admin
প্রকাশিত: ৬:৫২ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২৬
সিলেটে গত ৬দিন আফজল হোসাইন (২১) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ রয়েছেন। নিখোঁজ আফজল সিলেট নগরীর শাহপরাণ থানার জাহানপুরস্থ মুহিব রোকিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র ও মেজরটিলার ইসলামপুরের মুসলিমনগরস্থ ১২ নম্বর বাসার হাউজের বাসিন্দা মরহুম আনা মিয়া এবং শিফা বেগম দম্পত্তির ছেলে।
জানা যায়, গত ৭ জুন, রোববার জাহানপুরস্থ মুহিব রোকিয়া হাফিজিয়া মাদরাসা থেকে আফজল হোসাইন কাউকে কিছু না বলে বের হয়ে যান। পরবর্তীতে তিনি মাদরাসা কিংবা বাসায় আর ফিরে না আসায় আত্মীয়-স্বজন ও মাদারাসা কর্তৃপক্ষ সম্ভাব্য সকল স্থানে তাকে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পান নি তাঁরা।
এ ব্যাপাারে গত ৮ জুন (সোমবার) নিখোঁজ আফজল হোসাইনের মা এসএমপি’র শাহপরাণ রহ. থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৪০৭) করেন।
জিডি সূত্রে জানা যায়, নিখোঁজের সময় আফজল হোসাইন’র পরনে ছিল খয়েরি রঙের পাঞ্চাবি ও সাদা পায়জামা। তাঁর গায়ের রং শ্যামলা, গোলাকার মুখের আকৃতি, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। আফজলের কোনো সন্ধান কেউ পেয়ে থাকলে ০১৩০৮২১৭৪৪৩ এই নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
নিখোঁজ আফজল হোসাইনকে খোঁজে পেতে পুলিশ সবধরণের চেষ্ঠা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন শাহপরাণ রহ. থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)
পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর
সিলেটের আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার প্রত্যাশা সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে
নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিত
শুয়াইবুর রহমান: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদাড়া, কুমারপাড়া, নয়াখেল ও ভিতরিখেল গ্রামের চিত্র যেন এখনো কয়েক দশক আগের গ্রাম
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে মোশাহিদ ওরফে রাজু (৩৬)নামে ডাকাতি ও হত্যাসহ মোট ১৩ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোশাহিদ
শহিদুর রহমান, বিয়ানীবাজার: বাংলাদেশ পুলিশ, সিলেট রেঞ্জের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভা (ক্রাইম কনফারেন্স) ও কল্যাণ সভায় পেশাগত