admin

প্রকাশিত: 4:55 PM, July 6, 2026

সাংবাদিকদের সঙ্গে গোয়াইনঘাট থানার ওসির মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে গোয়াইনঘাট থানার ওসির মতবিনিময়

এ কে আজাদ গোয়াইনঘাট:

গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন গোয়াইনঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক। এ সময় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ দমনে সাংবাদিক ও পুলিশের পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সাদিকুর রহমান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইমরান আহমদ। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি ওমর ফারুক বলেন, জনগণের জানমাল রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়াইনঘাট থানা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, পুলিশের কার্যক্রমকে আরও জনবান্ধব ও কার্যকর করতে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা, গঠনমূলক পরামর্শ এবং তথ্যভিত্তিক সহায়তা প্রয়োজন। আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে পুলিশ ও সাংবাদিক একযোগে কাজ করলে গোয়াইনঘাটকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলায় পরিণত করা সম্ভব।

মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল, চুরি-ডাকাতি প্রতিরোধ, অবৈধ পাথর উত্তোলন বন্ধ, সীমান্ত এলাকায় অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ও গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালিক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন এবং গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার এসআই ফয়েজ আহমেদ।

সভা শেষে নবাগত ওসি সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সমন্বয় এবং জনস্বার্থে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি রহিম উদ্দিন, আনন্দ টেলিভিশনের প্রতিনিধি ইব্রাহিম আলী, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি মারজানুল আযহার জুনেদ, কালের কণ্ঠের প্রতিনিধি রাসেল আহমদ, দৈনিক সিলেটের সংবাদ ও দৈনিক ঘোষণা পত্রিকার প্রতিনিধি এ কে আজাদ, দৈনিক সরেজমিনের প্রতিনিধি মোশাররফ হোসেনসহ গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মী।


সর্বশেষ সংবাদ

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক কমিটি।

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন