admin

প্রকাশিত: 5:18 PM, June 16, 2026

উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

বিশ্বনাথ প্রতিনিধি:

বিশ্বনাথ উপজেলায় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে বিশ্বনাথে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম এর (ইউএনও) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তার আমন্ত্রণে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব সংগঠন সংশ্লিষ্ট স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

গত ৯ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে জাহিদ বিন কাশেম বিশ্বনাথ উপজেলায় যোগ দান করেন। উপজেলায় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও সৌজন্যমুলক মতবিনিময়ের জন্য সাংবাদিকদের আমন্ত্রণ জানালে আজ উপজেলা সম্মেলন কক্ষে পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ লুৎফর রহমানের পরিচালনায় মতবিনিময় সম্পন্ন হয়।

গণমানুষের পক্ষে সমস্যা ও জরুরি করণীয় এবং সমাধান প্রশ্নে মতবিনিময় সভায় উপজেলায় মাদক বিস্তার,চুরি-ছিনতাই, যত্রতত্র লাইসেন্স বিহীন ফার্মেসী ব্যাবসা, প্রশাসনিক তথ্য সংগ্রহে অবাধ তথ্য প্রাপ্তি, কমিউনিটি ক্লিনিক সেবার মান উন্নয়ন, প্রাইমারি স্কুলে নির্দিষ্ট সময়ে শিক্ষকদের অনুপস্থিতি, বাজার মনিটরিং, অবৈধ স্থাপনা -(খাস ভুমি উদ্ধার) উচ্ছেদ, রাস্তাঘাটে রেখে বালু কংক্রিটের ব্যাবসা পরিচালনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ, পৌর শহরের যানজট নিরসনে করণীয়, অপমৃত্যু রোধে সচেতনতা, শিশু শ্রম প্রতিরোধ ও গুচ্ছগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো সহ অন্যান্য ইস্যু নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকবৃন্দ।

মতবিনিময়ে আলোচ্য বিষয়ের উপর প্রশাসনিক তদারকি, ও করণীয়গুলো বাস্তবায়নের আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম।

এসময় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক সংগ্রাম ও সাপ্তাহিক আমাদের সিলেট পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি মোঃ শাহিন উদ্দিন, দৈনিক মানবকণ্ঠ ও সিলেটের সংবাদ পত্রিকার প্রতিনিধি উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া, সহসাধারণ সম্পাদক বিজয়ের কণ্ঠ পত্রিকা প্রতিনিধি মোঃ আলতাব হোসেন, দৈনিক আলোর দিগন্ত প্রতিনিধি সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, স্বাধীন বাংলা পত্রিকা প্রতিনিধি দপ্তর সম্পাদক কবি এস.পি সেবু, দৈনিক গণকণ্ঠ পত্রিকা প্রতিনিধি অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম, বিশ্বনাথ বার্তা পত্রিকা প্রতিনিধি সিনিয়র সদস্য শফিকুল ইসলাম শফিক, বিশ্বনাথ বার্তার স্টাফ রিপোর্টার প্রেসক্লাবের সদস্য এস এ সাজু, অগ্নিশিখা পত্রিকা প্রতিনিধি মোঃ ছালেক উদ্দিন।


সর্বশেষ সংবাদ

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক কমিটি।

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন