admin
প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২৬
সিলেটের উন্নয়নকে পরিকল্পিত এবং বিশ্বমানের করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। তিনি আক্ষেপ করে বলেছেন, অতীতে সিলেটের উন্নয়ন পরিকল্পিতভাবে করা হয়নি এবং অন্যান্য প্রধান শহরের তুলনায় এখানে কাঙ্খিত উন্নয়ন মেলেনি। বিশেষ করে উন্নত ও বিশ্বমানের কোনো হাসপাতাল না থাকায় সিলেটের বেশিরভাগ রোগীকে এখনো চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় ছুটতে হয়।
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি১, বাংলাদেশ’র সাবেক সভাপতি সম্মাননা দিবস এবং সাবেক সভাপতি এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেটের বড় বড় উন্নয়ন পরিকল্পনা এখন থেকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষই গ্রহণ করবে। তবে এই পরিকল্পনা একক কোনো সিদ্ধান্ত হবে না, সিলেটের সামগ্রিক উন্নয়নের জন্য সবাইকে সাথে নিয়ে একটি সমন্বিত ও পরিকল্পিত মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) তৈরি করা হবে। অনুষ্ঠানে লায়ন্স শিশু হাসপাতালের সেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সিডিএ চেয়ারম্যান বলেন, গরীব ও অসহায় মানুষের চিকিৎসার জন্য লায়ন্স শিশু হাসপাতাল একটি অনন্য প্রতিষ্ঠান। মানুষের কল্যাণে এবং মানবতার সেবায় কাজ করার চেয়ে মহৎ আর কিছু হতে পারে না। লায়ন্স সদস্যরা দীর্ঘ দিন ধরে সেই নিঃস্বার্থ সেবার কাজটিই সফলভাবে করে যাচ্ছেন।
গত শুক্রবার রাতে লায়ন্স ক্লাব অব সিলেট’র সম্মাননা দিবস- এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট লায়ন ডা: মোস্তাফা শাহজামান চৌধুরী বাহার এর সভাপতিত্বে ও লায়ন মোহাম্মদ মুহিতুর রহমান এমজেএফ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন ও এলসিআইএফ’র এরিয়া লিডার লায়ন এ.কে.এম রেজাউল হক এমজেএফ, লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি১, বাংলাদেশ’র ডিস্ট্রিক্ট গর্ভনর ইলেক্ট ডা: লায়ন খন্দকার মাজহারুল আনোয়ার এমজেএফ, লায়ন ডা: শামীমুর রহমান, লায়ন্স শিশু হাসপাতালের চেয়ারম্যান লায়ন ডা: সৈয়দ মোহাম্মদ খসরু, লায়ন জুবায়ের আহমদ চৌধুরী এমজেএফ, লায়ন নুর আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, লায়ন ইমরান আহমদ এমজেএফ, আনুগত্য শপথ পাঠ করেন, লায়ন্স ক্লাব অব সিলেট’র ট্রেজারার লায়ন মোহাম্মদ শহিদ। ফাস্ট প্রেসিডেন্টের পক্ষ থেকে বক্তব্য রাখেন, লায়ন মাহবুবুল হক।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন লায়ন্স ক্লাব অব সিলেট’র সেক্রেটারী লায়ন ফজলুল বাসিত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লায়ন ডা: তহুর আব্দুল্লাহ, লায়ন ডা: সুলেমান আহমদ, লায়ন গৌতম লাল দত্ত, লায়ন সাজুওয়ান আহমদ, লায়ন হুমায়ন কবির, লায়ন আব্দুল্লাহ আল সামন, লায়ন কাজী মুকিত, লায়ন আমিন উদ্দিন আহমেদ প্রমুখ। লায়ন্স ক্লাব অব সিলেট’র পক্ষ থেকে ১৯জন ফাস্ট প্রেসিডেন্টকে সম্মানা প্রদান করা হয়। -বিজ্ঞপ্তি
সিলেটের এসএমপি এয়ারপোর্ট থানা এলাকার চাঞ্চল্যকর অস্ত্র আইন এবং গুরুতর আঘাত ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি মো: সেলিম মিয়া (৩৯)-কে
সিলেটের অন্যতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি-২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৮ জুন)
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের দ্বিবার্ষিক সম্মেলনে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির,
গোয়াইনঘাট প্রতিনিধি: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ২০২৫-২০২৬ অর্থবছরে গোয়াইনঘাট উপজেলায়
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, যুক্তরাজ্য শাখার অনুমোদিত হাল অ্যান্ড ইস্ট রাইডিং যুবদলের ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে এএলএম কাওছার সিনিয়র যুগ্ম সাধারণ
বিশ্বমানের: সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটের উন্নয়নকে পরিকল্পিত এবং বিশ্বমানের করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক)