admin

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, জুন ১১, ২০২৬

সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের এপিএস হাসনাত কারাগারে

সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের এপিএস হাসনাত কারাগারে

সুনামগঞ্জ প্রতিনিধি:

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার দ্রুত বিচার আইনে দায়ের করা একটি আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে তিনি জামিন আবেদন করেন। বিচারক নুরুল হক শুনানি শেষে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর জন্য পুলিশকে নির্দেশ দেন। অত্র ট্রাইব্যুনালের পিপি মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারীর দায়িত্ব পালন করেন হাসনাত হোসাইন। দু’জনেরই বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে হাসনাত আত্মগোপনে ছিলেন। মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরে ছাত্র-জনতার আন্দোলনে হামলা হয়।

এ ঘটনায় আহত জহুর আহমদের ভাই দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করা হয়। ওই মামলার এজাহারনামীয় আসামি হাসনাত হোসাইন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

পানতুমাই-মায়ামতি ঝরনা এলাকায় অবৈধ বালু উত্তোলন ও অর্থ আদায়ে একাধিক চক্র সক্রিয়

পানতুমাই-মায়ামতি ঝরনা এলাকায় অবৈধ বালু উত্তোলন ও অর্থ আদায়ে একাধিক চক্র সক্রিয়

এ কে আজাদ,গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পানতুমাই মায়ামতি ঝরনা সংলগ্ন এলাকায় মাতুরতল, সোনারহাট ও ভাদেশ্বরে চলছে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে

সিলেটে ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় বিএমজে’র ব্যতিক্রমী প্রীতি ম্যাচ আজ মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকরা

সিলেটে ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় বিএমজে’র ব্যতিক্রমী প্রীতি ম্যাচ আজ মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকরা

* কলম-ক্যামেরা ছেড়ে মাঠে নামছেন সাংবাদিক, সাথে রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ স্টাফ রিপোর্টার: ২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে সিলেটে এক

প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে মহানগর বিএনপির আনন্দ মিছিল

প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে মহানগর বিএনপির আনন্দ মিছিল

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জনমুখী ও কল্যাণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে সিলেটে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর বিএনপি। গতকাল

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কয়েস লোদী

স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিইউকে) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রেজাউল হাসান কয়েস লোদী। সরকারের গ্রেড-২ পদমর্যাদায় তাকে এই

সিলেটেও বিশ্বকাপের হাওয়া দুই শিবিরে বিভক্ত ফুটবলপ্রেমীরা : চায়ের আড্ডায় আর্জেন্টিনা-ব্রাজিল বিতর্ক

সিলেটেও বিশ্বকাপের হাওয়া দুই শিবিরে বিভক্ত ফুটবলপ্রেমীরা : চায়ের আড্ডায় আর্জেন্টিনা-ব্রাজিল বিতর্ক

স্টাফ রিপোর্টার: ফুটবল বিশ্বকাপ ২০২৬-কে ঘিরে আবারও উৎসবের আবহে মেতে উঠেছে বাংলাদেশ। সেই উন্মাদনার জোয়ার এসে লেগেছে সিলেটেও। নগর থেকে

জৈন্তাপুরে মাদকের থাবা : যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম’ সিন্ডিকেটের দাপট

জৈন্তাপুরে মাদকের থাবা : যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম’ সিন্ডিকেটের দাপট

* ঐতিহাসিক রাজবাড়ী ও মিনি স্টেডিয়াম ঘিরেও নানা অনিয়মের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে মাদক ব্যবসা, চোরাচালান ও

দশগাঁও নোয়াগাঁও হাই স্কুলের এডহক কমিটির সভাপতি পদে কামরুল হাসান আমিরুলকে নিয়ে ক্ষোভ

দশগাঁও নোয়াগাঁও হাই স্কুলের এডহক কমিটির সভাপতি পদে কামরুল হাসান আমিরুলকে নিয়ে ক্ষোভ

স্টাফ রিপোর্টার: গোয়াইনঘাট উপজেলার দশগাঁও নোয়াগাঁও হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে নন্দীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের

গোলাপগঞ্জে জুলাই যোদ্ধা সংসদের সাথে যুবদল নেতা লিটনের মতবিনিময়

গোলাপগঞ্জে জুলাই যোদ্ধা সংসদের সাথে যুবদল নেতা লিটনের মতবিনিময়

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে কাজ করে যেতে চাই : লিটন আহমদ রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধাদের প্ল্যাটফর্ম ‘জুলাই যোদ্ধা সংসদ সিলেট