admin

প্রকাশিত: 4:54 AM, July 6, 2026

জায়গা বিক্রির নামে লাখ লাখ টাকা আত্মসাৎ : ছাত্রলীগ নেতা নাবিলসহ ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

জায়গা বিক্রির নামে লাখ লাখ টাকা আত্মসাৎ : ছাত্রলীগ নেতা নাবিলসহ ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ নেতা নাইম আহমদ নাবিল ও তার পরিবারের বিরুদ্ধে জায়গা বিক্রির নামে লাখ লাখ টাকা আত্মসাৎ, প্রতারণা, জোরপূর্বক সীমানা প্রাচীর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী ফারজানা বকুল বাদী হয়ে সিলেট এসএমপির মোগলাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোগলাবাজার থানার আলমপুর এলাকার বাসিন্দা ইতালি প্রবাসী মো. জিলাল উদ্দিনের আপন ভাগনে হলেন ছাত্রলীগ নেতা নাইম আহমদ নাবিল। ২০২২ সালে নাবিল ও তার পরিবার আর্থিক সংকটের কথা বলে তাদের বসতবাড়ির ০.০৪২০ একর ভূমি ১৭ লাখ ৬৪ হাজার টাকায় বিক্রি করার চুক্তি করেন। ওই বছরের ৯ নভেম্বর ১৬ লাখ টাকা নগদ গ্রহণ করে একটি রেজিস্ট্রি বায়না দলিল (নং- ৪১৭৮/২০২২) সম্পাদন করে দেন এবং ক্রেতাকে জমির দখল বুঝিয়ে দেন। পরবর্তীতে জমির নামজারির জটিলতা সমাধান করে মূল দলিল রেজিস্ট্রি করে দেওয়ার কথা থাকলেও নাবিল ও তার পরিবার দীর্ঘ দিন ধরে তা দিতে টালবাহানা করতে থাকে।
অভিযোগে আরও জানা যায়, চূড়ান্ত রেজিস্ট্রি না দিয়ে উল্টো গত ৩০ জুন বিকেলে অভিযুক্ত নাইম আহমদ নাবিল (২৬), সাইম আহমদ ছামি (২০), নাদিয়া বেগম (২৯) ও রিনা বেগমসহ (৪৭) অজ্ঞাতনামা কয়েকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উক্ত জমিতে অনাধিকার প্রবেশ করে।
তারা জমির বাউন্ডারি দেয়াল ভাঙচুর করে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে এবং জমিতে থাকা সাইনবোর্ড ও দুটি রেন্টি গাছ কেটে চুরি করে নিয়ে যায়। এতে বাধা দিলে বাদী ফারজানা বকুলকে অকথ্য ভাষায় গালিগালাজসহ ধারালো অস্ত্র নিয়ে মারতে আসে এবং বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নিলে তাকে সপরিবারে প্রাণনাশের হুমকি প্রদান করে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত নাইম আহমদ নাবিল শুধু তার আপন মামা জিলাল উদ্দিনেরই টাকা আত্মসাৎ করেনি, বরং জায়গা বিক্রির কথা বলে তার আপন খালাতো ভাই ইতালি প্রবাসী ফয়সল আহমদের কাছ থেকেও ৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। একই জায়গা বিক্রির প্রলোভন দেখিয়ে সে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে বলে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
এলাকাবাসী জানান, গত ৫ আগস্টের পূর্বে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ নেতা পরিচয়ে নাবিল আত্মীয়-স্বজনসহ এলাকার সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি ও ক্ষমতার দাপট দেখাতো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে সিলেটের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। বর্তমানে এই প্রতারণা ও হুমকির ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এ বিষয়ে প্রশাসনের দ্রুত ও দৃষ্টান্তমূলক হস্তক্ষেপ কামনা করেছেন।
নাবিলের আপন মামা জিলাল উদ্দিন ও খালাতো ভাই ফয়সল আহমদ জানান, “আমাদের টাকা প্রদানের ব্যাংকিং প্রমাণ রয়েছে। সে ৫ আগস্টের পূর্বে ছাত্রলীগ পরিচয় দিত, সেই ভয়ে আমরা কথা বলতাম না। বর্তমানে কথা বলে হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। আমাদের পরিশ্রমের উপার্জিত টাকা নিয়ে এখন সে প্রতারণা করছে। আমরা এ ধরণের প্রতারকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।”


সর্বশেষ সংবাদ

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় একটি ফার্মেসির ফ্রিজ ভর্তি মেয়াদোর্ত্তীণ ওষুধ

সিলেটে ‘দ্যা ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল’র কার্যক্রম দ্রুত চালুর লক্ষ্যে সভা

সিলেটে ‘দ্যা ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল’র কার্যক্রম দ্রুত চালুর লক্ষ্যে সভা

সিলেটের বিশ্বনাথে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য প্রস্তাবিত ‘দ্যা ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল’র স্থাপনা কার্যক্রম দ্রুত সম্পন্ন ও চিকিৎসাসেবা

বিশ্বনাথ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় হযবরল দশা

বিশ্বনাথ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় হযবরল দশা

বিশ্বনাথ প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হলেও, সিলেটের বিশ্বনাথ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় দেখা দিয়েছে হযবরল অবস্থা। পৌরশহরের বিভিন্ন

সিলেট বিএনপি’র জেলা-নগর কমিটি পুনর্গঠনের তাগিদ

সিলেট বিএনপি’র জেলা-নগর কমিটি পুনর্গঠনের তাগিদ

স্টাফ রিপোর্টার: জাতীয় নির্বাচনের পর প্রথম সিলেট জেলা ও নগর বিএনপি’র সাংগঠনিক সভা হয়েছে। বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত

সিলেটে বন্যাদুর্গত দেড় হাজার পরিবারে লায়ন্স জেলার ত্রাণ বিতরণ

সিলেটে বন্যাদুর্গত দেড় হাজার পরিবারে লায়ন্স জেলার ত্রাণ বিতরণ

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের অর্থায়নে এবং লায়ন্স জেলা ৩১৫বি-১ এর উদ্যোগে সিলেটের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারগুলোর মাঝে

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে

সম্ভাবনার সিলেট বাস্তবতায় পিছিয়ে

সম্ভাবনার সিলেট বাস্তবতায় পিছিয়ে

আব্দুর রহমান: প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, হাওর, পাহাড়, পাথর, গ্যাস, কৃষি এবং বিপুল প্রবাসী আয়ের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সিলেটের অবস্থান অত্যন্ত

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ’-এর