admin

প্রকাশিত: 6:53 AM, June 23, 2026

নগরীতে ছাত্রদলের তাৎক্ষণিক মিছিল-সমাবেশ

নগরীতে ছাত্রদলের তাৎক্ষণিক মিছিল-সমাবেশ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে: কয়েস লোদী

স্টাফ রিপোর্টার:

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী দেশ পুনর্গঠনের প্রক্রিয়াক নস্যাৎ করতে পরাজিত শক্তির যেকোনো দেশবিরোধী ষড়যন্ত্র রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। তারা বলেন, পতিত স্বৈরাচারী শক্তি পেছনের দরজা দিয়ে দেশে বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু সচেতন জনগণকে সাথে নিয়ে যেকোনো মূল্যে তাদের এই অপচেষ্টা প্রতিহত করা হবে।

গতকাল সোমবার রাত ৯টায় সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে নগরীতে আয়োজিত এক তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আমন্ত্রিত অতিথির বক্তব্যে নেতৃবৃন্দ এসব কথা বলেন। এর আগে বন্দরবাজারস্থ মধুবন মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুরমা মার্কেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেন, “ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর দেশ যখন পুনর্গঠনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন পরাজিত শক্তি পেছনের দরজা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। ছাত্রদলসহ বিএনপির প্রতিটি নেতাকর্মী রাজপথে থেকে তাদের সকল চক্রান্ত রুখে দিতে প্রস্তুত রয়েছে।” তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ দেশপ্রেমিক সকল শক্তি আজ ঐক্যবদ্ধ।

সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “পতিত শক্তি দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। এখন পুনরায় তারা নানা উসকানি ও ষড়যন্ত্রের মাধ্যমে পুনরুত্থানের চেষ্টায় লিপ্ত রয়েছে। তবে জনগণের রক্তে অর্জিত এই স্বাধীনতা ও গণতন্ত্রকে নস্যাৎ করার ক্ষমতা কারও নেই। চক্রান্তকারীদের রাজনৈতিক ও আইনি উভয় ভাবেই মোকাবেলা করা হবে।”

সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের যৌথ পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— দক্ষিণ সুরমা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরান আহমেদ, জুনেল আহমদ, এনামুল কবির চৌধুরী সোহেল, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, জেলা ছাত্রদলের সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক, শহিদুল ইসলাম অপু, খায়রুল ইসলাম দোয়েল, সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজান, জহিরুল ইসলাম আলাল, আফজাল হোসেন, মোফাজ্জল চৌধুরী মোরশেদ, খালেদুর রহমান সানি, এমসি কলেজ ছাত্রদলের সভাপতি আজহারুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনায়েদ এবং মদনমোহন কলেজ ছাত্রদলের সভাপতি কামরান উদ্দিন অপু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক কমিটি।

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন