admin

প্রকাশিত: 11:57 AM, July 1, 2026

শান্তিগঞ্জের বড়মোহা গ্রামের মাদ্রাসা ও স্কুলের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

শান্তিগঞ্জের বড়মোহা গ্রামের মাদ্রাসা ও  স্কুলের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমদের সরকারি বরাদ্দ থেকে শান্তিগঞ্জ উপজেলার ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের বড়মোহা গ্রামের মাদ্রাসা ও স্কুলের সামনের রাস্তা পাকাকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কয়ছর এম আহমদ এমপির পক্ষে কাজের উদ্বোধন করেন সিলেট মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক, সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক ও জেবিবি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং এডহক কমিটির সভাপতি এমদাদুল হক স্বপন। কাজের সুচনালগ্নে মোনাজাত করেন বড়মোহা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা নিজাম উদ্দিন।

রাস্তার কাজের উদ্বোধনকালে এমদাদুল হক স্বপন বলেন, সুনামগঞ্জ-৩ আসনের মাটি ও মানুষের নেতা জননেতা কয়ছর এম আহমদ প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন ঐতিহ্যবাহী বড়মোহা গ্রাম ছুফি সাব (র:) স্মৃতি বিজড়িত গ্রাম। এই গ্রামে কাজের সুচনা হবে মাদ্রাসা ও স্কুলের কোমলমতি ছাত্র ছাত্রীদের যাতায়াতের সুব্যবস্থার মাধ্যমে। নির্বাচিত হওয়ার ৪ মাসের মাথায় তিনি কথা রেখেছেন। এ মহৎ উদ্যোগের জন্য গ্রামের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে আমরা সংসদ সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক হাবিব উল্লাহ জায়গীরদারের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মতিউর রহমান জায়গীরদারের পরিচালনায় কাজের উদ্বোধন কালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপি নেতা ও প্রকল্প সভাপতি এলাফ উদ্দিন ভুইয়া ময়না, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মতিন মিয়া, বড়মোহা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রাজু রায়, সহকারী শিক্ষক মো: মইন উদ্দীন, ফয়ছল আহমদ, সহকারী শিক্ষিকা মোছা: হুসনা বেগম, মোছা: ফাইজা বেগম, বড়মোহা গ্রামের আক্রম আলী, ডা: শুয়েব আহমদ জায়গীরদার, মুজিব জায়গীরদার, আশির আলী, তাজুল ইসলাম, বিএনপি নেতা আশির মিয়া, সিলেট মহানগর ছাত্রদলের সহ সমবায় বিষয়ক সম্পাদক সোহাগ ভুইয়া, যুবদল নেতা হাসান আহমদ, মোজাফফর হোসেন মাহফুজ, হাবিব ভুইয়া,লিলু মিয়া ও মনহুস আলী প্রমুখ।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।