admin

প্রকাশিত: 7:27 AM, June 29, 2026

সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির বার্ষিক বনভোজন সম্পন্ন

সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায়  সমিতির বার্ষিক বনভোজন সম্পন্ন

নানা উৎসব ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেড’ (রেজি নং-৯৫)-এর বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী ২০২৬ সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এই আনন্দঘন আয়োজনে সমিতির সর্বস্তরের সদস্যরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

গত শনিবার সকালে সিলেট নগরীর পৌর বিপণি মার্কেট প্রাঙ্গণ থেকে বর্ণিল সাজে সজ্জিত বাসযোগে সিলেটের ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র জাফলং-এর উদ্দেশ্যে রওনা হন মহানগর সংবাদপত্র সদস্যরা। জাফলং-এর মনোরম প্রাঙ্গণে পৌঁছার পর দুপুর ২টায় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

মধ্যাহ্নভোজের পর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন আকর্ষণীয় ও ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানমালার শেষাংশে সবার মাঝে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র‌্যাফেল ড্র এবং খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী পর্ব।

আয়োজনে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেডের বর্তমান সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি হাসু মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ এবং দপ্তর সম্পাদক হারুনুর রশীদ।

এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সদস্য সুলেমান আহমদ, সাবেক সভাপতি শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম, জসিম আহমদ, লিটন গাজী, জমির আহমদ, কামাল মজুমদার, ফারুক আহমদ, শামীম আহমদ, বাছিত আহমদ, ইসমাইল মিয়া, আব্দুল মতিন, সায়মন মিয়া, রায়হান আহমদ, খোকন গাজী, দোয়েল আহমদ, রায়হান আহমদ চান্দু, জালাল আহমদ, আনোয়ার, বিকাশ বাবু, সুকেশ বাবু, হরেন্দ্র বাবু, সোলেমান আহমদ, শামিম আহমদ, মেহেদি, মোহাম্মদ আলী, কামাল হোসেন, মুমিন মিয়া, রুবেল খান, রতন মিয়া, মালেক আহমদ, কাদির মিয়া, রাফাত, শাকিল আহমদ, দুলাল মিয়া, রুমন মিয়া, সুমন মিয়া, মোবারক হোসেন, আফসার মিয়া, আলী হোসেন, রুহেল আহমদ, আল-আমিন ও মুক্তার হোসেন প্রমুখ।

সমিতির নেতৃবৃন্দ জানান, প্রতিদিনের ব্যস্ততম ও রুটিন কাজের ক্লান্তি দূর করে সদস্যদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখার লক্ষ্যেই প্রতি বছরের ন্যায় এবারও এই আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে। আগামীতেও এই ঐতিহ্য ও মেলবন্ধন অক্ষুণ্ণ থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।