admin
প্রকাশিত: ৭:৪৩ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২৬
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী নবগঠিত ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম চেয়ারম্যান মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন শাহজালাল রঃ খিদমাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা গাজী রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক মাওলানা জহুরুল হক।
এক অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, রেজাউল হাসান কয়েস লোদী একজন জনবান্ধব, ত্যাগী ও দূরদর্শী নেতা। সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে অতীতে তিনি অত্যন্ত সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর মতো একজন অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিত্বকে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর চেয়ারম্যান মনোনীত করায় সিলেটের পরিকল্পিত নগর উন্নয়ন ও কাঠামোগত অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নবনিযুক্ত চেয়ারম্যান কয়েস লোদীর সুদৃঢ় নেতৃত্বে এবং সকলের সহযোগিতায় সিউক একটি আধুনিক, পরিবেশবান্ধব ও তিলোত্তমা সিলেট গঠনে ঐতিহাসিক ভূমিকা পালন করবে। নেতৃবৃন্দ রেজাউল হাসান কয়েস লোদীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও কর্মজীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)
পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর
সিলেটের আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার প্রত্যাশা সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে
নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিত
শুয়াইবুর রহমান: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদাড়া, কুমারপাড়া, নয়াখেল ও ভিতরিখেল গ্রামের চিত্র যেন এখনো কয়েক দশক আগের গ্রাম
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে মোশাহিদ ওরফে রাজু (৩৬)নামে ডাকাতি ও হত্যাসহ মোট ১৩ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোশাহিদ
শহিদুর রহমান, বিয়ানীবাজার: বাংলাদেশ পুলিশ, সিলেট রেঞ্জের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভা (ক্রাইম কনফারেন্স) ও কল্যাণ সভায় পেশাগত