admin
প্রকাশিত: 10:01 AM, June 14, 2026
স্টাফ রিপোর্টার:
ধর্ষণ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মো. জিসান আহম্মেদ প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রেক্ষাপটে প্রাথমিক তদন্তে ভুক্তভোগী নারীর সঙ্গে প্রেমের সম্পর্কের সত্যতা পাওয়া গেছে দাবি করে গতকাল শনিবার এ সিদ্ধান্তের কথা জানায় ছাত্রশিবির। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ জানান, সাংগঠনিক বিধি অনুযায়ী প্রেমের সম্পর্কের প্রাথমিক সত্যতা পাওয়ায় জিসান আহম্মেদ প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, জিসানের বিরুদ্ধে আনীত অভিযোগের কোনোটি তদন্তে প্রমাণিত হলে ভুক্তভোগী নারীকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেবে ছাত্রশিবির।
তবে পুরো ঘটনা ও মামলার প্রক্রিয়া নিয়ে কিছু প্রশ্নও তুলেছে সংগঠনটি। বিবৃতিতে দাবি করা হয়, শুক্রবার রাতে পুলিশ জিসানকে উদ্ধারের পর শনিবার দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত তার সঙ্গে ছাত্রশিবিরের কোনো প্রতিনিধি কিংবা পরিবারের সদস্যদের সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। তিনি এখনো পুলিশ হেফাজতে থাকায় নিখোঁজ হওয়ার ঘটনায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি বলেও উল্লেখ করা হয়।
ছাত্রশিবির আরও দাবি করে, মামলাকারী নারীর বড় বোন সাবিকুন্নাহারের বরাত অনুযায়ী শুক্রবার বিকেলে ১৫ থেকে ২০ জন পুলিশ বা প্রশাসনের সদস্য ওই নারীকে তাদের বাড়ি থেকে নিয়ে যান এবং পরিবারের কাউকে সঙ্গে যেতে দেওয়া হয়নি। বর্তমানে ওই নারী ও তার বাবাকে পৃথকভাবে রাখা হয়েছে এবং পরিবারের সদস্যরা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
সংগঠনের ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগীর বোন প্রেমের সম্পর্কের বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন। তবে বাড়ি থেকে নিয়ে যাওয়া, থানায় মামলা দায়ের এবং পরবর্তী ঘটনাপ্রবাহ সম্পর্কে তিনি বিস্তারিত জানেন না। এ কারণে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ না থাকায় ঘটনার প্রকৃত চিত্র এখনো পুরোপুরি স্পষ্ট নয় বলে দাবি করেছে ছাত্রশিবির।
এস এম ফরহাদ বলেন, “সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রাথমিকভাবে প্রেমের সম্পর্কের সত্যতা পাওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ভুক্তভোগীকে আইনি সহায়তা দেওয়া হবে।”
এর আগে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগ এনে এক বিধবা নারী জিসান আহম্মেদ প্রধানকে প্রধান আসামি করে দাউদকান্দি থানায় মামলা দায়ের করেন। জিসান ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী বলেন, নির্দিষ্ট ধর্ষণ মামলায় জিসান আহম্মেদ প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মামলার অভিযোগ ও ছাত্রশিবিরের দাবির বিষয়ে সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের
মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত
পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির
হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক কমিটি।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী
সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক
কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব
সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন