admin
প্রকাশিত: 12:43 PM, July 16, 2026
২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে আজ বুধবার স্কলার্সহোম টিলাগড় শাখায় এক আন্তরিক ও আনন্দঘন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ১১ জন শিক্ষার্থীকে সম্মানসূচক সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন, একাডেমিক কো-অর্ডিনেটর সুমিত্রা মজুমদার, শিক্ষক-শিক্ষিকা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মমিতা সিনহা।
অধ্যক্ষ তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের এই গৌরবময় অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায়, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার সমন্বয়েই এ সাফল্য অর্জিত হয়েছে। তিনি ভবিষ্যতেও শিক্ষার্থীদের আরও বড় সাফল্য অর্জনের জন্য নিষ্ঠা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে আজমাঈন চৌধুরী অনুভূতি প্রকাশ করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানায়। সে ভবিষ্যতেও নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে আরও ভালো ফলাফল অর্জনের অঙ্গীকার ব্যক্ত করে।
অভিভাবকদের পক্ষ থেকে অ্যাডভোকেট সোহেল আহমদ বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের এই সাফল্যের জন্য বিদ্যালয়ের মানসম্মত শিক্ষা, শিক্ষকদের আন্তরিকতা এবং সুপরিকল্পিত শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানের শেষপর্বে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মানসূচক সনদ তুলে দেওয়া হয়। উষ্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, ভবিষ্যৎ সাফল্যের অনুপ্রেরণা এবং শিক্ষার উৎকর্ষ অর্জনের পথে এক স্মরণীয় আয়োজন হিসেবে সকলের প্রশংসা অর্জন করে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার
সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।