admin

প্রকাশিত: 8:38 AM, June 18, 2026

স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই

স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই

দিনব্যাপী সাহিত্য প্রতিযোগিতা সম্পন্ন

 

শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি, সৃজনশীল চিন্তাশক্তি এবং আত্মবিশ্বাস বিকাশের লক্ষ্যে সিলেটের ঐতিহ্যবাহী স্কলার্সহোম মেজরটিলা কলেজের ইংরেজি বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী ইংলিশ লিটেরারি কম্পিটিশন ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার শুরু হওয়া এই বর্ণাঢ্য সাহিত্যভিত্তিক প্রতিযোগিতা গতকাল বুধবার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। এতে কলেজের ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

দুই দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা অন্বেষণে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়। যার মধ্যে ছিল— একস্টেমপোর স্পিচ (তাৎক্ষণিক বক্তৃতা), পয়েট্রি রিসাইটেশন (ইংরেজি কবিতা আবৃত্তি) এবং এ্যাসে রাইটিং (রচনা প্রতিযোগিতা)। শিক্ষার্থীদের প্রাণবন্ত, সৃজনশীল ও আত্মবিশ্বাসী অংশগ্রহণ পুরো কলেজ প্রাঙ্গণকে এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত করে।

অনুষ্ঠানের প্রথম দিনে জুনিয়র গ্রুপ (ষষ্ঠ-প্তম শ্রেণি) এবং দ্বিতীয় দিনে ইন্টারমিডিয়েট (নবম-দশম শ্রেণি) ও সিনিয়র (একাদশ শ্রেণি) গ্রুপের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী। তিনি শিক্ষার্থীদের নিয়মিত সাহিত্যচর্চার প্রতি উৎসাহিত করে বলেন, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক পরিসরে সফলতার নতুন দিগন্ত উন্মোচন করে। বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের তরুণ প্রজন্মকে ইংরেজি ভাষা ও যোগাযোগ দক্ষতায় অনন্য হতে হবে। তিনি এ ধরনের সময়োপযোগী ও শিক্ষণীয় আয়োজনের জন্য কলেজের ইংরেজি বিভাগের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ভাষা মানুষের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। যারা আজ সাহসের সঙ্গে মঞ্চে উঠে নিজেদের মেধা ও যোগ্যতার প্রকাশ ঘটিয়েছে, তারাই প্রকৃত অর্থে বিজয়ী। তিনি শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন অনুশীলন ও জ্ঞানচর্চার মাধ্যমে ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের সূচনা পর্বে পবিত্র কোরআন তিলাওয়াত ও শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের মাধ্যমে ক্যাম্পাসে সম্প্রীতি, সহনশীলতা ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক জাকারিয়া আল মামুন। তিনি সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং পাবলিক স্পিকিংয়ের ভয় দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

দুই দিনব্যাপী এই বৃহৎ আয়োজনের বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক জাকারিয়া আল মামুন, প্রভাষক মুহিয়ারা বেগম এবং প্রভাষক জাবেদ আহমদ চৌধুরী। প্রতিযোগিতার সার্বিক পর্যালোচনা উপস্থাপন করেন প্রভাষক মো. মোনাব্বির জোহান ও প্রভাষক মো. ওমর ফারুক। ফলাফল প্রস্তুত করেন প্রভাষক মেহেদী ইসলাম তপাদার।

সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনা করেন প্রভাষক সজিবুর রহমান এবং শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন প্রভাষক তানভীর হাসান বিশ্বাস ও প্রভাষক মো. আলী আকবর।

শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক স্মরণীয় আয়োজনে পরিণত হয়। আয়োজক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের বৈশ্বিক যোগাযোগ সক্ষমতা ও নেতৃত্বগুণ বিকাশে এ ধরনের ভাষাভিত্তিক কর্মসূচি অব্যাহত থাকবে।-বিজ্ঞপ্তি


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।