admin

প্রকাশিত: 8:06 AM, June 29, 2026

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে সিলেটে ‘ফল উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে  সিলেটে ‘ফল উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

মোঃ সেবুল হোসেন:

গভর্নমেন্ট স্পিচ অ্যান্ড হিয়ারিং ইমপেয়ার্ড স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অংশগ্রহণে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘ফল উৎসব ২০২৬’। ঢাকা ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্টস এসোসিয়েশন, সিলেট এই ব্যতিক্রমী উৎসবের আয়োজন করে। গত শনিবার বিকাল ৪টায় নগরীর শেখঘাটস্থ সমাজকল্যাণ কমপ্লেক্সে অবস্থিত বাক-শ্রবণ প্রতিবন্ধী স্কুলে উৎসবের উদ্বোধন করা হয়। আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, পেয়ারা, কলা, দই ও চিড়াসহ বাহারি মৌসুমি ফলের সমাহারে সাজানো হয় উৎসব প্রাঙ্গণ।

স্কুলের শতাধিক বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী অভিভাবকদের নিয়ে উৎসবে অংশ নেয়। শিক্ষার্থীরা নিজেদের পছন্দমতো ফলের স্বাদ উপভোগ করে। এসময় তাদের চোখেমুখে ছিল উচ্ছ্বাস আর আনন্দের ঝিলিক।

ঢাকা ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্টস এসোসিয়েশন, সিলেটের সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ ও সামাজিকীকরণের অংশ হিসেবে আমরা এবার ফল উৎসবের আয়োজন করেছি। ওদের হাসিমুখই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

তিনি আরও বলেন, “বাক-শ্রবণ প্রতিবন্ধী শিশুরা প্রায়ই পুষ্টিকর খাবার ও নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়। এই স্কুলে শুধু অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ার ব্যবস্থা আছে। আমরা চাই অন্তত মাধ্যমিক পর্যন্ত পড়ার সুযোগ তৈরি হোক। এ বিষয়ে আমরা পাশে থাকব।”

গভর্নমেন্ট স্পিচ অ্যান্ড হিয়ারিং ইমপেয়ার্ড স্কুলের প্রধান শিক্ষক বলেন, “এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশে সহায়ক এবং সমাজের মূলস্রোতে তাদের অন্তর্ভুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” এমন আয়োজনের জন্য তিনি ঢাকা ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্টস এসোসিয়েশন, সিলেটকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে স্থানীয় সমাজকর্মী, অভিভাবক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজন শেষে শিক্ষার্থীরা বুফে সিস্টেমে ২০/২৫ প্রকারের মৌসুমি ফল উপভোগ করে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র‌্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার