admin

প্রকাশিত: 5:15 AM, June 24, 2026

রাষ্ট্রপতির ‘ভাগনে’ পরিচয়ে এখনো দাপট ঠিকাদার মিঠামইনের হাবিব

রাষ্ট্রপতির ‘ভাগনে’ পরিচয়ে এখনো দাপট ঠিকাদার মিঠামইনের হাবিব
  • আজমিরীগঞ্জ ও সুনামগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে বালু উত্তোলনের অভিযোগ
  • তদন্তের আশ্বাস মন্ত্রী মির্জা ফখরুলের
  • পরিচয় দিলে পুলিশে ধরিয়ে দেওয়ার নির্দেশ হুইপ জি কে গউছের
  • আমি এই নামে কাউকে চিনি না : ডা. জীবন

স্টাফ রিপোর্টার:

সাবেক রাষ্ট্রপতি ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল হামিদের ‘ভাগনে’ পরিচয়ে প্রভাব খাটিয়ে এখনও বিভিন্ন কোম্পানীর কাছ থেকে রাস্তার বালু ভরাটের কাজ বাগিয়ে নিচ্ছেন কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার চাঁদপুর গ্রামের মো. নূর হোসেনের ছেলে হাবিবুর রহমান নামে এক ঠিকাদার। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরও তার এই প্রভাব বিস্তার ও কাজ চালিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় বিএনপিপন্থি ঠিকাদারদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর আবদুল হামিদের পরিচয় ব্যবহার করে হাবিবুর রহমান কিশোরগঞ্জ জেলার ইটনা-মিঠামইন মহাসড়কসহ সুনামগঞ্জের বিভিন্ন বড় বড় কাজ হাতিয়ে নেন। বর্তমানে সরকার পরিবর্তনের পরও বিভিন্ন বড় কোম্পানীর মালিক ও মহাব্যবস্থাপকদের (জিএম) নানা কৌশলে ম্যানেজ করে ছোট-বড় সব কাজ নিজের নিয়ন্ত্রণে রাখছেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ঠিকাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর আবদুল হামিদের পরিচয় দিয়ে হাবিব কাজ করেছে, বর্তমানেও করছে। আমরা দীর্ঘদিন কোনো কাজ করতে পারি নাই। হাবিব এখন ছোট ছোট কাজগুলোও ছাড় দিচ্ছে না, কৌশল খাটানোসহ বিভিন্ন কোম্পানীর জিএমদের মোটা অঙ্কের টাকা ও উপহার সামগ্রী দিয়ে ম্যানেজ করে সব হাতিয়ে নিচ্ছে।”

অনুসন্ধানে জানা যায়, হাবিবুর রহমান যেকোনো এলাকায় কাজের সুবাদে গিয়ে সেখানকার প্রভাবশালী ব্যক্তিদের নানা কৌশলে হাত করেন এবং অবৈধ পন্থায় কাজ হাসিল করেন। বর্তমানে হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার বদলপুর ও সদর ইউনিয়নের বেড়াকোণ কুশিয়ারা নদীসহ সুনামগঞ্জের বিভিন্ন স্থান থেকে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নদী থেকে বালু উত্তোলন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিগত সময়ে তিনি আওয়ামী লীগের অন্যতম অর্থ জোগানদাতা ছিলেন এবং দলীয় নেতাকর্মীসহ বড় বড় অনুষ্ঠানে মোটা অঙ্কের টাকা দিয়ে সহযোগিতা করতেন বলে অভিযোগ রয়েছে।

আওয়ামী লীগ আমলে রাষ্ট্রপতির ভাগনে পরিচয় দেওয়া হাবিব বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নতুন কৌশল নিয়েছেন বলে জানা গেছে। এখন তিনি জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জের এমপি জি কে গউছ এবং ডা. সাখাওয়াত হাসান জীবন এমপির আত্মীয় পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। ফলে স্থানীয় সচেতন মহলে প্রশ্ন উঠেছে, বিগত আমলের এত প্রভাবশালী ব্যক্তি বর্তমান পরিস্থিতিতেও কীভাবে বহাল তবিয়তে কাজ পেয়ে যাচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় সংসদের হুইপ জি কে গউছ বলেন, “এই নামে আমি কাউকে চিনি না। সে যদি আমার পরিচয় দিয়ে বেড়ায়, তবে তাকে পুলিশে দিন।”

অনুরূপ বক্তব্য দিয়েছেন ডা. সাখাওয়াত হাসান জীবন, এমপি। তিনি বলেন, “আমি এই নামে কাউকে চিনি না এবং এই নামে কারো সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নেই।”

এদিকে বিএনপি আমলে আওয়ামী লীগ আমলের ঠিকাদার কীভাবে কাজ পাচ্ছেন এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা চেষ্টা করছি আমাদের যেসব ঠিকাদার দীর্ঘদিন ফ্যাসিস্টদের কারণে কাজ করতে পারেননি, তাঁদের সহযোগিতা করতে। আর এই (হাবিবের) বিষয়টি আমার জানা নেই, আমি তদন্ত করে দেখছি।”


সর্বশেষ সংবাদ

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক কমিটি।

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন