admin

প্রকাশিত: 7:25 AM, June 23, 2026

দরগাহ মাজারের দানবক্সের ১৭ লাখ টাকার সাথে ডিসি সারওয়ারের ৫ লাখ টাকা অনুদান

দরগাহ মাজারের দানবক্সের ১৭ লাখ টাকার সাথে ডিসি সারওয়ারের ৫ লাখ টাকা অনুদান

সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (র.)-এর মাজারের দানবক্সে পাওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকার সাথে জেলা প্রশাসনের তহবিল থেকে আরও ৫ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম এই অর্থ বরাদ্দ দেন।

সোমবার (২২ জুন) বিদায়ী জেলা প্রশাসকের নির্দেশনায় এই ৫ লাখ টাকা মাজারের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ ফান্ডের অংশ হিসেবে সোনালী ব্যাংকে থাকা মাজারের অফিশিয়াল অ্যাকাউন্টে জমা করা হয়। এর ফলে মাজারের ওই ফান্ডে বর্তমান জমার পরিমাণ দাঁড়িয়েছে মোট ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার (সাধারণ শাখা) তানভীর হোসাইন সজীব। তিনি সংবাদমাধ্যমকে জানান, হযরত শাহজালাল (র.)-এর নামে মাজারের সোনালী ব্যাংকের নির্দিষ্ট হিসাবে ডিসি স্যার দানবক্সের ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকার সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও ৫ লাখ টাকা যুক্ত করে দিয়েছেন। বর্তমানে সর্বমোট ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা ওই ব্যাংক অ্যাকাউন্টেই সুরক্ষিত অবস্থায় জমা রয়েছে।

উল্লেখ্য, সিলেটের ঐতিহ্যবাহী এই মাজারের দানবক্স বা সিন্দুক খোলার পর প্রাপ্ত অর্থ পুঙ্খানুপুঙ্খভাবে গণনা করে ব্যাংকে জমা রাখা হয়। সদ্য বিদায়ী জেলা প্রশাসকের এই উদ্যোগ ও অতিরিক্ত ৫ লাখ টাকার আর্থিক অনুদান মাজারের সার্বিক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক কমিটি।

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন