admin
প্রকাশিত: 8:46 AM, June 29, 2026
দুর্নীতি ও দেশদ্রোহিতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
দুর্নীতি ও দেশদ্রোহী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন “আমরা জুলাই যোদ্ধা” সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ। গতকাল রবিবার বিকেল ৪টায় নগরীর লামাবাজারস্থ একটি হোটেলের হল রুমে সংগঠনের সিলেট মহানগর শাখার এক পরিচিতি সভায় বক্তারা এই হুঁশিয়ারি দেন।
সিলেট মহানগর জুলাই যোদ্ধা কমিটির আহবায়ক আব্দুল সালাম টিপুর সভাপতিত্বে ও সমন্বয়কবৃন্দের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর জুলাই যোদ্ধা কমিটির সমন্বয়ক এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আফছর খান, মহানগর ছাত্রদলের সভাপতি ও জালালাবাদ থানা বিএনপির সদস্য সচিব সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান।
বক্তব্যের শুরুতেই আহবায়ক আব্দুস সালাম টিপু ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ব দেশপ্রেমের প্রশংসা করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ আজ স্বৈরাচারমুক্ত হয়েছে। তবে এই অর্জনকে ধরে রাখতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
তিনি দৃঢ়তার সাথে আরও বলেন, “আমাদের সংগঠনের মূল লক্ষ্য হবে দেশে দুর্নীতি ও দেশদ্রোহী কার্যক্রম রুখে দেওয়া।”
ফ্যাসিবাদী দোসরদের সতর্ক করে তিনি বলেন, কোনোভাবেই দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করা যাবে না। অস্থিতিশীলতা তৈরির যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে আবারও রাজপথে নামতে জনগণ প্রস্তুত রয়েছে।
পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে আরও অংশগ্রহণ করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ হাসান সাগর, যুগ্ম আহবায়ক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, মাহবুব হোসেন, খান মোহাম্মদ সামি, সুজন আহমদ, ফজলু মিয়া, মুস্তাকিম, সদস্য সচিব মাহমুদুল হাসান সাগর, আসাদুজ্জামান, সুমন রায় প্রমুখ।
উল্লেখ্য, গত ২০ জুন ২০২৬ তারিখে “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম ইমন এবং সাধারণ সম্পাদক মোঃ আল মিরাজ এই সিলেট মহানগর কমিটির অনুমোদন প্রদান করেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার
সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।