admin
প্রকাশিত: 10:57 AM, December 13, 2025
সিলেট নগরীর সুরমা গেইট এলাকা থেকে সাইদুল ইসলাম (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে এসএমপি জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শাহপরাণ থানার একটি দল অভিযান চালিয়ে সুরমা গেইট বাইপাস পয়েন্ট থেকে সাইদুল ইসলামকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার সাইদুল ইসলাম সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার জয়কলস ইউনিয়নের ডুংড়িয়া গ্রামের ফজলুল হক মালদারের ছেলে।
এসএমপি আরও জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে শাহপরাণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-১২/১৩/১২/২৫) দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে ক্ষতিগ্রস্ত
‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন
ঘটনা আড়াল করতে কাদা দিয়ে আলামত গোপনের চেষ্টা সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার
সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা
দৈনিক সিলেটের সংবাদে খবর প্রকাশের পর নড়েচড়ে বসল কর্তৃপক্ষ ওসমানীনগর প্রতিনিধি: দৈনিক সিলেটের সংবাদসহ বিভিন্ন সংবাদপত্রে ওসমানীনগরে সরকারি গাছ কাটার
পারিবারিক সম্পর্কের সূত্রে প্রভাব বিস্তারের দাবি, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত
স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ
‘সুরমা ট্রান্সপোর্ট’কে ঢাল বানিয়ে সীমান্তজুড়ে চোরাচালানের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই