admin
প্রকাশিত: ৬:৪৫ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আনজুম আহমদ মাহদির (১৫) মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে। নিজ বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধারের পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা চলছে। মাহদির স্বজন ও কয়েকজন প্রত্যক্ষদর্শী ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে মেনে নিতে পারছেন না। তাদের দাবি, ঘটনাটির পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।
তারা মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বলেন, ‘মাহদির মৃত্যুর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
সুরতহাল প্রতিবেদন, আলামত এবং অন্যান্য তথ্য-উপাত্ত খতিয়ে দেখা হচ্ছে।’ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম জানান, ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। ঘটনাস্থলের আলামত, ফাঁসের রশি, পারিবারিক ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় যাচাই করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্য আকাশ বিশ্বাস জানান, ঘটনাস্থলে গিয়ে তারা ঘরের দরজা ভেতর থেকে আটকানো অবস্থায় পান। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের বিভিন্ন বিষয় তদন্তকারী সংস্থাকে অবহিত করা হয়েছে। প্রতিবেশীদের কেউ কেউ দাবি করেছেন, ঘটনার পর মাহদির মা ও সৎ বাবার আচরণ তাদের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। তবে এসব বিষয়ে তদন্তকারী সংস্থা এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
এদিকে মাহদির বাবা ব্যবসায়ী মিসবাহ উদ্দিনের ২০২২ সালের মৃত্যুর ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। সে সময় তার মৃত্যুকে কেন্দ্র করে মামলা হলেও তদন্ত শেষে পুলিশ চূড়ান্ত প্রতিবেদনে হৃদরোগে মৃত্যুর কথা উল্লেখ করে। তবে পরিবারের একটি অংশ সেই প্রতিবেদনের সঙ্গে একমত নয়।
বর্তমানে মাহদির মৃত্যুর ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে একটি ইংরেজি ভাষায় লেখা চিরকুট উদ্ধার করেছে। চিরকুটটি মাহদির লেখা কি না, তা যাচাই করা হচ্ছে। প্রয়োজনে হস্তাক্ষর বিশেষজ্ঞের মতামতও নেওয়া হতে পারে বলে জানা গেছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন এবং অন্যান্য আলামত পর্যালোচনার পরই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হবে।’ নিহত আনজুম আহমদ মাহদি সুবিদবাজার এলাকার মিয়া ফাজিলচিশত ১৩/৩ নম্বর বাসার বাসিন্দা। গত মঙ্গলবার (৯ জুন) দুপুরে ফায়ার সার্ভিসের সহায়তায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মাহদির মৃত্যুর প্রকৃত কারণ জানতে এখন ময়নাতদন্ত প্রতিবেদন ও পুলিশের তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে আছে পরিবার, স্বজন এবং স্থানীয়রা।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)
পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর
সিলেটের আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার প্রত্যাশা সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে
নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিত
শুয়াইবুর রহমান: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদাড়া, কুমারপাড়া, নয়াখেল ও ভিতরিখেল গ্রামের চিত্র যেন এখনো কয়েক দশক আগের গ্রাম
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে মোশাহিদ ওরফে রাজু (৩৬)নামে ডাকাতি ও হত্যাসহ মোট ১৩ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোশাহিদ
শহিদুর রহমান, বিয়ানীবাজার: বাংলাদেশ পুলিশ, সিলেট রেঞ্জের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভা (ক্রাইম কনফারেন্স) ও কল্যাণ সভায় পেশাগত