admin

প্রকাশিত: 10:56 AM, July 20, 2026

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল আলমের, বিচারের দাবি স্বজনদের

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে প্রাণ গেল আলমের, বিচারের দাবি স্বজনদের

বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান সিলেটের জকিগঞ্জ উপজেলার আলম হোসেন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত, এজাহারভুক্ত আসামির দৃষ্টান্তমূলক বিচার, পূর্বে দায়ের করা অভিযোগগুলোর পুনঃতদন্ত এবং ভুক্তভোগী পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্বজনরা।

সোমবার (২০ জুলাই) দুপুরে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত আলম হোসেনের পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর বোন হাজেরা বেগম। এ সময় উপস্থিত ছিলেন নিহতের মা নাসিমা বেগম, বাবা ওয়ারিছ আলী, হত্যা মামলার বাদী জসিম উদ্দিনসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

লিখিত বক্তব্যে হাজরে বেগম বলেন, গত ১ জুলাই স্থানীয়ভাবে আয়োজিত একটি বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তাঁর ভাই আলম হোসেনের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় পারভেজ আহমদকে একমাত্র আসামি করা হয়েছে। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, হত্যাকাণ্ডটি কোনো আকস্মিক ঘটনা নয়; দীর্ঘদিনের পারিবারিক বিরোধের ধারাবাহিকতায় এটি সংঘটিত হয়েছে। তাদের অভিযোগ, হামলা, মারধর, জমি-সংক্রান্ত বিরোধ, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির ঘটনায় ২০২০ ও ২০২১ সালে জকিগঞ্জ থানায় একাধিক লিখিত অভিযোগ দেওয়া হলেও সেগুলোর যথাযথ তদন্ত ও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

পরিবারের ভাষ্য, আগের অভিযোগগুলোর যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হলে আলম হোসেনের প্রাণহানি এড়ানো সম্ভব হতে পারত। দীর্ঘদিনের সহিংসতায় পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন এবং বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, হত্যা মামলার একমাত্র আসামিকে জামিনে মুক্ত করার চেষ্টা চলছে এবং বিভিন্নভাবে আপস-মীমাংসার জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে পরিবারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, তারা কোনো আপস চান না; আইনি প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচারই তাদের একমাত্র প্রত্যাশা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিহতের মা নাসিমা বেগম ও বাবা ওয়ারিছ আলী অভিযোগ করেন, পারভেজ আহমদের হামলায় তাঁদের এক মেয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। এ ছাড়া তাঁদের এক নাতিকেও মারধর করে গুরুতর আহত করা হয়েছিল বলে দাবি করেন তারা। তাদের ভাষ্য, দীর্ঘদিনের বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে আলম হোসেনকে হত্যা করা হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে কয়েক বছর ধরে পরিবারের সদস্যরা নিজ বাড়িতে না থেকে জকিগঞ্জ পৌর শহরের একটি ভাড়া বাসায় বসবাস করছেন।

তারা আরও দাবি করেন, ২০২০ ও ২০২১ সালে দায়ের করা অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ পুনঃতদন্ত হলে হত্যাকাণ্ডের পেছনে অন্য কারও সম্পৃক্ততা থাকলে সেটিও উদ্ঘাটিত হবে।

সংবাদ সম্মেলনে আলম হোসেন হত্যা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, এজাহারভুক্ত আসামির দ্রুত বিচার, ২০২০ ও ২০২১ সালে দায়ের করা অভিযোগগুলোর পুনঃতদন্ত, সে সময় তদন্তে কোনো গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখা এবং ভুক্তভোগী পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

একই সঙ্গে গণমাধ্যম, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও বিচার বিভাগের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান নিহতের স্বজনরা।


সর্বশেষ সংবাদ

ছাতকে জাতীয় যুব দিবসের আলোচনা সভা, র‌্যালি ও যুব ঋণ বিতরণ ছাতক প্রতিনিধি

ছাতকে জাতীয় যুব দিবসের আলোচনা সভা, র‌্যালি ও যুব ঋণ বিতরণ ছাতক প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব র‌্যালি,আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ করা হয়েছে। “দক্ষ যুব গড়বে দেশ,

উচ্চতর উশু প্রশিক্ষণ শেষে চীন থেকে দেশে ফেরায় আনোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান

উচ্চতর উশু প্রশিক্ষণ শেষে চীন থেকে দেশে ফেরায় আনোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান

চীনে ৫০ দিনের উচ্চতর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে দেশে ফেরায় জাতীয় উশু বিচারক ও আন্তর্জাতিক উশু কোচ এবং চাইনিজ উশু

দক্ষ ও ত্যাগী নেতৃত্বই সিলেটের সম্মান বৃদ্ধি করে: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

দক্ষ ও ত্যাগী নেতৃত্বই সিলেটের সম্মান বৃদ্ধি করে: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, আইন

জমি নিয়ে মামলা জকিগঞ্জে চলছে মাদ্রাসা নির্মাণ

জমি নিয়ে মামলা জকিগঞ্জে চলছে মাদ্রাসা নির্মাণ

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় নির্মাণ

বাধার প্রাচীর টপকে মৌমি’র জিপিএ-৫ নেপথ্যে খন্দকার মুক্তাদিরের মানবিকতা ও অদম্য ইচ্ছা

বাধার প্রাচীর টপকে মৌমি’র জিপিএ-৫ নেপথ্যে খন্দকার মুক্তাদিরের মানবিকতা ও অদম্য ইচ্ছা

মন্ত্রীর পক্ষে মৌমিকে ফুলেল শুভেচ্ছা স্টাফ রিপোর্টার: শারীরিক সীমাবদ্ধতা কখনো স্বপ্নের পথ রুধতে পারে নাÑসেটিই আবারও প্রমাণ করলেন সিলেটের দৃষ্টিপ্রতিবন্ধী

খন্দকার মুক্তাদিরের কূটনৈতিক সাফল্য

খন্দকার মুক্তাদিরের কূটনৈতিক সাফল্য

এলডিসি উত্তরণের নতুন সময়সীমা ২০২৯ স্টাফ রিপোর্টার: বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা আরও তিন বছর পেছানোর প্রস্তাব

আফছর খাঁনকে নিয়ে ৮নং ওয়ার্ডবাসীর ভাবনা: পরিবর্তনের প্রত্যয়ে এগিয়ে চলা এক তারুণ্যের প্রতীক

আফছর খাঁনকে নিয়ে ৮নং ওয়ার্ডবাসীর ভাবনা: পরিবর্তনের প্রত্যয়ে এগিয়ে চলা এক তারুণ্যের প্রতীক

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে রাজপথ থেকে শুরু করে অলিগলি। কে হবেন নগরপিতা আর কার হাতে

১৯ কোটির অবকাঠামো ফাঁকা: সিসিকের উদাসীনতায় সড়কজুড়ে ট্রাক

১৯ কোটির অবকাঠামো ফাঁকা: সিসিকের উদাসীনতায় সড়কজুড়ে ট্রাক

সিলেট নগরের যানজট নিরসন ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল বিশাল