admin

প্রকাশিত: 5:28 AM, December 14, 2025

তফসিল ঘোষণায় পাল্টে গেছে সিলেটের রাজনৈতিক পরিস্থিতি

তফসিল ঘোষণায় পাল্টে গেছে সিলেটের রাজনৈতিক পরিস্থিতি

স্টাফ রিপোর্টার:

নির্বাচনী আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে সিলেট। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন গত ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর সিলেট বিভাগের ১৯টি আসনে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। বিশেষ করে সব রাজনৈতিক দলের নেতাকর্মীর মধ্যে এক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, এবি পার্টিসহ সব রাজনৈতিক দল এ তফসিলকে স্বাগত জানিয়েছে। বহু প্রতীক্ষিত এই নির্বাচনের তারিখ ঘোষণায় বদলে গেছে দেশের মত সিলেটের রাজনৈতিক পরিস্থিতিও। তফসিল ঘোষণার পরপরই বিভিন্ন স্থানে আনন্দ মিছিল হয়। মিছিলের পর মিষ্টি বিতরণ করা হয়। সব মিলিয়ে সর্বত্রই এখন নির্বাচনী হাওয়া।

সিলেটজুড়ে মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। তৃণমূলের নেতাকর্মীরা এখন দারুণ উচ্ছ্বসিত। বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা আরো অগে থেকেই নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারণা চালিয়েছেন। এবার ভোটের তারিখ ঘোষণার পর প্রার্থীরা দ্বিগুণ উৎসাহ-উদ্দীপনায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

জুমার নামাজ শেষে দলবল নিয়ে ভোটারদের দোয়া নিতে মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। অনেকে জুমার জামায়াতের আগে মুসল্লিদের দোয়া-সমর্থন কামনা করে বক্তব্য রাখেন। প্রার্থীদের গণসংযোগ, উঠান বৈঠক, পথসভায় বেশ জমে উঠেছে নির্বাচনী প্রচার। বিগত ২০০৮ সালের পর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। ফ্যাসিবাদী একদলীয় শাসনের কারণে ভোটের রাজনীতি ছিল বন্দি। মানুষ এখন তার ভোটের অধিকার ফিরে পেয়েছে, এর চেয়ে আনন্দের বিষয় আর কিছু নেই। তরুণরা জীবনের প্রথম ভোট দিতে পারবেন এই আনন্দে আত্মহারা সবাই। তাদের প্রত্যাশা, এবারের নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে অংশগ্রহণমূলক ও উৎসবমুখর হবে।

সিলেটের বিভিন্ন জেলা থেকে নির্বাচনী আনন্দ-উচ্ছ্বাসের তথ্য নিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন তুলে ধরা হলো :

প্রতিক্ষার অবসান হলো এয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মধ্যে দিয়ে। সর্বত্র চাপা প্রশ্ন ছিল নির্বাচন আদৌ হবে কি-না? কিন্তু না, সেই প্রশ্নের অবসান হয়েছে তফসিল ঘোষণায়। ভোটার ও প্রার্থীর এখন ভোট নিয়ে ভাবনার নতুন ধাপে। দীর্ঘ ভোটারহীন, নিয়ন্ত্রিত নির্বাচনে হতাশ ছিলেন ভোটাররা। নতুন প্রজন্ম ভোটকেন্দ্রে যেতে পারেনি। কারণ ভোট দেয়া, না দেয়াই ছিল সমান। এবার ভোট নিয়ে বেশ কৌতূহলী ভোটাররা। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে আনন্দের সীমা নেই। সেই ভোট নিয়ে রাত-দিন ভোটারদের আকৃষ্টে শীতেও ঘাম ঝরাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। মূলত বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীরাই আলোচনায়।

মৌলভীবাজার প্রতিনিধি জানান, ভোটের দিনক্ষণ ঘোষণার পরপর বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা কি শহর কি গ্রাম, উপজেলাÑ সর্বত্র আনন্দ মিছিল করে স্বাগত জানায় অন্তর্বর্তী সরকার আর নির্বাচন কমিশনকে। শহর গ্রামের মানুষ এখন মুখিয়ে আছে ভোটের দিনের দিকে।

সুনামগঞ্জ প্রতিনিধি জানান, জুমার নামাজ শেষে দলবল নিয়ে ভোটারদের দোয়া নিতে মাঠে নেমে পড়েন তারা। অনেকে জুমার জামাতের আগে মুসল্লিদের দোয়া-সমর্থন কামনা করে বক্তব্য রাখেন। প্রার্থীদের গণসংযোগ, উঠান বৈঠক, পথসভায় বেশ জমে উঠেছে নির্বাচনী প্রচার।

হবিগঞ্জ প্রতিনিধি জানান, তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশের গণতন্ত্র সুসংহত হওয়ার নতুন দিগন্ত খুলবে। তফসিল ঘোষণার পরপরই জেলায় আনন্দ-উচ্ছ্বাস শুরু হয়েছে ভোটারদের মধ্যে। এখন আর নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।