admin
প্রকাশিত: 7:03 AM, June 14, 2026
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি একটি মানবিক ও নৈতিক কর্তব্য। বর্তমান সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে এবং মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। তবে শুধু সরকারের ওপর নির্ভর না করে সমাজের বিত্তবান, দানশীল ও সামর্থ্যবান ব্যক্তিদেরও দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। মোহাম্মদ আব্দুল মালিক গতকাল শনিবার দুপুরে তেতলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান অলির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এমদাদুল হক শরীফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান এবং সহকারী কৃষি অফিসার। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের পরিবারের মাঝে সহায়তা নগদ অর্থ ও চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক
মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের
মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত
পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির
হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক কমিটি।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী
সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক
কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব
সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন