admin

প্রকাশিত: 5:33 AM, December 17, 2025

খন্দকার মুক্তাদিরের শোক

খন্দকার মুক্তাদিরের শোক

নগরীর ঝেরঝেরীপাড়া ২২, এভারগ্রীন নিবাসী ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী সুহেলের পিতা, এলাকার সর্বজনশ্রদ্ধেয় প্রবীণ মুরব্বি ও সাবেক শিক্ষক গোলাম কিবরিয়া চৌধুরী (বয়স: ৮৫ বছর) গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মরহুমের ইন্তেকালে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ও সাহস ধারণের তাওফিক দানের জন্য দোয়া করেন।

উল্লেখ্য, মরহুমের নামাজে জানাজা আজ বাদ আছর ঝেরঝেরীপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজায় শরিক হয়ে মরহুমের মাগফিরাত কামনায় দোয়ায় অংশগ্রহণের জন্য সর্বস্তরের মুসল্লিদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধনকালে রাষ্ট্রপতি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধনকালে রাষ্ট্রপতি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প

সিলেটস্থ দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের অভিষেক অনুষ্ঠিত

সিলেটস্থ দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের অভিষেক অনুষ্ঠিত

সিলেটে বসবাসরত দিরাই-শাল্লাবাসীর সংগঠন দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরের একটি অভিজাত রেস্তোরায় এঅনুষ্ঠানের আয়োজন করা

মাসরুর রাসেলকে সংবর্ধনা স্মারক প্রদান ‘সংগ্রাম ও ত্যাগের মাধ্যমেই দলকে সুসংগঠিত করতে হবে’ : অ্যাডভোকেট এমরান চৌধুরী

মাসরুর রাসেলকে সংবর্ধনা স্মারক প্রদান ‘সংগ্রাম ও ত্যাগের মাধ্যমেই দলকে সুসংগঠিত করতে হবে’ : অ্যাডভোকেট এমরান চৌধুরী

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেলকে সংবর্ধনা স্মারক প্রদান করেছে সিলেট জেলা ও

বড়বাড়ি খলাপাড়া চান্দিয়ালা জামে মসজিদে মুসল্লীদের সঙ্গে ইমদাদ চৌধুরীর কুশল বিনিময়

বড়বাড়ি খলাপাড়া চান্দিয়ালা জামে মসজিদে মুসল্লীদের সঙ্গে ইমদাদ চৌধুরীর কুশল বিনিময়

স্টাফ রিপোর্টার: গতকাল শুক্রবার বাদ জুমা বড়বাড়ি খলাপাড়া চান্দিয়ালা জামে মসজিদে স্থানিয় মুসল্লীদের সাথে এক মতবিনিময় ও কুশল বিনিময় অনুষ্ঠানে

সিলেটস্থ কোম্পানিগঞ্জ সমিতির অভিষেকে মন্ত্রী আরিফ সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক

সিলেটস্থ কোম্পানিগঞ্জ সমিতির অভিষেকে মন্ত্রী আরিফ সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক

স্টাফ রিপোর্টার: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক। এরই

বৃহত্তর মাসুক বাজার উপদেষ্টা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৃহত্তর মাসুক বাজার উপদেষ্টা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী বৃহত্তর মাসুক বাজার উপদেষ্টা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ‎শুক্রবার বাদ

খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় তাহসিনা রুশদীর লুনা এম.পি

খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় তাহসিনা রুশদীর লুনা এম.পি

‘আওয়ামী দুঃশাসনের ১৭ বছরের ক্ষতি কাটিয়ে ধাপে ধাপে সব এলাকায় উন্নয়ন করা হবে’ বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার ২ নম্বর

আলজেরিয়া থেকে ফিরেই মঈন খানকে দেখতে গেলেন হুমায়ুন কবির

আলজেরিয়া থেকে ফিরেই মঈন খানকে দেখতে গেলেন হুমায়ুন কবির

স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও পররাষ্ট্র