিওনেল মেসির নিত্যদিনের সঙ্গী। এবার ফুটবল মহোৎসবের ঠিক আগমুহূর্তে নতুন এক ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক। গতকাল আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করে আকাশি-সাদা জার্সিতে ৬৯ বছরের পুরনো এক রেকর্ড চুরমার করেছেন ৩৯ ছুঁই ছুঁই এই ফুটবল জাদুকর। যুক্তরাষ্ট্রের আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোল করার কীর্তি গড়েন মেসি। এদিন মেসির বয়স ছিল ৩৮ বছর ১১ মাস ১৭ দিন। তিনি পেছনে ফেলেন কিংবদন্তি আনহেল আমাদেও লাব্রুনাকে। ‘দ্য আগলি ওয়ান’ খ্যাত লাব্রুনা ১৯৫৭ সালের ৭ই জুলাই ব্রাজিলের বিপক্ষে ৩৮ বছর ৯ মাস ৯ দিন বয়সে নিজের শেষ গোলটি করেন।
গত ২৪শে মে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় পেশির অস্বস্তিতে পড়েন মেসি। তাকে নিয়ে আর্জেন্টাইন শিবিরে যে দুশ্চিন্তা ছিল, তা দূর হলো এই ম্যাচেই। ম্যাচের প্রথমভাগ বেঞ্চে কাটানোর পর বিরতির পর থেকেই গ্যালারিতে মেসিকে নামানোর দাবি ওঠে। অবশেষে ৬৮তম মিনিটে যখন তিনি মাঠে নামেন, তখন ৮৮ হাজার দর্শক ঠাসা স্টেডিয়াম গর্জনে ফেটে পড়ে। মাঠে নামার ঠিক তিন মিনিটের মাথায় মেসি জাদুকরী এক পাস বাড়ান লাউতারো মার্টিনেজের উদ্দেশ্যে। মার্টিনেজকে বক্সের ভেতর আইসল্যান্ডের গোলকিপার ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। নিখুঁত স্পট কিকে বল জালে জড়িয়ে ইতিহাস গড়েন মেসি। এর আগে গত ৩১শে মার্চ জাম্বিয়ার বিপক্ষে গোল করেই লাব্রুনার রেকর্ডের সুবাস পাচ্ছিলেন তিনি। আজ তা পুরোপুরি নিজের করে নিলেন। বর্তমানে মেসির আন্তর্জাতিক গোল ১১৭টি। ম্যাচশেষে টিওয়াইসি স্পোর্টসকে মেসি বলেন, ‘(ম্যাচের) শুরু থেকেই বেশ উপভোগ করেছি। দলে যোগ দেয়ার পর থেকেই একটা অস্বস্তি (চোট) থাকায় মাঠে নামার জন্য ভীষণ ব্যাকুল ছিলাম। আমি আনন্দিত, প্রতিটি মুহূর্ত উপভোগ করছি এবং বরাবরের মতোই রোমাঞ্চিত। মাঠে নেমে খুব ভালো বোধ করেছি। বিশেষ করে অস্বস্তি থাকলে যে একটা ভয় কাজ করে, তা ঝেড়ে ফেলে একদম স্বাধীনভাবে খেলার জন্য অপেক্ষা করছিলাম।’ হন্ডুরাসকে ২-০ গোলে হারানোর পর আইসল্যান্ডের বিপক্ষে এই জয় আলবিসেলেস্তেদের বিশ্বকাপ প্রস্তুতি সম্পন্ন করলো। ম্যাচের অষ্টম মিনিটেই ভালেন্তিন বার্কোর বাঁ পায়ের দারুণ শটে এগিয়ে যায় আর্জেন্টিনা। ২১ বছর বয়সী এই ফুটবলারের এটি জাতীয় দলের হয়ে চার ম্যাচে দ্বিতীয় গোল। দ্বিতীয়ার্ধে মেসি মাঠে নামার পর আর্জেন্টিনার আক্রমণের ধার আরও বাড়ে। ৭২তম মিনিটে মেসির গোলের পর ৮৬তম মিনিটে ব্যবধান ৩-০ করেন থিয়াগো আলমাদা। এই গোলের বিল্ডআপেও ছিলেন মেসি। তার পাস থেকে রদ্রিগো ডি পল বল বাড়ান আলমাদার দিকে। বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামলেই আর্জেন্টিনার জার্সিতে প্রথম খেলোয়াড় হিসেবে ২০০তম ম্যাচ খেলার অনন্য রেকর্ড গড়বেন মেসি। এছাড়া বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ড গড়ার সুযোগও থাকছে তার সামনে। এই রেকর্ডটি মার্টিন পালের্মোর (২০১০ বিশ্বকাপ, ৩৬ বছর ৭ মাস ১৫ দিন) দখলে রয়েছে। ঠিক এক সপ্তাহ পর আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার চূড়ান্ত অভিযানে নামবে আর্জেন্টিনা।
দল নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না আর্জেন্টিনা কোচ। সব সংশয় দূর করতে আরো দুই দিনের সময় প্রয়োজন লিওনেল স্কালোনির। ম্যাচের পর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ বলেন, ‘সম্ভবত আমার আরেকদিন সময় প্রয়োজন। গতকাল যেমন বলেছি, আমার একটি ভাবনা আছে। আমরা এ নিয়ে কথা বলছি। দলের কী প্রয়োজন, তা নিয়ে যে সব সংশয় আছে, সেগুলো দূর করা প্রয়োজন।’ হন্ডুরাস ম্যাচের পর খেলোয়াড়দের ফিটনেস নিয়ে উদ্বেগের সুর শোনা যায় স্কালোনির কণ্ঠে। তবে আইসল্যান্ড ম্যাচের পর স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, ‘আজকের সবচেয়ে
গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, দল ফিট থাকার আভাস দিয়েছে। কিছুদিন আগে খুব উদ্বিগ্ন ছিলাম। আজ আমরা অনেক শান্ত আছি। কারণ, যে ছেলেরা মাঠে নেমেছে তারা দেখিয়েছে যে, তারা ফিট।’ আগামী ১৭ই জুন সকালে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।
এ কে আজাদ,গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পানতুমাই মায়ামতি ঝরনা সংলগ্ন এলাকায় মাতুরতল, সোনারহাট ও ভাদেশ্বরে চলছে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে
* কলম-ক্যামেরা ছেড়ে মাঠে নামছেন সাংবাদিক, সাথে রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ স্টাফ রিপোর্টার: ২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে সিলেটে এক
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জনমুখী ও কল্যাণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে সিলেটে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর বিএনপি। গতকাল
স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিইউকে) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রেজাউল হাসান কয়েস লোদী। সরকারের গ্রেড-২ পদমর্যাদায় তাকে এই
স্টাফ রিপোর্টার: ফুটবল বিশ্বকাপ ২০২৬-কে ঘিরে আবারও উৎসবের আবহে মেতে উঠেছে বাংলাদেশ। সেই উন্মাদনার জোয়ার এসে লেগেছে সিলেটেও। নগর থেকে
* ঐতিহাসিক রাজবাড়ী ও মিনি স্টেডিয়াম ঘিরেও নানা অনিয়মের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে মাদক ব্যবসা, চোরাচালান ও
স্টাফ রিপোর্টার: গোয়াইনঘাট উপজেলার দশগাঁও নোয়াগাঁও হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে নন্দীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের
জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে কাজ করে যেতে চাই : লিটন আহমদ রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধাদের প্ল্যাটফর্ম ‘জুলাই যোদ্ধা সংসদ সিলেট