admin
প্রকাশিত: ৬:৫২ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২৬
শামছুল আলম সাওন:
সিলেট জেলার বিভিন্ন এলাকায় গত সপ্তাহজুড়ে মাঝারি ধরনের বৃষ্টিপাত হলেও এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি স্থানীয় শাকসবজির বাজারে। জেলা শহর থেকে শুরু করে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বাজারগুলোতেও সবজির দাম রয়েছে সম্পূর্ণ স্থিতিশীল। বর্ষার শুরুতে সাধারণত সবজির দাম চড়া থাকলেও এবার চিত্র ভিন্ন হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ ভোক্তাদের মাঝে।
সরেজমিনে সিলেট সদর উপজেলার টুকেরবাজার কাঁচাবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি বাজারে কাঁচামরিচ, পটল, বেগুন ও ঢ্যাঁড়সসহ প্রায় সব ধরনের সবজির দাম গত সপ্তাহের মতোই অপরিবর্তিত রয়েছে। উল্টো পটল, কচুর লতি, শসা ও মিষ্টি কুমড়ার দাম আগের চেয়ে কিছুটা কমেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, চলতি সপ্তাহে জেলা ও উপজেলার বিভিন্ন বাজারে প্রতি কেজি পটল ৩১-৩৫ টাকা, বেগুন ৪৫-৬০ টাকা, কাঁচামরিচ ৪৫-৫৫ টাকা, দেশি পেঁয়াজ ৪০-৪৫ টাকা, মিষ্টি কুমড়া ৩০-৪০ টাকা, করোলা (উঁচ্ছে) ৪০-৪৫ টাকা, ঝিঁঙে ৩৫-৪০ টাকা এবং কাঁচাকলা প্রতি কেজি ২০-২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া পুঁইশাক প্রতি আঁটি বিক্রি হচ্ছে ১৫-২০ টাকায়। ব্যবসায়ীরা জানান, গত সপ্তাহে বৃষ্টি শুরু হওয়ার আগেও বাজারদর ঠিক এমনটাই ছিল।
টুকেরবাজারের খুচরা সবজি বিক্রেতা ফুল মিয়া বলেন, “বৃষ্টি হলেও এবার আড়ৎ ও পাইকারি বাজারে সবজির আমদানি প্রচুর। পর্যাপ্ত সরবরাহ থাকার কারণেই দাম স্বাভাবিক রয়েছে। তবে বৃষ্টিপাত যদি একটানা চলতেই থাকে, তবে সামনে দাম কিছুটা বাড়তে পারে।”
লায়েস আহমদ নামের এক সবজি ব্যবসায়ী জানান, বিগত বছরগুলোর মে-জুন মাসের তুলনায় এবার সবজির দাম বেশ নাগালের মধ্যে রয়েছে। অন্য বছর এই সময়ে বাজারে সবজির দাম চড়া থাকলেও এবার পরিস্থিতি ভিন্ন।
এদিকে শহরের বাইরের বাজারগুলোতে দাম কম থাকায় ছুটির দিনে অনেকেই প্রান্তিক বাজার থেকে বাজার করছেন। টুকেরবাজারে আসা আকতার নামের এক ক্রেতা সন্তোষ প্রকাশ করে বলেন, “শাকসবজির দাম বেশ কম এবং নাগালের মধ্যেই আছে। তাই ছুটির দিনে শহরের বাইরে এসে কেনাকাটা করলাম।”
তবে পাইকারি ও খুচরা বাজারের দামের তারতম্য নিয়ে বরাবরের মতোই কিছু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে সবজি প্রতি কেজিতে ৩ থেকে ৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে, যাকে স্বাভাবিক বলেই দাবি করছেন বিক্রেতারা।
কিন্তু নগরীর বন্দরবাজারের ক্রেতা নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, “উপজেলা বা প্রান্তিক বাজারের তুলনায় শহরের বাজারগুলোতে সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। প্রান্তিক ও শহরের বাজারের এই বড় ব্যবধান দূর করতে নিয়মিত বাজার মনিটরিং করা উচিত। প্রশাসন নজর দিলে সাধারণ ভোক্তারা আরও উপকৃত হবেন।”
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)
পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর
সিলেটের আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার প্রত্যাশা সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে
নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিত
শুয়াইবুর রহমান: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদাড়া, কুমারপাড়া, নয়াখেল ও ভিতরিখেল গ্রামের চিত্র যেন এখনো কয়েক দশক আগের গ্রাম
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে মোশাহিদ ওরফে রাজু (৩৬)নামে ডাকাতি ও হত্যাসহ মোট ১৩ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোশাহিদ
শহিদুর রহমান, বিয়ানীবাজার: বাংলাদেশ পুলিশ, সিলেট রেঞ্জের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভা (ক্রাইম কনফারেন্স) ও কল্যাণ সভায় পেশাগত